Bd Madhupur today

মধুপুরে চোর সন্দেহে ৮ বছরের শিশুকে নির্যাতন, সারারাত খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগটাঙ্গাইলের মধুপুরে চোর সন্দেহে জিহাদ...
28/09/2026

মধুপুরে চোর সন্দেহে ৮ বছরের শিশুকে নির্যাতন, সারারাত খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ
টাঙ্গাইলের মধুপুরে চোর সন্দেহে জিহাদ (৮) নামের এক শিশুকে শারীরিক নির্যাতনের পর সারারাত খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে মফেজ উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্বজন ও এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তিকে আটক করে উপযুক্ত বিচার দাবি করেছেন।
গতকাল (রবিবার) রাতে মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গুবুদিয়া এলাকার গফুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
শিশুটির নানা মফিজুল ইসলাম ও নানি মোছাঃ বকুলি বেগম জানান, জিহাদের বাবা-মা নেই। গত ছয় বছর ধরে তাঁরা শিশুটিকে লালন-পালন করে আসছেন। জিহাদ গুবুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের অভিযোগ, চুরির সন্দেহে তুফাইনা ফকিরের ছেলে মফেজ উদ্দিন প্রথমে শিশু জিহাদকে শারীরিকভাবে নির্যাতন করেন। পরে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। স্থানীয়রা রাতেই গুরুতর অবস্থায় শিশু জিহাদকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
শিশু নির্যাতনের বিষয়টি ভাইরাল হলে নির্যাতনকারী মফেজ উদ্দিন গাঁঢাকা দিয়েছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশু নির্যাতনের মতো অমানবিক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, খবর শুনেছি। বিষয়টি তদন্ত করার জন্য পুলিশ কর্মকর্তা পাঠিয়েছি। বিষয়টি বিস্তারিত জানর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মধুপুরে মৃত ইউপি সদস্য তুলার পরিবারের পাশে মেম্বার ফোরামআঃ হামিদ মধুপুরঃ-টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়ন পরিষদ...
27/09/2026

মধুপুরে মৃত ইউপি সদস্য তুলার পরিবারের পাশে মেম্বার ফোরাম
আঃ হামিদ মধুপুরঃ-
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য তুলা মেম্বারের অকাল মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে মধুপুর উপজেলা মেম্বার কল্যাণ ফোরাম। মানবিক সহায়তার অংশ হিসেবে সংগঠনটির পক্ষ থেকে মরহুমের পরিবারের হাতে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার ও সিনিয়র সহ-সভাপতি এম. এ. রতন হায়দার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের সভাপতি ও ৫ নম্বর গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম সোহেল এবং সাধারণ সম্পাদক ও ৯ নম্বর অরণখোলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সুলতান আহমেদ। এ সময় মেম্বার ফোরামের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন সহকর্মী জনপ্রতিনিধির অকাল মৃত্যুতে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো শুধু আর্থিক সহায়তা নয়, বরং পারস্পরিক সহমর্মিতা, দায়িত্ববোধ ও মানবিকতার বহিঃপ্রকাশ। বিপদের সময়ে সহকর্মীর পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করবে।
মেম্বার ফোরামের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতায় এ মানবিক উদ্যোগটি আরও অর্থবহ হয়ে ওঠে।
অনুষ্ঠানে মরহুম তুলা মেম্বারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং তাঁর পরিবারকে শোক সহ্য করার শক্তি দানের জন্য দোয়া করা হয়।
মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন মেম্বার ফোরামের নেতৃবৃন্দ।

*১নং কুড়ালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আস্থার কেন্দ্রবিন্দুতে মোঃ রফিকুল ইসলাম**মধুপুর (টাঙ্গা...
27/09/2026

*১নং কুড়ালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আস্থার কেন্দ্রবিন্দুতে মোঃ রফিকুল ইসলাম*

*মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:*

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ১নং কুড়ালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনা ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মোঃ রফিকুল ইসলাম।

তিনি ওয়ার্ডের সাবেক জনপ্রিয় মেম্বার মৃত শমসের আলীর সুযোগ্য সন্তান। পিতার আদর্শ ও জনসেবার ধারাবাহিকতা ধরে রেখে তিনি ইতিমধ্যেই এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

মোঃ রফিকুল ইসলাম মধুপুর উপজেলা বিএনপির একজন সক্রিয় সদস্য, ধলপুর সপন ফকির স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি এবং একজন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াবান্ধব ব্যক্তিত্ব হিসেবে সর্বমহলে পরিচিত।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ৮নং ওয়ার্ডের রাস্তাঘাট, শিক্ষা, খেলাধুলা ও বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করে তার সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, ন্যায়বিচার প্রতিষ্ঠা করাসহ যেকোনো বিপদে তাকে সবার আগে পাওয়া যায়।

