05/10/2025
টেকনিক্যাল এসইও শেখার জন্য কি লাগবে?
প্রথমত আপনাকে জানতে হবে এসইও এর বেসিক। এটা টেকনিক্যাল এসইও বা প্রোগ্রামেটিক এসইও বা ইকমার্স যা ই করেন লাগবে।
টেকনিক্যাল ফাউন্ডেশন ডেভেলপমেন্ট: ওয়েবে আমরা যা দেখি মানে ফ্রন্টএন্ডে যা পাই আর কি সেখানে মুলত ৩ টা জিনিস থাকে। এইচটিএমএল, সি এস এস ও জাভাস্ক্রিপ্ট। পিক্সেক পারফেক্ট ডিজাইন শেখার দরকার নাই কিন্তু কোড দেখে বুঝতে হবে কি লিখছে আর কেন লিখছে।
http, https বা সার্ভার রেস্পন্স গুলা বুঝতে হবে৷ এইগুলা না বুঝলে টেকনিক্যাল এসইও বুঝা খুব কঠিন হয়ে যাবে। ডোমেইন হোষ্টিং সিডিএন, ডিএন এস বুঝতে হবে। ওয়েব সাইট কিভাবে ইন্টারনেটে কাজ করে সেটা জানতে হবে।
এইগুলা বুঝার পর আপনাকে মুল জায়গায় যাওয়া উচিত। রোবটস ফাইল, সাইটম্যাপ ফাইল, ক্রল বাজেট, গুগল বট কিভাবে সাইট ক্রল করে সেটা জানতে হবে।
তারপর সাইট আর্কিটেকচার, ইউ আর এল স্ট্রাকচার ইত্যাদি নিয়ে পড়াশোনা করতে হবে। বলতে পারেন আমরা তো নরমালি পার্মালিংক দিয়ে করি। জটিল একটা সিচুয়েশন চিন্তা করেন, ইকমার্স আছে, সার্ভিস আছে, ডিরেক্টরি আছে, ব্লগ আছে, কোর্স আছে এরকম সাইটে কিভাবে সাজাবেন ইউ আর এল গুলাকে?
।
এরপর জানা উচিত ক্যানোনিক্যাল, ব্রেড কাম্ব স্টারকচারড ডাটা ইত্যাদি নিয়ে। রিচ স্নাইপেট, মাইক্রো ডাটা জেসন এল ডি, ডুপ্লিকেট কন্টেন্ট, সিকিউরিটি, হেডারস ইত্যাদি৷।
আরেকটু এডভান্স হলে ইন্টারন্যাশনাল এসইও hreflang, localization ইত্যাদি শেখা।
সর্বশেষ জাভাস্ক্রিপ্ট এসইও, ডায়নামিক কন্টেন্ট, রেন্ডারিং ইস্যু সলভিং ইত্যাদি জানতে হবে।
উপরের অংশ টুকু জানলে বেসিক কাভার হয়ে যাবে। বলতে পারেন আপনি ইন্টারমিডিয়েট লেবেলের টেকনিক্যাল এসইও।
এডভান্স হতে হলে আপনাকে আর অল্প কিছু বিষয় শিখতে হবে৷
যেমন,
১। কোনটা ক্রল ট্রাপ আর কোনটা ক্রল ওয়াস্ট এইটা আইডেন্টিফাই করতে জানতে হবে
২। লগ ফাইল দেখে বুঝতে হবে গুগল কোনটাতে বেশি সময় দিচ্ছে কোনটাতে কম?
৩। রোবটস টেক্সটের ফাইন টিউনিং নিয়ে জানতে হবে৷ ওয়াইল্ড কার্ড ইউজেস, পেজিনেশনের ডিপ ইউজ কেসড, ফ্যাসেন্ট নেভিগেশন কন্ট্রোলিং ইত্যাদি।
৪৷ ক্রল ডিমান্ড ক্রিয়েট করাও জানতে হবে। ক্রল টু ইন্ডেক্স কো রিলেশন ইত্যাদি জানলে ভাল। বিগকুয়েরি, লুকার স্টুডিও ইত্যাদি
এসব নিয়ে জানলে মোটামুটি বলতে পারেন আপনি এডভান্স লেবেলের টেকনিক্যাল এসইও জানেন। বাট এইগুলা কোনটাই কোর্স করে আসবে না। আসবে প্রাক্টিস থেকে। যত বেশী সমস্যা ফেস করবেন তত সলিউশন দক্ষতা বাড়বে।
-- --- --
✍️Abdul Aouwal