08/03/2026
বাংলাদেশে আওয়ামীলীগের একমাত্র এন্টি-থিসিস হইলো জামায়াত। আওয়ামীলীগরে যদি নিশ্চিহ্ন করতে হয়, তাইলে অবশ্যম্ভাবীভাবেই জামায়াতকে আপলিফট করা ছাড়া আপনার গতি নাই।
আওয়ামীলীগ আর জামায়াতের ফাইটটা হিস্টোরিকাল। এই ফাইটটা ইলেক্টোরাল ফাইট না, এইটা আদর্শিক ফাইট। এই ফাইটকে পেছন দিকে টানলে আমরা ব্রিটিশ উপনিবেশ পর্যন্ত যাইতে পারবো। তখনকার ব্রিটিশদের তাবেদার হিন্দু জমিদারের বর্তমান রেন্ডিশন হইলো আওয়ামীলীগ এবং শাহবাগী এস্টাবলিশমেন্ট (বোথ পলিটিকাল এন্ড কালচারাল)। আর তখনকার চাষাভুষা বাঙালি মুসলমানের বর্তমান রেন্ডিশন হইলো জামায়াত। ফলে, এই ফাইটটা ঐতিহাসিক ফাইট।
এই ফাইটে জয় পরাজয় চলছেই। '২৪ এ সর্বশেষ আওয়ামীলীগ পরাজিত হইছে। কিন্তু, জামায়াত ক্ষমতায় যায়নাই। তবে জামায়াতকে ক্ষমতায় যাইতে হবে, নাইলে আওয়ামীলীগরে ঠেকানো সম্ভব হবে না। এখন কেউ চাক বা না চাক যে জামায়াত মেইনস্ট্রিম হোক, জামায়াতের মেজনস্ট্রিম হওয়ার উপর জুলাইয়ের ভাগ্য নির্ভর করতেছে। জামায়াত শক্তভাবে টিকে যাইতে না পারলে জুলাই শেষ হবে এবং আওয়ামীলীগ আবার ফিরা আসবে। দুধের শিশুদের রাজনীতি শেখানোর জরুরত আমাদের নাই, কিন্তু, জ্ঞানীদের সতর্কতা কাম্য।
বিএনপি সেই অর্থে গণনাযোগ্য কোনো দল না। বিএনপি আদর্শিক দল না, বিএনপি হইলো এমন দল, যারা ক্ষমতায় থাকলে টিকে থাকে। ক্ষমতা থেকে চলে গেলে বিলীন হয়ে যায়। খুব সম্ভাবনা ছিলো ’২৪ এ জুলাই না হইলে, আরো কিছু বছর আওয়ামী শাসন থাকলে বিএনপি বিলীন হয়ে যাইতো। অন্যদিকে আওয়ামীলীগ এবং জামায়াত এই দুই দল ক্ষমতায় না থেকেও যুগের পর যুগ টিকে থাকে। কারণ, এদের আদর্শিক অবস্থান আছে, তা হোক ভালো বা মন্দ। ফলে, দিনশেষে বাংলার যমীনে ফাইট হইলে লীগ আর জামায়াতের মধ্যকার ফাইটই মূল ফাইট। রাজনৈতিক এবং সাংস্কৃতিক দুই জায়গাতেই।
এখন কেউ যদি আদর্শিকভাবে দিল্লীপন্থী হয়, কারো রাজনৈতিক কেবলা যদি দিল্লী আর সাংস্কৃতিক কেবলা যদি কোলকাতা হয়, সে অবধারিতভাবেই আওয়ামীলীগের তাঁবুতে ভিড়বে আজ হোক বা কাল। জুলাইয়ের রক্ত যত শুকাবে, ততই লীগের তাঁবুতে লোক বাড়বে। অন্যদিকে কেউ যদি আদর্শিকভাবে বাঙাল চাষাভুষা মোসলমান হয়, অথবা দলিত হিন্দু হয়, সে অবধারিতভাবেই জামায়াতের তাঁবুতে ভিড়বে। এর বাইরে কোনো পথ নাই, থাকে না। আমরা এমন এক সময়ের দিকে আগাইতেছি, যেখানে সামনে কোনো পর্দা থাকবে না। খোলাখুলিভাবেই পক্ষ-বিপক্ষ আলাদা হয়ে যাবে। যারা এখন মধ্য, মধ্য-ডান, মধ্য-বাম বিভিন্ন