Mohammad Akib Hossain

  • Home
  • Mohammad Akib Hossain

Mohammad Akib Hossain I provide advanced Facebook promotion and digital marketing services. Stay with us to take service.

08/08/2022

লাইভে পণ্য বিক্রির সুবিধা আগামী অক্টোবর থেকে বন্ধ করে দিচ্ছে ফেসবুক।

26/07/2022

ফেসবুক মার্কেটিং যে শুধুমাত্র ‘বুস্টিং’ নয় —

এটা বোঝাতে বোঝাতে আমার নাক 👃 কান 👂 গলার 🗣 ডাক্তার দেখানো লাগছে!

কিন্তু তারপরও কিছু মানুষকে বোঝানো যাচ্ছে না!

ধরুন, আপনি আপনার বন্ধুর ব্যাচেলর পার্টিতে 🎉 গেলেন।

সেখানে আপনার বন্ধুরও অনেক বন্ধু এসেছে। সেখানের বেশিরভাগ মানুষকেই আপনি চেনেন!

কিন্তু কয়েকটা মেয়ে 👯‍♀️ এসেছে, যাদের আপনি চেনেন না!

যে বন্ধুর ব্যাচেলর পার্টিতে এসেছেন, তাকে বললেন মেয়েগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে।

কিন্তু আপনার বন্ধু আপনার কথায় পাত্তাও দিলো না।

দেয়ার কথাও নয়, কারণ এটা ‘তার’ ব্যাচেলর পার্টি। আপনার নয়! 🫵

আর আজকেই তার ‘সিঙ্গেল লাইফ’ এর শেষ দিন। তাই, সে যা ইচ্ছে করে বেড়াচ্ছে!

আর এটাই স্বাভাবিক, তাই নয় কি?! 🤷‍♂️

আপনি অনেক ভেবেচিন্তে ‘ইউভি ব্লু’ গ্লাসে ঢেলে দু চুমুক দিয়েই সরাসরি গিয়ে মেয়েদের সামনে দাঁড়ালেন! 🧍‍♂️

প্রথমেই আপনার সম্পর্কে বললেন, দু-তিনটা হাসির টিপ্পনি কাটলেন আর মেয়েগুলোও আপনার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো।

আর এই বিষয়টিই হচ্ছে, ‘মার্কেটিং!’ 📢

কোনো এক ব্যক্তিকে একটা প্রোডাক্ট বা সেবা অথবা একটা ব্র্যান্ড সম্পর্কে আগ্রহী করে তোলাটা হচ্ছে মার্কেটারদের কাজ। 🎯

মার্কেটারকে দিয়ে যদি ভাবেন, পণ্য বিক্রি করাবেন; তাহলে ভুল করছেন!

মার্কেটারের কাজ সঠিক কাস্টোমারের কাছে পৌঁছানো আর সেলসম্যানের কাজ হচ্ছে সেই সঠিক কাস্টোমারদের কাছে সেটা বিক্রি করা! 🎯

গল্পে ফিরে যাই...

হুট করে খেয়াল করলেন, ধীরে ধীরে সেই মেয়েদের গ্রুপ থেকে দু-তিনজন করে সরে পড়তে শুরু করলো। আর আপনিও মনে মনে ভাবছেন সমস্যাটা 🙅‍♂️ কোথায়!

শেষমেষ আপনার সামনে মাত্র তিনজন দাঁড়িয়ে আছে আর তারাই আপনার সাথে কথা বলছে, হাসাহাসি করছে!

এই যে তিনজন দাঁড়িয়ে আছে, এরাই আপনার ‘সঠিক টার্গেটেড অডিয়েন্স!’ 👥

শুরুতে আপনি সবার কাছে নিজের মার্কেটিং করেছিলেন, যেটা টার্গেটেড ছিল না! কিন্তু শেষে যারা আগ্রহী, যারা টার্গেটেড; তারাই টিকে আছে।

ফেসবুক মার্কেটিং করার সময় আমরা সবচেয়ে মারাত্মক যে তিনটা ভুল করে থাকি তার মধ্যে একটা হচ্ছে —

সঠিক অ্যাড কপি তৈরি না করা। 📇

অ্যাড কপি হচ্ছে, একটা অ্যাডের উপরে নিচে আশেপাশে যা লেখা থাকে, আঁকা থাকে সবকিছুই! 📑

এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়!

কীভাবে?

উপরের গল্পটা দিয়েই উদাহরণটা দেয়া যাক...

