Ecomtar

Ecomtar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ecomtar, Rajshahi.

লালন শাহ - মুক্তমঞ্চ, পদ্মার পাড়, রাজশাহী🏞️🌆
03/06/2023

লালন শাহ - মুক্তমঞ্চ, পদ্মার পাড়, রাজশাহী🏞️🌆

03/06/2023

চলো হারাই,ছুটে যাই অজানা উদ্দেশ্যেহীন গন্তব্যের দিকে, যেখানে প্রকৃতি এসে মায়া বিলায়,নিজেকে উন্মুক্ত করে বিলিয়ে দেয় রোজ 🖤🌸

29/05/2023


Congratulations Bangladesh.What a match🥰
14/05/2023

Congratulations Bangladesh.
What a match🥰

Night view of Rajshahi
04/05/2023

Night view of Rajshahi

Rainbow🌈©️Adon Islam
01/05/2023

Rainbow🌈
©️Adon Islam

একটি হারিয়ে যাওয়া সুন্নতসালাতুল ইস্তিসকা। বৃষ্টিপ্রার্থনার নামাজ। বহু নবী রাসূলের কৃত একটি আমল। যখনই তারা অনাবৃষ্টির সম্...
17/04/2023

একটি হারিয়ে যাওয়া সুন্নত
সালাতুল ইস্তিসকা। বৃষ্টিপ্রার্থনার নামাজ। বহু নবী রাসূলের কৃত একটি আমল। যখনই তারা অনাবৃষ্টির সম্মুখীন হতেন, খোলা ময়দানে একসাথে জড়ো হয়ে এই নামাজ পড়তেন। ইস্তিসকার নামাজে সবাই একসাথে বৃষ্টির জন্য দুআ করে। খুতবা থাকে, যেখানে মানুষকে গুনাহ ও যুলুম- অত্যাচার থেকে তাওবা করার আহ্বান করা হয়। সাওম পালন, দান-সদকা করা এবং ঝগড়া-ঝাটি পরিহার করার আহ্বান করা হয়। কেননা গুনাহ অনুর্বরতা ও অনুৎপাদনের কারণ, যেমনিভাবে আল্লাহর আনুগত্য কল্যাণ ও বরকতের কারণ।
বহুদিন পর হারিয়ে যাওয়া ইস্তিসকার আমলটি আজ অনুষ্ঠিত হতে দেখা গেল ঢাকার একটি মসজিদে। মিরপুর ডিওএইচএস-এর সেই মসজিদে আজ যোহরের নামাজের পর মুসল্লিরা খোলা আকাশের নিচে একত্র হয়। উত্তপ্ত রোদে দুই রাকাত নামাজ পড়ে দুআ করে। বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে কাঁদতে থাকে সবাই। আশা করা যায় আল্লাহ তাঁর বান্দাদের ডাক শুনবেন। রহমতের বারি বর্ষণ করে প্রশান্ত করবেন প্রতিটি প্রাণ।
এমন একটি সুন্নত আমল জাগ্রত করার জন্য মসজিদ কমিটিকে জানাই অসংখ্য ধন্যবাদ।
Photo Credit: Masud Ansaree

 #রাজশাহী_জেলার_পটভূমিরাজশাহী নামটির উৎপত্তি সম্পর্কে আলোচনা করতে গেলেই কয়েক শতাব্দী পূর্বে ফিরে যেতে হয়। এ শহরের প্রাচী...
15/04/2023

