28/11/2023
ফেসবুক মার্কেটিং কি
ফেসবুক মার্কেটিং বলতে বুঝায় যার দ্বারা আপনার ব্যবসার পণ্য এবং সেবার ব্যাপারে ফেসবুক ব্যবহারকারীদের কাছে জানান দেয়া হয়ে থাকে। বর্তমানে ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে পণ্য সম্পর্কে ধারণা দেয়া হয় এবং বেশি পরিমাণ পণ্য বিক্রি নিশ্চিত করা হয়।
চলুন ডিজিটাল মার্কেটিং নিয়ে সামান্য কিছু ধারনা নেওয়া যাক। যা আমাদের ফেসবুক মার্কেটিং এর পুরো কনসেপ্টটা বুঝতে অনেক সাহায্য করবে।
ডিজিটাল মার্কেটিং কেন করবেন? ডিজিটাল মার্কেটিং কৌশল হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ইমেল মার্কেটিং কাজে লাগিয়ে পণ্য ও পরিষেবা গুলোর প্রচার ও বিক্রয় করার একটি প্রক্রিয়া। যা বর্তমানে খুব বেশী জনপ্রিয় হয়ে উঠেছে।
আপনি যখন ডিজিটাল মার্কেটিং শুরু করতে চান, তাহলে আপনার অবশ্যই জানা উচিৎ ডিজিটাল মার্কেটিং কেবল ডিজিটাল প্ল্যাটফর্মগুলির মাধ্যমেই সম্পাদিত হয়ে থাকে। বর্তমানের ব্যবসায়গুলি যেভাবে অনলাইনকে কাজে লাগিয়ে তাদের সেরা সম্ভাবনা এবং গ্রাহকদের সামনে তাদের বার্তা উপস্থাপন করছে এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং।
ফেসবুক মার্কেটিং কত প্রকার
ফ্রি ফেসবুক মার্কের্টিং
পেইড ফেসবুক মার্কেটিং
ফ্রি বা অর্গানিক ফেসবুক মার্কেটিংফেসবুক মার্কেটিং
আপনি যখন নিজে নিজেই ফেসবুকে মার্কেটিং শুরু করবেন তখন তাকে ফ্রি বা অর্গানিক মার্কেটিং বলে। এধরণের মার্কেটিং এ আপনি আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্ট বা একটি বিজনেস থেকেই করতে পারবেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনি যদি নিজে মার্কেটিং করতে চান তাহলে আপনার অ্যাকাউন্টটি হতে হবে ষ্ট্যাণ্ডার্ড এবং আপ টু ডেট। সোশ্যাল মিডিয়াতে মানুষ অপরিচিত কাওকেই সহজে বিশ্বাস করতে চায় না আর যদি বিশ্বাস না হয় তাহলে মানুষ কোন কারনেই তার কোন কথা বা তার কাছ থেকে কিছুই শুনতে আগ্রহ প্রকাশ করবে না। আপনার নিজের এই পরিচিতি বাড়াতে হলে আপনাকে কিছু অবশ্যই করতে হবে আর এ উদ্দেশ্য আপনাকে নিয়মিত একটিভ থাকতে হবে এবং বিভিন্ন ধরনের আর্টিকেল বা ভিডিও শেয়ার করতে হবে এতে করে তাদের সাথে আপনার একটা যোগাযোগ তৈরী হবে। এভাবে নিয়মিত যোগাযোগ পোস্ট কমেন্ট এর মাধ্যমে আপনি সবার বিশ্বাস যোগ্য হয়ে উঠতে পারবেন। ফেসবুকের মাধ্যমে কিভাবে আপনার ছোট আকারের ব্যবসার প্রচার করবেন, সে বিষয়ে জানতে আমাদের এই ব্লগ পোষ্টটি অনুসরন করতে পারেন।
কোন ধরনের পেইড ডিস্ট্রিবিউশন ছাড়াই যত সংখ্যক মানুষ ফেসবুকে আপনার শেয়ার করা পোষ্ট দেখে বা পড়ে তাকে আমরা অর্গানিক রিচ বলে থাকি। এর সুবিধা হলো এ ধরনের পোষ্ট করার জন্য আপনাকে কোন টাকা খরচ করতে হয় না। তবে একথা সত্য যে, ফেসবুকে একজন ব্যবহারকারীর নিউজফিডে আসা শত শত পোষ্টের ভিড়ের কারণে বর্তমান সময়ে অর্গানিক রিচ পাওয়া যথেষ্ট কষ্টসাধ্য। আপনি যদি পেইড প্রমোশনে অনাগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে অনেক বেশি কৌশলী এবং ক্রিয়েটিভ আইডিয়ার মাধ্যমে আপনার পেজের রিচ বাড়াতে হবে।
পেইড ফেসবুক মার্কেটিং
পেইড ফেসবুক মার্কেটিং বলতে বুঝানো হয়েছে আপনি আপনার প্রোডাক্ট সেল করার জন্য বা অনেক মানুষের কাছে পৌঁছানোর জন্য পেইজ বুষ্ট অথবা প্রোডাক্ট বুষ্ট করে যে অর্থ ব্যায় করেন। এক কথায় ফেসবুক বুষ্ট এর মাধ্যমে যে মার্কেটিং করা হয়ে থাকে তাকেই পেইড মার্কেটিং বলা হয়। এখানে আপনি নিজের পছন্দ মতো করে এ্যাড চালাতে পারবেন যেমনঃ কেমন ধরনের কাষ্টমার চাচ্ছেন,তাদের বয়স কেমন হবে,কোন এলাকার হবে বা তাদের টেস্ট কেমন হবে। সে ক্ষেত্রে আপনি সকল কিছু সুন্দর ভাবে গুছিয়ে বুষ্ট করলে ভালো ফলাফল পাবার সম্ভাবনা থাকে।