ধরুন, ওখানে আপনি প্রথম যখন সবার কাছে নিজের পরিচয় দিতে গিয়েছিলেন, তখন কিন্তু আপনি শুধুমাত্র আপনার নামটা বলেই ক্ষান্ত হোন নি। 🗣

তারা আগ্রহী হবে এমন কিছু বলেছিলেন বলেই তারা আগ্রহী হয়েছে।

ঠিক না?

যদি আপনি প্রথমে ঐ মেয়েদের গ্রুপে গিয়ে শুধুমাত্র আপনার নামটা বলেই তাদের জিজ্ঞেস করতেন —

‘এখান থেকে কেউ আমার সাথে ডেটে যাবে?’ 🧌

তাহলে জুতাপেটা মিস হতো না, যেটা ফেসবুক অ্যাডের ক্ষেত্রে হয় অন্যভাবে; যেমন - পোস্ট হাইড করে দেয়া, পেইজ আনলাইক করা, অ্যাডে রিপোর্ট করে দেয়া ইত্যাদি ইত্যাদি! 🎯

দ্বিতীয় যে সমস্যাটা আমরা ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে দেখি, সেটা হচ্ছে —

সঠিক এবং টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট না করা। 👥

আর তৃতীয় সমস্যাটা হচ্ছে —

ভ্যালুর স্বল্পতা! 📊

আপনার অ্যাডে যে পণ্য বা সেবা আছে; সেটার যদি ভ্যালু না থাকে; তাহলে মানুষ এটা কেন কিনতে আগ্রহী হবে? 🤷🏼

উপরের গল্পে, আপনি যদি নিজের ভ্যালুটা দেখাতে না পারেন; তাহলে যতই সুন্দর হোন না কেন; পাত্তা পেলেও টিকতে পারবেন না! 🧏🏻

এখন উপরের সবকিছু বাদ দিন!

একটু ভাবুন তো, আপনি আসলে ফেসবুক মার্কেটিং বলতে তাহলে কি বুঝতে পারছেন? 🤷‍♀️

ফেসবুক মার্কেটিং একটা ‘ব্রিজ’ 🌉 ছাড়া আর কিছুই নয়!

যে ব্রিজটাকে আপনি ব্যবহার করবেন ক্রেতা-বিক্রেতার মিলন ➿ ঘটানোর জন্য!

ব্রিজের এক পাড়ে ক্রেতা দাঁড়িয়ে আছে, আর আরেক পাড়ে বিক্রেতা।

ক্রেতাকে আগ্রহী করে তোলার জন্য, উদ্যোক্তা ভাড়া করবে মার্কেটারকে।

মার্কেটার ক্রেতাকে বিক্রেতার ঘর অবধি চিনিয়ে দিয়ে যাবে। আর তারপরের কাজ বিক্রেতার।

🏴🏴🏴

ফেসবুক মার্কেটিং মানে শুধুমাত্র বুস্টিং নয়, প্রমোশন নয়! 🚫

এখানে —

✅ ইনফ্লুয়েন্স আছে,
✅ কন্টেন্ট আছে,
✅ ম্যানেজমেন্ট আছে,
✅ ক্রিয়েটিভিটি আছে,
✅ প্রমোশন আছে,
✅ হাইপ আছে,
✅ সাইকোলজি আছে;

… আর সব মিলিয়েই ফেসবুক মার্কেটিং! 📈

❤️❤️❤️
24/07/2022

❤️❤️❤️

এক ভদ্রমহিলা কেনাকাটা ‌শেষ করে ক্যাশ কাউন্টারের সামনে ‌পে‌মেন্ট দেওয়ার জন্য ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো তার ব্যা...
21/07/2022

এক ভদ্রমহিলা কেনাকাটা ‌শেষ করে ক্যাশ কাউন্টারের সামনে ‌পে‌মেন্ট দেওয়ার জন্য ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো তার ব্যা‌গে এক‌টি টিভি রিমোট।

ক্যা‌শিয়ার কৌতুহলবশত জানতে চাইলেন, ম্যাডাম ব্যাগে টি‌ভি রিমোট কি সব সময় থাকে?

মহিলা : না, মাঝে মধ্যে। আজ আমার হাজব্যান্ড ফুটবল ফাইনাল দেখবে বলে আমার সঙ্গে শপিংয়ে এলো না। তাই তাকে জব্দ করতে টি‌ভি রিমোটটা ব্যাগে ক‌রে নি‌য়ে এ‌সে‌ছি!

