Ashik Graphics Corner

Ashik Graphics Corner Creative Work of Graphics Design

একটি ল্যাপটপ বিক্রয় করা হবে।
20/10/2024

একটি ল্যাপটপ বিক্রয় করা হবে।

18/08/2024

আমার মায়ের জন্য
B (+)
ব্লাড লাগবে আর্জেন্ট।
ঠাকুরগাঁও এ।
যোগাযোগ- 01717884308

27/01/2024

অনেক অনেক ভালবাসি তোমায়।
সারাজীবন এভাবে ভালবাসা দিয়ে পাশে থেকো।
শুভ জন্মদিন প্রিয়তামা

04/02/2023

নবজাতকের চোখের যত্নে এবং চোখ দিয়ে পানি পড়ার সমস্যা নিয়ে আজ কথা বলবো।

১.শিশুর জন্মের পর কয়েকদিন পর্যন্ত বিশুদ্ধ কুসুম কুসুম গরম পানিতে তুলা ভিজিয়ে আলতো হাতে চোখ মুছে দিবেন।

২.অপরিষ্কার কাপড় বা হাত দিয়ে চোখ পরিষ্কার করা যাবে না।

৩.চোখ পরিষ্কার করে দেওয়ার আগে হাত সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিবেন।

৪.চোখের কোন থেকে নাকের ভিতরের দিকে একটি ছোটনালি তাকে যার মাধ্যমে চোখের পানি নাকের ভিতর দিয়ে চলে যায়।
কারো কারো এই নালী খুলে দেওয়ার জন্য চোখের কোন নিচের দিকে অর্থাৎ থুতনির দিকে নাকের দুপাশে ম্যাসাজ করতে হয়৷ এভাবে কয়েকবার ম্যাসাজ করলে সাধারণত তা খুলে যায়।

বাচ্চাদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ পেতে পেজটি ফলো করুন।
ডাঃ মাহাদী হাসান
নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ
ঢাকা শিশু-নবজাতক ও জেনারেল হাসপাতাল
এপোয়েন্টমেন্ট-01827392176

03/02/2023

নবজাতকের শিশুর থাকার জায়গা কেমন হওয়া উচিত?

যে ঘরে আলো বাতাস পাওয়া যায় সেখানে থাকবে নবজাতক শিশু।প্রতিদিন দিনের বেলা সব দরজা-জানলা খুলে আলো বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে।আসবাপত্র যত কম থাকবে ততোই ভালো। শিশুর ঘরের তাপমাত্রা ২৫ থেকে ২৭ সেন্টিগ্রেডের ভিতরে হলে ভালো হয়।সবচেয়ে ভালো হয় -ঘরের তাপমাত্রা ঠিক রাখার জন্য একটা ঘরের থার্মোমিটার কিনলে।এছাড়া আরও কিছু বিষয় মেনে চলতে হবে।যেমন-

১.শিশুর ঘরে ধূমপান সম্পূর্ণ নিষেধ।
২.মশার কয়েল ধরানো বা অন্য কোনভাবে ধোয়া দেওয়া যাবে না।
৩. ঘরের মধ্যে তীব্র সুগন্ধি বা মশার কয়েল স্প্রে করা যাবে না।
৪. ঘরে টেলিভিশন থাকলে শিশুকে টেলিভিশন থেকে দূরে শোয়াতে হবে।

বাচ্চাদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ পেতে পেজটি ফলো করুন।
ডাঃ মাহাদী হাসান
নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ
ঢাকা শিশু-নবজাতক ও জেনারেল হাসপাতাল
এপোয়েন্টমেন্ট-01827392176

02/02/2023

আজ কথা বলবো বাচ্চাদের বুকের কফ দূর করার ঘরোয়া পদ্ধতি নিয়ে।

পদ্ধতি ১- আপনার বাচ্চাকে গরম পানির সাথে ১ চামচ মধু এবং লেবুর রস মিশিয়ে খাওয়াতে পারেন।

পদ্ধতি ২- আপনার বাচ্চাকে টমেটো এবং রসুন দিয়ে স্যুপ তৈরি খাওয়াতে পারেন।এটি কফ গলিয়ে বাচ্চাকে আরাম দিবে।এটি খুবই একটি উপকারি পদ্ধতি।