#রাজশাহী_জেলার_পটভূমি

রাজশাহী নামটির উৎপত্তি সম্পর্কে আলোচনা করতে গেলেই কয়েক শতাব্দী পূর্বে ফিরে যেতে হয়। এ শহরের প্রাচীন নামটি ছিল মহাকাল গড়।পরে রূপান্তরিত হয়ে দাঁড়ায় রামপুর
বোয়ালিয়ায়।রামপুর-বোয়ালিয়া থেকে রাজশাহী নামটির উদ্ভব কিভাবে হলো এর সুস্পষ্ট কোন ব্যাখ্যা নাই । ব্রিটিশ আমলের প্রাথমিক যুগের ইতিহাসে ও রাজশাহী নামক কোন জনপদ বা স্থানের উল্লেখ নাই । অনেকে মনে করেন, এই জনপদ একদা বহু হিন্দু, মুসলিম, রাজা, সুলতান আর জমিদার শাসিত ছিল বলে নামকরণ হয়েছে রাজশাহী।ঐতিহাসিক ব্লকম্যানের (Bolch Mann) মতে, খ্রিষ্টীয় ১৫শ শতকে গৌড়ের মুসলিম সালতানাত এই জেলার ভাতুড়িয়ার জমিদার রাজা গণেশ কতৃর্ক আত্মসাতের সময় থেকে রাজশাহী নামের উদ্ভব হয়েছে। হিন্দু রাজ আর ফারসী শাহী এই শব্দ দুটির সমন্বয়ে উদ্ভব হয়েছে মিশ্রজাত শব্দটির। কিন্তু ব্লকম্যানের অভিমত গ্রহণে আপত্তি করে বেভারিজ (Beveridge) বলেন, নাম হিসেবে রাজশাহী অপেক্ষা অর্বাচীন এবং এর অবস্থান ছিল রাজা গণেষের জমিদারী ভাতুড়িয়া পরগনা থেকে অনেক দূরে। রাজা গণেশের সময় এই নামটির উদ্ভব হলে তার উল্লেখ টোডরমল প্রণীত খাজনা আদায়ের তালিকায় অথবা আবুল ফজলের আইন-ই-আকবরী নামক গ্রন্থে অবশ্যই পাওয়া যেত। ডব্লিউ ডব্লিউ হান্টারের মতে, নাটোরের রাজা রামজীবনের জমিদারী রাজশাহী নামে পরিচিত ছিল এবং সেই নামই ইংরেজরা গ্রহণ করেন এই জেলার জন্য। অনেকে এসব ব্যাখ্যাকে যথার্থ ইতিহাস মনে করেননা।তবে ঐতিহাসিক সত্য যে, বাংলার নবাবী আমল ১৭০০ হতে ১৭২৫ সালে নবাব মুশির্দকুলী খান সমগ্র বাংলাদেশকে রাজস্ব আদায়ের সুবিধার জন্য ১৩ (তের) টি চাকলায় বিভক্ত করেন। যার মধ্যে ‘চারুলা রাজশাহী’ নামে একটি বৃহৎ বিস্তৃতি এলাকা নির্ধারিত হয়। এর মধ্যে প্রবাহিত পদ্মা বিধৌত ‘রাজশাহী চাকলা’ কে তিনি উত্তরে বতর্মান রাজশাহী ও দক্ষিণে মুর্শিদাবাদের সঙ্গে অপর অংশ রাজশাহী নিজ চাকলা নামে অভিহিত করেন।প্রথমে সমগ্র চাকলার রাজস্ব আদায় করতেন হিন্দু রাজ-জমিদার উদয় নারায়ণ। তিনি ছিলেন মুর্শিদ কুলির একান্ত প্রীতিভাজন ব্যক্তি। যে জন্য নবাব তাকে রাজা উপাধী প্রদান করেন। দক্ষিণ চাকলা রাজশাহী নামে বিস্তৃত এলাকা যা সমগ্র রাজশাহী ও পাবনার অংশ নিয়ে অবস্থিত ছিল, তা ১৭১৪ সালে নবাব মুর্শিদকুলী খান নাটোরের রামজীবনের নিকট বন্দোবস্ত প্রদান করেন। এই জমিদারী পরে নাটোরের রাণী ভবানীর শাসনে আসে ও বহু অঞ্চল নিয়ে বিস্তৃতি লাভ করে। রামজীবন প্রথম নাটোর রাজ ১৭৩০ সালে মারা গেলে তার দত্তক পুত্র রামকান্ত রাজা হন। ১৭৫১ সালে রামকান্তের মৃত্যুর পরে তার স্ত্রী ভবানী দেবী রাণী ভবানী নামে উত্তরাধীকারী লাভ করেন। অনেকের মতে, প্রথম রাজা উদয় নারায়ণের উপর প্রীতি বশত এই চাকলার নাম রাজশাহী করেন নবাব মুর্শিদকুলী খান।কিন্তু ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয়র মতে, রাণী ভবানীর দেয়া নাম রাজশাহী । অবশ্য মিঃ গ্রান্ট লিখেছেন যে, রাণী ভবানীর জমিদারীকেই রাজশাহী বলা হতো এবং এই চাকলার বন্দোবস্তের কালে রাজশাহী নামের উল্লেখ পাওয়া যায়।

পহেলা বৈশাখের শুভেচ্ছা।Need's এর সাথেই থাকুন❤️
14/04/2023

পহেলা বৈশাখের শুভেচ্ছা।
Need's এর সাথেই থাকুন❤️

বাতাসের আদ্রতা😢
14/04/2023

বাতাসের আদ্রতা😢

রাজশাহী'র নারী পেপার বিক্রেতা "খুকু মণি"চলে গেলেন না ফেরার দেশে...নগরীর অনেকেরই কাছে চেনা মুখ,রাজশাহী বিভাগে ২০২০ সালে ন...
13/04/2023

রাজশাহী'র নারী পেপার বিক্রেতা "খুকু মণি"
চলে গেলেন না ফেরার দেশে...

নগরীর অনেকেরই কাছে চেনা মুখ,রাজশাহী বিভাগে ২০২০ সালে নির্বাচিত একজন শ্রেষ্ঠ জয়িতা খুকু মণি।
তিনি কিছুক্ষণ আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
[ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।]

তিনি কখনো কারোর কাছে ভিক্ষা নেননি বরং পেপার,ক্যালেন্ডার এসব বিক্রি করে নিজেকে চালাতেন এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দান করতেন।

সবাই উনার জন্য দোয়া করবেন।🤲

Address

Rajshahi

Telephone

+8801786180499

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ecomtar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ecomtar:

Share