11/04/2025
Vote er gan (for Elections in Finland)
A Song that will give a general description of Finnish political parties to help Bangladeshi voters in Finland. ফাঁকা প্রতিশ্রুতি বা কথার চমকে না ভুলে, কোন দল আপনার এবং আপনার মতো মানুষদের সমস্যাগুলো বোঝে এবং তাদের সমাধানে কাজ করতে আগ্রহী, তা বিবেচনা করে ভোট দেওয়া উচিত।
"নিজের হাতে-ই নিজের জীবন, নিজের হাতেই ভাগ্য, বুঝে শুনে ভোট দিয়েন, কারণ এটাই গণতন্ত্র" - গণতন্ত্রের আসল শক্তি এবং নাগরিক হিসেবে আমাদের দায়িত্বকে মনে করিয়ে দেয়।
Lyrics:
ভোট মানে খালি ভালো কথা আর খাওয়া-দাওয়া না-রে ভাই
ভোট মানে ভালো ফিউচার, জব এর নিশ্চয়তা চাই।
রুল স্ট্রিক্ট হলো, ট্যাক্স বাড়লো জব হলো সোনার হরিণ
এত কিছু দেখেও ভোট না বুঝলে আপনাকে বুঝানো কঠিন।
ফিনল্যান্ড এ থাকা বাংলাদেশীরা, শুনুন দিয়ে মন,
এই দেশ এর এই দল-গুলো নিয়ে জানুন ভাই ও বোন।
বাম পন্থী, ডান পন্থী এটুকু একটু বুঝতে হবে
কোন পার্টি কে ভোট দিলে আপনার ভবিষ্যৎ ভালো হবে।
এসডিপি (SDP) বাম-পন্থী, থাকে ইমিগ্র্যান্ট আর স্টুডেন্ট এর পাশে।
কোকোমুস (Kokoomus) ডান-পন্থী, থাকে ব্যবসায়ী আর ফিনিশ-দের পাশে।
সেন্টার পার্টি (Centre Party) থাকে মাঝামাঝি, করে ফার্মারদের উন্নয়ন,
গ্রীনস (Greens) বলে তারা গাছ ভালোবাসে, কমাবে নাকি এমিশন।
লেফট অ্যালায়েন্স (Left Alliance) বামপন্থী, চায় মাইনোরিটি আর ইমিগ্র্যান্টদের অধিকার,
পেরুস সুওমালাইনেন (Perussuomalaiset) ডানপন্থী, চায় শুধু ফিনিশদের জয়জয়কার।
সুইডিশ পার্টি (Swedish People's Party) আছে সুইডিশ ভাষাভাষীদের জন্য
ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস (Christian Democrats) চায় তাদের ধর্ম হোক ধন্য।
কিসে নিজের ভালো হবে, একটু বুঝে নিন
আপনাকে কোন দল রাখবে ভালো সেটায় ফোকাস দিন।
জব এর প্রমিস, আর ফাঁকা বুলি শুনে পটবেন না রে ভাই,
কোন দল আসলেই আপনার কথা ভাবে সেটা বোঝা চাই।
নিজের হাতে-ই নিজের জীবন, নিজের হাতেই ভাগ্য,
বুঝে শুনে ভোট দিয়েন, কারণ এটাই গণতন্ত্র।
রুল স্ট্রিক্ট হলো, ট্যাক্স বাড়লো, জব হলো সোনার হরিণ
এত কিছু দেখেও না বুঝলে আপনাকে বুঝানো কঠিন।
নিজের হাতে-ই নিজের জীবন, নিজের হাতেই ভাগ্য,
বুঝে শুনে ভোট দিয়েন, কারণ এটাই গণতন্ত্র।
বুঝে শুনে ভোট দিয়েন, কারণ এটাই গণতন্ত্র।
Banglish version of the lyric:
Vote maane khali bhalo kotha aar, Khawa-dawa na-re bhai
Vote maane bhalo future, Job er nishchoyota chai.
Rule strict holo, tax barlo, Job holo shonar horin
Eto kichhu dekheo vote na bujhle, Apnake bojhhano kothin.
Finland e thaka Bangladeshira, Shunun diye mon,
Ei desh er ei dol-gulo niye janun Bhai o bon.
Baam ponthi, daan ponthi Etuku ektu bujhte hobe
Kon party ke vote dile Apnar future bhalo hobe.
SDP baam-ponthi, Thake immigrant aar student er pashe.
Kokoomus daan-ponthi, Thake business-i aar Finnish-der pashe.
Centre Party thake majhamajhi, kore farmer-der unnoyon,
Greens bole tara Gaachh bhalobashe, komabe naki emission.
Left Alliance baam-ponthi, Chay minority aar immigrant-der odhikar,
Perussuomalaiset Daan-ponthi, chay shudhu Finnish-der joyjoykar.
Swedish (People's) Party achhe Swedish bhashabhashi-der jonno
Christian Democrats chay tader dhormo hok dhonno.
Kishe nijer bhalo hobe, ektu bujhe nin
Apnake kon dol rakhbe bhalo shetay focus din.
Job er promise, aar faka buli shune potben na re bhai,
Kon dol asholei apnar kotha bhabe sheta bojha chai.
Nijer hate-i nijer jibon, nijer hatei bhaggo,
Bujhe shune vote diyen, karon etai democracy.
Rule strict holo, tax barlo, Job holo shonar horin
Eto kichhu dekheo na bujhle Apnake bojhhano kothin.
Nijer hate-i nijer jibon, nijer hatei bhaggo,
Bujhe shune vote diyen, karon etai democracy.
Bujhe shune vote diyen, karon etai democracy.
ফিনল্যান্ডের বাংলাদেশী কমিউনিটিকে রাজনৈতিকভাবে সচেতন করার প্রচেষ্টা।
Vote er gan Finland Exetnded Version Bangla Song Sunny Rabius Sunny