29/08/2026
হে আল্লাহ, তুমি তো বলেছো, সবকিছু আমার উপর ছেড়ে দাও! আজ আমি সত্যিই ছেড়ে দিলাম।
হে আমার রব, আমার এই ক্লান্ত মন, ভাঙা স্বপ্ন, জমে থাকা কান্না সব তোমার হাতেই তুলে দিলাম। আমি আর নিজের উপর জোর করবো না, আর অতিরিক্ত ভাববো না। কারণ আমি বুঝে গেছি, আমি যতই লড়াই করি শান্তি শুধু তোমার কাছেই। ইয়া আল্লাহ, আমি হাল ছেড়ে দেইনি, আমার সবকিছু তোমার কাছে সঁপে দিলাম। যদি ভালো কিছু থেকে থাকে তুমি দাও, আর যদি কষ্টেই কল্যাণ থাকে সেটাও আমি মেনে নিলাম। শুধু একটা জিনিসই চাই, হে রব আমার ভেতরের ভারটা হালকা করে দাও। কারণ আমি আর পারছি না...!🥹🤲