02/08/2025
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শিশু-কিশোরদেরকে জামাতের সাথে সালাত আদায় করতে আগ্রহী ও মসজিদ মুখি করার লক্ষ্যে বাইতুল মোকাররম মসজিদ কর্তৃক অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে, ৯ থেকে ২০ বছর বয়সী শিশু-কিশোরদেরকে টানা ৪০ দিন দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চ্যালেঞ্জ দেয়া হচ্ছে। উক্ত চ্যালেঞ্জে বিজয়ীদেরকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।
প্রয়োজনীয় নির্দেশনাবলী :
১/ ৯ থেকে ২০ বছর বয়সী ছেলে মেয়ে উভয়ই চ্যালেঞ্জটি গ্রহণ করতে পারবে।
২/আগামী ৩ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৪০ দিন ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে।
৩/স্কুল চলাকালীন অবস্থায় যোহরের সালাত স্কুল ছুটির পরে এসে মসজিদে একাকী আদায় করলেও হবে।
৪/ চ্যালেঞ্জ গ্রহণকারী প্রত্যেককে নিবন্ধন করতে হবে।এর জন্য প্রয়োজন প্রতিযোগীর নাম, পিতা মাতার নাম এবং মোবাইল নাম্বার।