#শিক্ষা-১ : বউ এর তুচ্ছ ‌বিষ‌য়েও তাচ্ছিল্য কর‌লে বিপদ।

ক্যাশিয়ার হাসতে হাসতে ভদ্রম‌হিলার এ‌টিএম কার্ডটি ফেরত দিয়ে বলল, আপনার স্বামী ওনার সাপ্লি‌মেন্টা‌রি কার্ডটি ব্লক করে দিয়েছেন!

#শিক্ষা-২ : স্বামীর শখও স্ত্রীর কাাছে সম্মান‌যোগ্য।

মহিলা ব্যাগ থেকে এবার স্বামীর এ‌টিএম কার্ডটি বের করে সোয়াইপ করলেন!

#শিক্ষা-৩ : বউ-এর লম্বা হাতের সঠিক ধারণা থাকা দরকার।

ক্যা‌শিয়ার: ভদ্রম‌হিলা‌কে বল‌লেন, সোয়াইপ মে‌শিন থে‌কে আপনার মোবাই‌লে একটা পিন নম্বর পাঠা‌নো হ‌য়ে‌ছে। সে‌টি বলুন?

#শিক্ষা-৪ : বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও চেষ্টা করে!

মহিলা (মুচকি হেসে) ব্যাগ থেকে স্বামীর ‌মোবাইল ফোনটা বের করলেন এবং পিন নম্বরটা ক্যা‌শিয়ার‌কে জানা‌লেন। বলাবাহুল্য, স্বামীর মোবাইল ফোন‌টি তি‌নি স‌ঙ্গে করে নিয়ে এসেছিলেন যাতে শপিংয়ের সময় স্বামী ফোনে বিরক্ত কর‌তে না পা‌রেন!

#শিক্ষা-৫ : স্মার্ট ও ভদ্রমহিলাদের সাথে টক্কর দিতে নেই!

যাইহোক সব কেনাকাটা সেরে তৃপ্ত ম‌নে ভদ্র‌মহিলা বাড়ি ফি‌রে দেখলেন, গ্যারেজে স্বামীর গাড়ি নেই! ঘ‌রের দরজায় স্টিকারে লেখা : "বন্ধুর বাড়ি ফুটবল ফাইনাল খেলা দেখতে গেলাম। ফিরতে অনেক রাত হ‌তে পা‌রে। আর হ্যাঁ, কোনো দরকার থাকলে ফোন দিও।"

স্টিকা‌রে লেখা প‌ড়ে হতাশ হ‌য়ে ভদ্রমহিলা ঘ‌রের দরজার সাম‌নে বসে পড়লেন। কারণ
বাড়ির চাবিটা স্বামীর কাছে আর স্বামীর মোবা‌ইল ফোনটা ভদ্রম‌হিলার কা‌ছে!

#শেষ শিক্ষা : স্বামীর ওপর বেশি প্যাঁচ কষলে ‌শেষ পর্যন্ত স্ত্রী‌কেও তার ফল ভোগ কর‌তে হয়! 😁😁😄✔️😜😜😀😀 collect

ফেসবুকের ১৩ টা ক্যাম্পেইন অবজেক্টিভ এর মধ্যে একটা হচ্ছে রিচ ক্যাম্পেইন। আমরা এটা কেন এবং কখন করব সেটা আমাদের বুঝা দরকার।...
21/07/2022

