Miror of Ashiq

Miror of Ashiq Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Miror of Ashiq, Marketing Agency, Dapnajore ,Kashil Union, Dapnajor Girls School, Tangail.

ঈদের দিনে টাংগাইলে রিসোর্ট এরিয়াতে কিছুটা সময়।
22/03/2026

ঈদের দিনে টাংগাইলে রিসোর্ট এরিয়াতে কিছুটা সময়।

"রামাদান ফ্যামিলি ফুড প্যাকেজ ২০২৬ বিতরণ কার্যক্রম "চ্যাপ্টার -১৬ই মার্চ ২০২৬,শুক্রবার সাভারের হেমায়েতপুর এর তেতুলঝরা স্...
07/03/2026

"রামাদান ফ্যামিলি ফুড প্যাকেজ ২০২৬ বিতরণ কার্যক্রম "
চ্যাপ্টার -১

৬ই মার্চ ২০২৬,শুক্রবার সাভারের হেমায়েতপুর এর তেতুলঝরা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত ২০০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও ঈদ বাজার বিতরণ করেছে IFSD Foundation।

এই উদ্যোগের মাধ্যমে পরিবারগুলোকে রমজান মাসে স্বস্তি এনে দেওয়া এবং আগত ঈদ-উল-ফিতর উপলক্ষে তাদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহে সহায়তা করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে IFSD Foundation নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যা এসডিজি গোল ২ বাস্তবায়নে ভুমিকা রাখছে।

আমরা বিশ্বাস করি, সম্মিলিত সহযোগিতা ও মানবিকতার শক্তিতেই একটি সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

আপনাদের অব্যাহত সহযোগিতা ও দোয়া কামনা করছি, যেন আমরা ভবিষ্যতেও আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি।

মেট্রো আসে মেট্রো যায়, কিন্তু ছবির পিছনে সেই কথা,যদিও বা বুঝার টানে না বুঝার চেহারা-তবুও মনের স্মৃতিতে সব অমিলন।  #অনুভু...
04/02/2026

মেট্রো আসে মেট্রো যায়,
কিন্তু ছবির পিছনে সেই কথা,
যদিও বা বুঝার টানে
না বুঝার চেহারা-
তবুও মনের স্মৃতিতে সব অমিলন।

#অনুভুতিরঅনুরণ






আল হামদু লিল্লাহ। মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় ২০২৬ জানুয়ারি মাসের শেষদিন ৩১ তারিখে অনুষ্ঠিত হলো IFSD Foundation এর "...
01/02/2026

আল হামদু লিল্লাহ। মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় ২০২৬ জানুয়ারি মাসের শেষদিন ৩১ তারিখে অনুষ্ঠিত হলো IFSD Foundation এর "Hello Doctor"- প্রোগ্রামের আওতায় এর সহযোগিতায় ফ্রী হেলথ ক্যাম্পের আয়োজন।

রাজধানীর ভাষানটেকে মিফতাউল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাংগণে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দদের ও হেলথ চেকআপ এবং পরামর্শ প্রদান করা হয়।

সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমাদের মানবিক কাজগুলোতে সাথে থাকার জন্য।

IFSD Foundation
#অনুভুতিরঅনুরণ



#মানুষমানুষেরজন্য

রাজধানীর ভাষানটেক এলাকাতে অবস্থিত মিফ্তাহুল উলুম নূরাণী হাফিজিয়া মাদ্রাসা, মসজিদ ও এয়াতিমখানাতে এতিমের মুখে "ঊষ্ণতার হাস...
11/01/2026

রাজধানীর ভাষানটেক এলাকাতে অবস্থিত মিফ্তাহুল উলুম নূরাণী হাফিজিয়া মাদ্রাসা, মসজিদ ও এয়াতিমখানাতে এতিমের মুখে "ঊষ্ণতার হাসি" ফুটাতে আজ সন্ধ্যায় (১১/১১/২০২১) IFSD Foundation এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়!

