22/10/2025
বিদেশ থেকে ইমপোর্ট করতে যে সমস্ত ডকুমেন্ট বা তথ্য সরবরাহ করতে হয় তার মধ্যে সর্ব প্রথম হলো Proforma invoice বা পন্যের বিবরণ
> Proforma invoice বা প্রাথমিক বিল কি? Proforma invoice বা প্রাথমিক বিল, যা চূড়ান্ত চালান (Commercial invoice) পাঠানোর আগে গ্রাহককে পণ্য বা পরিষেবার একটি আনুমানিক খরচ ও শর্তাবলী জানিয়ে দেয়। এটি একটি অস্থায়ী দলিল যা চূড়ান্ত বিক্রয়ের বিবরণ চূড়ান্ত হওয়ার আগে পাঠানো হয় এবং এটি ক্রেতাকে একটি নির্দিষ্ট মূল্যে পণ্য সরবরাহ করতে বিক্রেতার সম্মতির একটি চুক্তি হিসেবে কাজ করে।
Proforma invoice বা প্রাথমিক বিল এ কি ধরনের বর্ণনা বা তথ্য সরবরাহ করতে হয়-
১) পণ্যের বিবরণ, ওজন, মূল্য
২) চুক্তির শর্তসমূহ (Payment terms)
৩) রপ্তানিকারকের ব্যাংকের তথ্য
৪) আমদানিকারকের ব্যাংকের তথ্য
৪) HS code - (অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত)
৫) Port of loading (সেই স্থান যেখানে পণ্যসম্ভার এবং কন্টেইনারগুলি একটি জাহাজে লোড করা হয়) যে বন্দর থেকে পন্য জাহাজে লোড করা হবে।
৬) Destination/Port of Discharge (যে বন্দরে পণ্য খালাস করা হবে।
৭) Proforma Invoice validity date (পন্য আনার জন্য পন্যের প্রাথমিক বিবরণীতে সংশ্লিষ্ট পন্য খালাসের জন্য PI validity date উল্লেখ করতে হয়। ধরুন আগামী মাসের ২৫ তারিখ পন্যটি বন্দরে আসবে তাহলে অবশ্যই PI validity date ২৫ তারিখের চেয়ে ১৫-২০ দিন বেশি উল্লেখ করতে হবে এবং অবশ্যই পন্যের বিক্রেতাকে PI এ সেটা উল্লেখ করার কথা বলে দিতে হবে।