05/01/2022
ফেসবুক পেজ ম্যাসেঞ্জারের চমৎকার সব ফিচার।
যা আপনার কাজকে করবে আরাে সহজ
ফেসবুক পেজ ম্যাসেঞ্জারের চমক্কার সব ফিচার
যা আপনার কাজকে করবে আরাে সহজ
যারা ফেসবুক পেজে বিজনেস করছেন তারা সবাই ফেসবুক পেজ ম্যাসেঞ্জার
সম্পর্কে জানেন এতে কোনাে সন্দেহ নেই। এই লেখায় আমি এরকম কিছু
লিখবাে না যে, কীভাবে ম্যাসেজের উত্তর দিতে হয় অথবা কীভাবে ম্যাসেজ
ডিলিট করতে হয় ইত্যাদি। এগুলাে বিভিন্নভাবে আপনারা জানেন এটা ধরেই
নেয়া যায় ।
কিন্তু ফেসবুক বিজনেস পেজের ম্যাসেঞ্জারে কিছু ফিচার আছে হয়তাে আমরা
সবাই সেগুলাে সম্পর্কে জানি না, সেই ফিচারের মাধ্যমে আপনি আগের থেকে
অনেক সহজভাবে ম্যাসেঞ্জারে আপনার কাস্টোমারকে ম্যানেজ করতে
পারবেন। কিছু ফিচারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেয়া যাক।
লেবেল দিয়ে আলাদা করে নিন আপনার বিভিন্ন রকম কাস্টোমারকে
আপনাকে কেউ যখন ম্যাসেঞ্জারে ম্যাসেজ দেয় তখন তার সাথে আপনি চ্যাট
করেন। কেউ হয়তাে শুধু প্রাইসটা জানতে চায়, আপনি প্রাইস বলেন এরপর
সে আর কোনাে সাড়া দেয় না। আবার অনেকে আছে প্রাইস জানার পরও
আরাে কিছু জানতে চায় এবং আপনি চ্যাট করার মাধ্যমেই বুঝতে পারেন যে,
সে আপনার প্রােডাক্ট কিনবে কি কিনবে না। দেখা গেলাে অর্ডার কনফার্ম
করার আগেই তার সাথে আপনার কোনাে না কোনাে কারণে কনভারসেশন।
বন্ধ হয়ে গেলাে।
কিছু কাস্টোমার আপনি পাবেন যারা তাৎক্ষণিকভাবে আপনাকে অর্ডার
করবে।
এখন বলি এখানে লেবেল যােগ না করলে আপনাকে কী ধরনের সমস্যায় পড়া
লাগবে-
১. যারা শুধু প্রাইস জানতে চেয়েছে, যারা প্রাইস জানার পরও আপনার
সাথে কিছু সময় কথা বলেছে, যারা আপনাকে অর্ডার করেছে এবং যারা কিছু
ননসেন্স ম্যাসেজ পাঠিয়েছে, লেবেল সেট করার আগে আপনার সব
কাস্টোমার একসাথে আপনার ম্যাসেঞ্জারে আছে, আপনাকে পরবর্তীতে
তাদের খুঁজে পেতে সমস্যা হবে। দুই একটা ম্যাসেজ হলে আলাদা কথা যদি
আপনার পেজে ৫০০-১০০০ ম্যাসেজ আসে তার মধ্যে ১০০-২০০ অর্ডার।
আসে আপনি পরবর্তীতে কীভাবে বুঝবেন কারা আপনাকে অর্ডার করেছে?
প্রতিজনের ম্যাসেজে গিয়ে গিয়ে বের করা এক রকম অসম্ভব। সবার
নাম মনে রাখা আরাে অসম্ভব, ক্লায়েন্টের সাথে কথা বলার সময় এক্সেলে
এন্ট্রি দেয়া ঝামেলার ব্যাপার। সব থেকে সােজা হচ্ছে ম্যাসেঞ্জার লেবেল যােগ
করা।
যারা অর্ডার দিলাে তাদের নামের পাশে লেবেল বসিয়ে দিলেন যেমন
'Confirm অথবা আপনার বুঝতে সুবিধা হয় এরকম কোনাে শব্দ, যারা ।
অর্ডার দিলাে না কিন্তু কথা চলছিলাে তাদের নামের পাশে লেবেল দিলেন।
যেমন 'Follow-up' যারা শুধু প্রাইস জেনে চলে গেছে আপনি যদি মনে
করেন আপনি আবার তাদেরকে নক করবেন তাহলে তাদেরকেও একটা
লেবেল দিতে পারেন। যারা ননসেন্স ম্যাসেজ দিয়েছে তাদেরকে স্পামে ফেলে।
দেন অথবা রিমুভ করে দেন এদেরকে কোনাে লেবেল দেয়ার দরকার আছে বলে মনে হয় না।
চলবে---