পদ্ধতি ৩- গরম পানিতে তুলসি পাতা ও আদা দিয়ে ভাল করে ফুটিয়ে বাবুকে খাওয়ালে উপকার পাওয়া যায়।কারণ এই মিশ্রন খুসখুসে কাশি দূর করবে এবং বুকে কফ জমতে দিবে না

পদ্ধতি ৪- আধা চা চামচ দারুচিনি গুড়ার সাথে দুই চামচ মধু এবং অল্প আদার রস মিশিয়ে খাওয়াতে পারেন।এটিও বুকে কফ জমা থেকে বাবুদের রক্ষা করে।

আর একটি কথা,যদি বাবুর গলা ব্যাথা থাকে তবে আদার রসের সাথে মধু ও মেথি গুড়া মিশিয়ে খাওয়ালে গলা ব্যাথা কমে যাবে।

বাচ্চাদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ পেতে পেজটি ফলো করুন।
DR. MAHADY HASAN
MBBS,DCH (UK),MACP (USA)
CHILD SPECIALIST
চেম্বার-ঢাকা শিশু-নবজাতক ও জেনারেল হাসপাতাল
এপোয়েন্টমেন্ট:01827392176

02/02/2023

নবজাতকের ঘুম নিয়ে দুশ্চিন্তা করেন না এমন মা-বাবা কমই আছেন।জন্মের পর কিছু মা-বাবা উদ্বিগ্ন থাকেন তাদের সন্তানের অত্যাধিক ঘুম নিয়ে।না খেয়ে বাচ্চার দীর্ঘক্ষণ ঘুমানো তাদের অবাক করে। প্রকৃতপক্ষে জন্মের পর শিশু ষোল থেকে আটচল্লিশ ঘন্টা ঘুমায়। তাই এটা অস্বাভাবিক নয়। আর বাচ্চা যদি না খেয়ে দীর্ঘক্ষন ঘুমায় তাতেও ভয়ের কিছু নেই, খিদা পেলে সে এমনিতেই জেগে উঠে খেতে চাইবে।
যাদের বাচ্চা রাতে ঘুমায় না আর সারাদিন ঘুমিয়ে কাটাই তাদের বিড়ম্বনা সবচেয়ে বেশি।নবজাতকের রাতে জেগে থাকার কারণ দিন ও রাতের পার্থক্য বুঝতে না পারা। শিশু দীর্ঘদিন মাতৃগর্ভে থাকার কারণে পৃথিবীর আলোতে এসে দিন-রাত বুঝতে পারেনা। তাছাড়া শিশুর ব্রেনের যে অংশ দিন ও রাত বুঝতে পারে তা পরিণত হতে ও সময় লাগে,এ কারণে রাতে জেগে থাকতে পারে নবজাতক শিশু।

বাচ্চাদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ পেতে পেজটি ফলো করুন।
ডাঃ মাহাদী হাসান
নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ
ঢাকা শিশু-নবজাতক ও জেনারেল হাসপাতাল
এপোয়েন্টমেন্ট-01827392176

02/02/2023

আপনার বাচ্চাকে যে বাড়তি খাবার দিবেন তার গুণাগুণ কেমন হওয়া উচিত?

ছয় মাস থেকে শিশুদের যে খাবার দেয়া হয় তাকে পরিপূরক/বাড়তি খাবার বলে।
পরিপূরক খাবারের যেসব গুনাগুন থাকতে হবে-

১.বাচ্চার পরিপূরক খাবার হওয়া উচিত সুষম।অর্থাৎ শিশুর চাহিদা অনুসারে আমিষ,শর্করা,ভিটামিন,মিনারেল যথেষ্ট পরিমাণে থাকা উচিত।
২.পরিপূরক খাবার হতে হবে ঘন। কারণ শিশুর পাকস্থলী ছোট থাকে। তাই স্বল্প পরিমাণে খাবারের যেন শিশুর পুষ্টি চাহিদা পূরণ হয় সেদিকে নজর রাখতে হবে।
৩.শিশুর পরিপূরক খাবার হওয়া উচিত নরম। শক্ত ও শুকনো খাবার শিশুরা খেতে পারে না ।
৪.শিশুর খাবার হওয়া উচিত যে কোন মসলা বিহীন এবং খুব স্বল্প লবণযুক্ত ।
৫.সব সময় শিশুর পরিপূরক খাবার হওয়া উচিত ফ্রেস।এক বেলার রান্না করা খাবার অন্য বেলায় খাওয়ানো উচিত নয়। বাচ্চাকে বাসি খাবার খাওয়ানো উচিত নয়।