ফেসবুকের ১৩ টা ক্যাম্পেইন অবজেক্টিভ এর মধ্যে একটা হচ্ছে রিচ ক্যাম্পেইন। আমরা এটা কেন এবং কখন করব সেটা আমাদের বুঝা দরকার। 💁 রিচ বলতে বুঝায় মানুষের কাছে আমার পোস্টটাকে পৌঁছানো। রিচ ক্যাম্পেইন মূলত করা হয় ব্র্যান্ডিংয়ের জন্য। এখান থেকে আমরা তেমন সেল বা ম্যাসেজ আশা করিনা। তবে কিছু যে আসবেনা তা না। নতুন কোন বিজনেস শুরু করা হয় অথবা নতুন কোনো পণ্য বাজারে আনা হয় তখন ঐটা সম্পর্কে মানুষকে জানানোর জন্য রিচ ক্যাম্পেইন করা হয় ।এছাড়াও পুরনো পেজের রিচ কমে গেলে ও করা যেতে পারে। মূলত রিচ অবজেক্টিভ দিয়ে অ্যাডরান করলে ফেসবুকের এল্গ্যারিদম এজর‍্যাংক এইরকম ভাবে আপনার এডটা অপ্টিমাইজ করবে যাতে বেশী মানুষের কাছে পৌঁছানো যায়। ধরেন মেসেজ অবজেক্টিভ দিয়ে 5 ডলারে আপনি 50 টা মেসেজ পেলেন আর ১০০০০ মানুষের কাছে রিচ করলেন। আপনি যদি পাঁচ ডলারের রিচ ক্যাম্পেইন দেন, দেখবেন ৭০০০০ ,৮০০০০ রিচ পাইছেন আর ম্যাসেজ পাইছেন 5 টা বা 10 টা। এখানে হচ্ছে ফেসবুকের ব্যাকএন্ডে অপটিমাইজের খেলা । শুধু মানুষ দেখলেই যদি আপনার মেসেজ আসত আর সেল হইতো তাহলে রিচ ক্যাম্পেইন থেকে সবচেয়ে বেশি সেল আসার কথা। এবং সবাই শুধু রিচ ক্যাম্পেইনে করত । তাই আপনার বিজনেসের চাহিদা অনুযায়ী অবজেক্টিভ সিলেক্ট করে ক্যাম্পেইন করবেন।

Color psychology for making purchase decision.
20/07/2022

Color psychology for making purchase decision.

19/07/2022

পাঁচটা সাপোর্টারের সাথে কমপক্ষে দুইটা তো হেটার্স থাকতেই হবে! ⚖️ নাহলে সাম্যবস্থা কিভাবে হবে?!

যাকে সবাই পছন্দ করে, সে চাটাচাটি আর মিথ্যা ভাল জানে বলেই! এদের আমি বলি, তেলের ড্রাম! 🛢

সবার জন্য ভালো হতে চাইলে, মিথ্যা আর তেলাতেলিকে ফ্যাক্ট বানিয়ে গলায় 🎀 ঝুলিয়ে রাখুন।

এই দুই সূত্র কোনো বইয়ে পাবেন না! নোট 📝 করে রাখুন! কাজে আসবে এই জীবনে! 🔥

১০ টাকায় ১০০০ হাজার ফলোয়ার্স 🔥👉 এই কাজগুলো কীভাবে করে জানেন? 1️⃣ কেউ কেউ কিছু স্ক্যাম টাইপ ওয়েবসাইটে গিয়ে ওখানে আপনার পে...
12/07/2022

১০ টাকায় ১০০০ হাজার ফলোয়ার্স 🔥

👉 এই কাজগুলো কীভাবে করে জানেন?

1️⃣ কেউ কেউ কিছু স্ক্যাম টাইপ ওয়েবসাইটে গিয়ে ওখানে আপনার পেইজ অথবা পোস্টের লিংক দেয়। এরপর ওই ওয়েবসাইট থেকে ফেইক আইডিগুলো দিয়ে থাকে। নাম মাত্র কিছু খরচ হয়।
❌ একটা ফলোয়ার ও রিয়েল না ❌

2️⃣ আবার কেউ কেউ আছে বিভিন্ন গ্রুপে পেইজের লিংক দেয়। এরপর ফানি ওয়েতে অথবা উল্টাপাল্টা ওয়েতে এভারেজ মানুষজন দ্রুত নিয়ে আসে।

আরও বিভিন্ন ওয়ে থাকতে পারে। তবে আমার জানামতো বেশিরভাগই এই দুটো ওয়েতে নিয়ে আসে।

✅ একটা কথা রাখেন ভুলেও ভুলেও এই ধরনের Black hat social media marketing এর দিকে যাবেনা। পেইজ নষ্ট হয়ে যাবে একদম ❌

11/07/2022

কিছু মার্কেটিং ট্রিক্স 🛠 —

✅ আপনার ব্যবসার ক্ষেত্রে পিন্টারেস্টকে ঠিকভাবে ব্যবহার করতে পারলে প্রচুর পরিমাণ অ্যাঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে পারবেন। তাই পিন্টারেস্টের দিকেও মনোযোগ দিন।

✅ আপনার নিজের সার্ভিসের উপর দক্ষ হোন। আপনি যদি নিজের সেবা নিজেই ঠিকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে আপনার ক্রেতাকে কিভাবে সেটাতে সাহায্য করবেন?