এই সময় উপস্থিত ছিলেন অত্র এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মো: সিফাত উল্লাহ, আইএফএসডি এর সেক্রেটারি মোঃ মেহেদী হাসান, এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ শাহরিয়ার বিজয়,কমিউনিকেশন ডিরেক্টর আশিকুর রহমানসহ অন্যান্যরা।

পরম করুনাময়ের কাছে কৃতজ্ঞতা অসহায় মানুষদের পাশে থেকে কিছু করার সুযোগ করে দেওয়ার জন্য। সকলের কাছে কৃতজ্ঞতা- সাথে থেকে, সমর্থন দিয়ে আমাদের কার্যক্রমে সামিল হয়ে আমাদেরকে উৎসাহিত করার জন্য।




#অনুভুতিরঅনুরণ
#মানুষমানুষেরজন্য



ঘটনাবহুল একটা বছর ২০২৫। ব্যক্তিগত, পারিবারিক, কর্মসংশ্লিষ্ট,সামাজিক সবক্ষেত্রেই ঘটনা-দূর্ঘটনার সম্মিলিত উপস্হিতি  নিয়েই ...
01/01/2026

ঘটনাবহুল একটা বছর ২০২৫। ব্যক্তিগত, পারিবারিক, কর্মসংশ্লিষ্ট,সামাজিক
সবক্ষেত্রেই ঘটনা-দূর্ঘটনার সম্মিলিত উপস্হিতি নিয়েই ২০২৫ এর বিদায় ও ২০২৬ এর আগমন।

আলহামদুলিল্লাহ এতো কিছুর মাঝেও সুস্থভাবে বেঁচে থেকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দোয়া করি তাদের জন্যেও যারা এখন ভালো থাকার চেষ্টা করছে।

একটা পজিটিভ মাইন্ড ও ইম্প্যাক্ট ক্রিয়েট হোক প্রত্যেকের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ধর্মীয় এবং রাষ্ট্রীয় জীবনে।

ভালো থাকুক সবাই। ভালো থাকুক প্রিয় বাংলাদেশ। শান্তি নেমে আসুক এই ধরণীর বুকে।

#অনুভুতিরঅনুরণ





আল হামদু লিল্লাহ। বিজয়ের মাসে, বিজয়ের দিনে ১৬ই ডিসেম্বর, ২০২৫ পাহাড়ি অঞ্চলের সুবিধাবঞ্চিত ৫০০ পরিবারকে IFSD Foundation  ...
16/12/2025

আল হামদু লিল্লাহ। বিজয়ের মাসে, বিজয়ের দিনে ১৬ই ডিসেম্বর, ২০২৫ পাহাড়ি অঞ্চলের সুবিধাবঞ্চিত ৫০০ পরিবারকে
IFSD Foundation এর "উষ্ণতার হাসি"-২০২৫ প্রোগ্রামের মাধ্যমে কম্বল প্রদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়। ধন্যবাদ সকল শুভাকাঙ্ক্ষী, পৃষ্ঠপোষক এবং টিমের সকল সদস্যদের, যাদের সার্বিক সহযোগীতায় এই কার্যক্রম সফলতার মুখ দেখে৷ সরাসরি উপস্থিত না থাকলেও এই প্রোগ্রামের সাথে নিজেকে জড়িয়ে রাখতে পেরে মনটা ভালো লাগছে। সকলের দোয়া প্রত্যাশী ভবিষ্যতেও যেনো এই ধরণের মানবকল্যানে নিজেকে জড়িত রাখতে পারি। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

ধন্যবাদ টিম IFSD. এক মানবিক ও সহযোগিতাপূর্ণ ও সেবামূলক কাজের সাথে যুক্ত করানোর জন্য। বিশেষ কৃতজ্ঞতা- হঠাৎ করেই প্রোমোশনা...
21/11/2025

ধন্যবাদ টিম IFSD. এক মানবিক ও সহযোগিতাপূর্ণ ও সেবামূলক কাজের সাথে যুক্ত করানোর জন্য। বিশেষ কৃতজ্ঞতা- হঠাৎ করেই প্রোমোশনাল কাজে অংশগ্রহণে সুযোগ করে দেওয়ার জন্য। আগামীতেও টিম
IFSD এর সাথে নিজেকে জড়িত রেখে আরো মানবসেবামূলক কাজে অংশগ্রহনে তীব্র ইচ্ছা রইলো❤️❤️❤️।
Foundation




#মানবতারজন্য
#মানুষমানুষেরজন্য

Address

Dapnajore ,Kashil Union, Dapnajor Girls School
Tangail
1920

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miror of Ashiq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share