বাচ্চাদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ পেতে পেজটি ফলো করুন।
ডাঃ মাহাদী হাসান
নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ
ঢাকা শিশু-নবজাতক ও জেনারেল হাসপাতাল
এপোয়েন্টমেন্ট-01827392176

02/02/2023

কিভাবে বুঝবেন আপনার বাচ্চার টনসিলাইটিস বা টনসিলের ইনফেকশন হয়েছে?

টনসিলের ইনফেকশন কে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় টনসিলাইটিস বা টনসিল এর প্রদাহ।জিভের পেছনে গলার দেয়ালের দুই পাশে গোলাকার পিন্ডের মতো যে জিনিসটি দেখা যায় সেটাই টনসিল।

টনসিলের ইনফেকশন হলে মূলত-গলা ব্যাথা হবে,গিলতে অসুবিধা হবে।শরীরে সামান্য জ্বর থাকবে।অনেক সময় গলার স্বর পরিবর্তন হয়,নিঃশ্বাসে দুর্গন্ধ থাকে এর সাথে শিশুর খাবার গ্রহণে অনীহা কিংবা নাক দিয়ে পানি ঝরা ইত্যাদি থাকতে পারে।অনেকের ক্ষেত্রে গলার বাইরে গ্রন্থি ফুলে যেতেও দেখা যায়।ভাইরাস জনিত টনসিলাইটিসে টনসিলের ধীরে ধীরে বাড়ে ফলে উপসর্গ গুলো ও ধীরে ধীরে আবির্ভূত হয়।অন্যদিকে ব্যাকটেরিয়াজনিত টনসিলাইটিস হঠাৎ করেই তীব্রভাবে আক্রমণ করে।ফলে উপসর্গ যেমন-গলা ব্যাথা হঠাৎ করেই দেখা দেয়।

বাচ্চাদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ পেতে পেজটি ফলো করুন।
ডাঃ মাহাদী হাসান
নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ
ঢাকা শিশু-নবজাতক ও জেনারেল হাসপাতাল
এপোয়েন্টমেন্ট-01827392176

02/02/2023

বাচ্চাদের খাওয়ানোর কিছু টিপসঃ

১.একই খাবার (যেমন: খিচুড়ি) প্রতিদিন বাচ্চাকে দিবেন না ।
২.খাবারের বৈষম্য আনুন।যেমন-প্রতিদিন সিদ্ধ ডিম না দিয়ে একদিন ডিমের পুডিং আবার অন্যদিন ডিমের হালুয়া দিতে পারেন।
৩.খাবার পরিবেশনটা করুন আকর্ষণীয় রঙিন থালা বা ডাইনিং টেবিল বাচ্চাকে খেতে উৎসাহিত করবে ।
৪.খাবার তৈরিতে আপনার বাচ্চাকে সাথে রাখতে পারেন।সম্ভব হলে বাজারে বা দোকানে নিয়ে যান।
৫.কায়িক পরিশ্রম হয় এমন খেলাধুলার ব্যবস্থা করুন।এতে বাচ্চার খিদে লাগবে।
৬.টিভি বা কার্টুন দেখিয়ে বাচ্চাকে খাওয়াবেন না।
৭.ছোটবেলা থেকেই বাচ্চাকে নিজ হাতে খাওয়ানোর অভ্যাস করুন।

বাচ্চাদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ পেতে পেজটি ফলো করুন।
ডাঃ মাহাদী হাসান
নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ
ঢাকা শিশু-নবজাতক ও জেনারেল হাসপাতাল
এপোয়েন্টমেন্ট-01827392176

26/12/2022

Address

Thakurgaon
5100

Telephone

+8801717884308

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashik Graphics Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashik Graphics Corner:

Share