23/01/2024
৪৬তম বিসিএসের প্রিলিমিনারির তারিখ পরিবর্তনের সম্ভাবনা
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখে পরিবর্তন আসতে পারে। আগামী ৯ মার্চ ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন থাকায় এ পরীক্ষার তারিখে পরিবর্তন আসতে পারে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ বিষয়ে বিশেষ সভা করবে। সেখানে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের বিষয়টি আমাদের নজরে এসেছে। এই বিষয়টি কমিশনের সভায় তোলা হচ্ছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।’
পিএসসির আরেকটি সূত্র প্রথম আলোকে বলে, পরীক্ষা আর নির্বাচন এক দিনে সম্ভব নয়। পরীক্ষা পেছাতে পারে। তবে কমিশনের সভা শেষে এটি চূড়ান্ত হবে।
পেজে ওয়েবসাইট এর লিংক দেওয়া আচে দেখতে পারেন।