তার অসাধারণ রাজনৈতিক প্রতিভা, সাংগঠনিক দক্ষতা ও মানুষের প্রতি আন্তরিকতার কারণে তরুণ থেকে শুরু করে প্রবীণ সকল শ্রেণীর ভোটারদের কাছে তিনি এখন জনপ্রিয়তার শীর্ষে। বিশেষ করে যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে সপন ফকির স্পোর্টিং ক্লাবের মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

স্থানীয় ভোটাররা বলেন, "রফিকুল ভাই সাবেক মেম্বার শমসের আলীর ছেলে, তার রক্তেই জনসেবা। তিনি নির্বাচিত হলে ৮নং ওয়ার্ডের উন্নয়ন আরও গতিশীল হবে বলে আমাদের বিশ্বাস।"

আগামী নির্বাচনে ১নং কুড়ালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণ একজন সৎ, যোগ্য ও পরীক্ষিত জনবান্ধব প্রতিনিধি হিসেবে মোঃ রফিকুল ইসলামকেই বেছে নেবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।

25/09/2026
*টাঙ্গাইলের মধুপুরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ৩নং বেরিবাইদ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আমিনুল ইসলাম**মধুপুর (টাঙ্গা...
25/09/2026

*টাঙ্গাইলের মধুপুরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ৩নং বেরিবাইদ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আমিনুল ইসলাম*

*মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:*

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ৩নং বেরিবাইদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রয়েছেন তরুণ, মেধাবী ও কর্মীবান্ধব নেতা মোঃ আমিনুল ইসলাম।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা, সালিশ-দরবার, রাস্তাঘাট সংস্কার ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ নানা উদ্যোগের কারণে তিনি এখন সাধারণ মানুষের মুখে মুখে। তার কাজের দক্ষতা ও মানুষের সাথে মিশে যাওয়ার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

মোঃ আমিনুল ইসলাম ৩নং বেরিবাইদ ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটারদের সাথেও তার রয়েছে গভীর সম্পর্ক।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, তিনি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি।

স্থানীয় এক ভোটার বলেন, "আমিনুল ভাই তরুণ মানুষ। আমরা চাই শিক্ষিত, সৎ ও পরিশ্রমী কেউ ইউনিয়নের দায়িত্বে আসুক। তার মধ্যে সেই সম্ভাবনা দেখছি।"

আরেকজন বলেন, "বিপদে-আপদে তাকে পাশে পাই। চেয়ারম্যান না হয়েও তিনি যেভাবে মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসেন, সেটা প্রশংসনীয়।"

তরুণদের মাঝে তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। ৩নং বেরিবাইদ ইউনিয়নের আগামী নেতৃত্বে পরিবর্তন আনতে মোঃ আমিনুল ইসলাম হতে পারেন একটি নতুন মুখ - এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন মহল।

অবিভক্ত মধুপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বর্ষীয়ান রাজনীতিবিদ মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ই...
24/09/2026

অবিভক্ত মধুপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বর্ষীয়ান রাজনীতিবিদ মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
​অবিভক্ত মধুপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, পাইসকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ধনবাড়ী পৌরসভার সাবেক মেয়র বর্ষীয়ান রাজনীতিবিদ চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে অদ্য রাত ৮টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
​তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
​মরহুমের জানাজার সময়সূচি ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপিসাত মাস হলো বিএনপি সরকারে এসেছ...
23/09/2026

নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না
-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি

সাত মাস হলো বিএনপি সরকারে এসেছে। আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এ দেশের মানুষ শান্তি প্রিয় মানুষ। শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। কোন প্রকার নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না। বিক্ষোভ সমাবেশ শেষে মন্ত্রী এসব কথা বলেন।
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মধুপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি।
বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক মোঃ মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সহ সভাপতি লিলি সরকার, রেজাউল করিম সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ জয়নাল আবেদীন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ পান্না, বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী শেখ, সাবেক আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান প্রমূখ। বক্তারা আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
কর্মসূচিতে উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

23/09/2026

I got over 100 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

Adresse

বানিয়াবাড়ী আমতলী বাজার ইউনিয়ন, কুড়ালিয়া থানা মধুপুর জেলা টাঙ্গাইল ঢাকা বাংলাদেশ
Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Bd Madhupur today publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Raccourcis

Partager