10/02/2026
সম্মানিত গ্রাহক,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত দেশের ব্যাংকিং ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) কার্যক্রম সীমিত পরিসরে পরিচালিত হবে।
এই প্রেক্ষাপটে গ্রাহকদের নির্বিঘ্ন সেবা ও আর্থিক লেনদেনে সম্ভাব্য অসুবিধা বিবেচনায় ব্রাইট স্টার নেটওয়ার্ক বিল পরিশোধের বিশেষ সময়সীমা বৃদ্ধি করেছে। আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত বিল পরিশোধ না হলেও কোনো সংযোগ বিচ্ছিন্ন করা হবে না।
উক্ত সময়ে কোনো যান্ত্রিক ত্রুটি বা বিলসংক্রান্ত কারণে আপনার সংযোগে সমস্যা দেখা দিলে অনুগ্রহ করে অবিলম্বে আমাদের সাপোর্ট টিমকে জানাবেন। আপনাদের নিরবিচ্ছিন্ন ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করতে আমরা সর্বদা সচেষ্ট।
ধন্যবাদান্তে,
ব্রাইট স্টার নেটওয়ার্ক
Bright Star Network Official