✅ আপনার ব্যবসা হোক কিংবা যেকোনো ধরণের ওয়েবসাইট থাকুক, একটা ব্লগ সেকশন অবশ্যই রাখবেন। কারণ, ব্লগে ভালো কন্টেন্ট থাকা মানে আপনার সাইটের র্যাংক বৃদ্ধিতে আরেক ধাপ এগিয়ে যাওয়া।

✅ আপনার ব্যবসা বা ব্র্যান্ডের ফেসবুক পেইজকে সঠিকভাবে অপ্টিমাইজ করুন। ফেসবুকের পেইজের ক্ষেত্রে লাইক মূল ফ্যাক্টর নয়, মূল ফ্যাক্টর হচ্ছে পেইজের অথেনটিসিটি।

✅ যেখান-সেখান থেকে এসইও সার্ভিস না নিয়ে বরঞ্চ সঠিক জায়গা থেকে ভালোমানের সার্ভিস নিন। কারণ, এসইও ট্রেন্ডের সাথে চলাটা খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভালো হয়, খরচও কমে যায়; যদি নিজের সাইটের এসইও নিজেই করে ফেলতে পারেন!

✅ এমন কোনো টেকনিক ব্যবহার করবেন না, যেটা আপনার সাইটের জন্য ক্ষতিকর। যেমন, আমি ২/১টা মেথড জানি যেটা দিয়ে মাত্র দু মাসেই হিউজ পরিমাণ আর্নিং নিয়ে আসা সম্ভব আপনার সাইট থেকে। কিন্তু সেটা সম্পূর্ণ ব্ল্যাক হ্যাট মেথড আর এতে ৬ মাসের মধ্যে সেই সাইট নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে!

মাংস 🥩 খেতে খেতে শুধু এগুলো পড়লেই হবে না!
পড়ুন, মাথায় রাখুন আর কাজে লাগান 💪🏻

09/07/2022

সতর্কতা...
যেকোনো প্রাণি জবাই, কাটাকাটি, রক্ত বা অনুরূপ ‘শকিং‘ ছবি-ভিডিও আপলোড করা ফেসবুকের নীতিমালা লঙ্ঘন।

How to convert a Facebook profile to a page? How to convert a Facebook account to a page?
08/07/2022

How to convert a Facebook profile to a page? How to convert a Facebook account to a page?

Convert Facebook Profile To Page ✔️ | Facebook Profile to Page 2022 ✔️ to conver...

যদি ব্যবসা করার ইচ্ছা থাকে এবং ব্যবসাকে অনেক দূরে নিয়ে যেতে চান তাহলে কিছু স্টেপ ফলো করে ব্যবসা স্টার্ট করতে পারনে! 🔥যদি...
08/07/2022

যদি ব্যবসা করার ইচ্ছা থাকে এবং ব্যবসাকে অনেক দূরে নিয়ে যেতে চান তাহলে কিছু স্টেপ ফলো করে ব্যবসা স্টার্ট করতে পারনে! 🔥
যদি ব্যাবসার প্রথম ধাপ গুলোই ঠিক মত না করা হয় তাহলে কি আদৈ ব্যবসাকে গ্রো-আপ করা সম্ভব? উত্তর হবে না!😢
চলুন তাহলে যেনে নেই একটা ব্যবসা স্টার্ট করার আগে কি করেত হবে!

✅ বিজনেসের জন্য সঠিক একটা প্রোডাক্ট রেডি করতে হবে
✅ কোথায় এবং কার কাছে সেল করব সেটা আইডেন্টিফাই করতে হবে
✅ প্রোডাকটা কত টাকা সেল করব এবং কত টাকা প্রফিট হবে সেটা
যেনে নিতে হবে
✅ প্রোডাক্ট এর মার্কেটিং কিভাবে করতে হবে
✅ কম্পিটিটর এর সাথে চ্যালেঞ্জ করে কিভাবে মার্কেটে টিকে থাকব
সেটার স্কিল অর্জন করতে হবে
আপনার বিজনেস শুরু করার আগে কি কখনও এই বিষয়গুলো নিয়ে চিন্তা করছেন❓

Address

171/3, Vhuiagoli, West-agargoan

1207

Opening Hours

Monday 09:00 - 23:45
Tuesday 09:00 - 23:45
Wednesday 09:00 - 23:45
Thursday 09:00 - 23:45
Friday 09:00 - 23:45
Saturday 09:00 - 23:45
Sunday 09:00 - 23:45

Telephone

+8801718171610

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Akib Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Akib Hossain:

  • Want your business to be the top-listed Advertising & Marketing Company?

Share