Meet the Nupur

Meet the Nupur Welcome to Meet The Nupur

Hi, I'm Nupur! Bangladeshi living in the UK
Sharing my daily life, London UK moments & lifestyle
Join my journey.......

05/10/2026

পায়ের গোড়ালির রাফ হয়ে গেলে বা ক্রেক হলে ফুট পিল বা মাস্ক ম্যাজিকের মতো কাজ করে। খুব ভাল একটা জিনিস।


28/09/2026

বাংলাদেশে চলে এলাম....

ভিডিওটা বাংলাদেশে শুট করা। যখন ইডিট করছিলাম তখন কিছু সময়ের জন্য বাংলাদেশে আছি মনে হচ্ছিল। আমার সেই সোনালী দিনগুলো




16/09/2026

আমার কাছে জিনিসটা মজা লাগছে।



11/09/2026

দেশ ছেড়ে আসার ১ বছর পুর্ন হলো আজ। যেখানে আসার কথাই ছিল না নিয়তি আজ সেখানে রিজিক দিয়েছে। কিভাবে এলাম সেটা একটা ভিন্ন জার্নি। তবে কি ফেলে এসেছি আর কি পেয়েছি তার লিষ্ট অনেক বড়। গতবছর মেহেদি, আম্মু, ভাইয়া কে ছেড়ে এসে যখন ukতে আসলাম সেদিনের সকালটা আমার আজো মনে আছে। প্রচন্ড ফাকা অনুভূতি, বুঝেই উঠতে পারি নাই কোথায় আছি, কি করছি। জীবনে নতুন কিছু এড হয়েছে কিনা জানি না তবে অনেক মানিয়ে নেয়া শিখেছি। জীবনে যে কোনকিছুই পার্মানেন্ট না সেটা প্রাক্টিক্যালি এক্সপিরিয়েন্স করেছি। দিনশেষে পরিবারই যে আনন্দ সেটা খুব ভালভাবে টের পেয়েছি। যে জীবন আমি আমার দেশে পার করে এসেছি তা uk আমাকে কোনদিনই দিতে পারবে না। যাই হোক, সব কিছুর পর আলহামদুলিল্লাহ এখনো ভাল আছি, নতুন দেশ দেখার, দেশের বাহিরে থেকে ডিগ্রি নেয়ার সৌভাগ্য হয়েছে।
এইতো এক বছর...
Congratulations to me on completing 1 year in Uk



06/09/2026

বাবা!!!
৬ বছরের বেশি হয়ে গেল, তুমি নাই কিন্তু আজো সেইদিনটা একই লাগে।
বাবা ছাড়া প্রথম সকাল কেমন লাগে!!!
এটা শুধুমাত্র আমার অনুভুতি, বাবা মা বেচে থাকতে তাদের যত্ন নিন, হারিয়ে গেলে আর পাবেন না।

04/09/2026

Life is so unpredictable. আমরা লাইফে অনেক প্ল্যান করি কিন্তু উপরে যিনি বসে আছেন তিনি আসল পরিকল্পনাকারী। অনেক কথা লিখার ইচ্ছা থাকলেও সময় হলো না। শুধু বলতে পারি আমার এই জার্নিটা এতো তাড়াতাড়ি হবে সেটাই জানা ছিল না। যখন জানলাম তখন দুজন এক সাথে করব ভেবেছিলাম, সেটাও হলো না। যখন মেনে নিলাম একাই করতে হবে তখন এটা জানা ছিল না যে মেহেদিকে আগের দিন হসপিটালে এডমিট করে ভোরে আমাকে UK র উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর কি হচ্ছে, কাদের ছেড়ে যাচ্ছি, এই অনুভুতিটাও হারিয়ে ফেলব।
এটাকেই হয়তো লাইফ বলে।একদিন সময় পেলে শেয়ার করব।
আমার uk journey



30/08/2026

easy custard making.কিছু কিছু জিনিস এখানে রেডিমেড পাওয়া যায়৷ তাই রান্না টা একটু সহজ হয়।


26/08/2026

apartment view ছিল। এতো সুন্দর আর well organised. আমি ফ্ল্যাট এর ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। এগুলা শুধু করিডর এর অংশ। জিম, গেস্ট রুম, লিভিং রুম, প্রাইভেট রুম। এখানে থাকলে আর বাহিরে যেতে ইচ্ছা করবে না তাই আর নেয়া হয় নাই 😂😂।



23/08/2026

Uk তে এসে নিজের দেশ,পরিবার, আড্ডা খুব মিস করছিলাম, যে লাইফ কাটিয়ে এসেছি তা পাব কোথায়!!! জামাইয়ের সুবাদে দেখা মিললো পুর্বানাটের। রোবটিক লাইফ একটুকরো আনন্দ। আমাদের ভাল লাগার যায়গা।
এসে দেখি কাউন্সিলর ও আছেন।






22/08/2026

নো কুকডে যেভাবে কাটে।




Address

Birmingham

Alerts

Be the first to know and let us send you an email when Meet the Nupur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share