প্রয়াস

প্রয়াস 🌻🌴সামাজিক সংগঠন ❤️🌻
পরিবেশ প্রেমী 🌱
মানুষের সাথে ও পাশে ❤️
সারমেয় প্রেমী 🐶

13/07/26 অভিজিৎ দেয়াসি প্রায় ৯–১০ কেজি ওজনের একটি ময়ূরী কাছিম উদ্ধার করেন। পরবর্তীতে কাছিমটি অনির্বাণ দার কাছে নিরাপদ...
18/07/2026

13/07/26
অভিজিৎ দেয়াসি প্রায় ৯–১০ কেজি ওজনের একটি ময়ূরী কাছিম উদ্ধার করেন। পরবর্তীতে কাছিমটি অনির্বাণ দার কাছে নিরাপদে রাখা হয় এবং তিনি আমাদের বিষয়টি জানান।

খবর পাওয়ার পর আমরা দ্রুত সেখানে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। সবকিছু যাচাই করার পর কাছিমটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে নিরাপদে অবমুক্ত (রিলিজ) করা হয়।

বন্যপ্রাণী আমাদের প্রকৃতির অমূল্য সম্পদ। আসুন, সবাই মিলে তাদের সুরক্ষায় এগিয়ে আসি এবং কোনো বন্যপ্রাণী দেখতে পেলে নিজে না রেখে বন দপ্তর বা সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দিন।
#টিম_প্রয়াস
🐢

🐢 বন্যপ্রাণী রক্ষা আমাদের সবার দায়িত্ব 🌿রবিবার সন্ধ্যায় সৌমেন সাউ দাদার বাড়ি ফেরার পথে রাস্তার ধারে একটি তিল কাছিম দে...
30/06/2026

🐢 বন্যপ্রাণী রক্ষা আমাদের সবার দায়িত্ব 🌿

রবিবার সন্ধ্যায় সৌমেন সাউ দাদার বাড়ি ফেরার পথে রাস্তার ধারে একটি তিল কাছিম দেখতে পান। কাছিমটি বিপজ্জনক অবস্থায় থাকায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারত। তিনি মানবিক দায়িত্ববোধ থেকে সেখানে দাঁড়িয়ে কাছিমটিকে নিরাপদে রাখেন এবং আমাদের খবর দেন।

খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করি। তাদের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী কাছিমটিকে নিরাপদভাবে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়।

প্রতিটি বন্যপ্রাণী আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো বন্যপ্রাণী বিপদে পড়লে তাকে নিজের কাছে না রেখে, কোনো ক্ষতি না করে নিরাপদে রেখে বন দপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিন।

🙏 সকলের সচেতনতা ও সহযোগিতাই পারে আমাদের বন্যপ্রাণী ও প্রকৃতিকে সুরক্ষিত রাখতে।

প্রয়াস 💚
প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আমরা পাঁচ টা  ভাম বিড়ালের (Asian Palm Civet) বাচ্চাকে সৌমেন সাউ দাদার বাড়ি থেকে উদ্ধার করি। পরবর্তীতে বন দপ্তরের (ফরেস...
29/06/2026

আমরা পাঁচ টা ভাম বিড়ালের (Asian Palm Civet) বাচ্চাকে সৌমেন সাউ দাদার বাড়ি থেকে উদ্ধার করি। পরবর্তীতে বন দপ্তরের (ফরেস্ট) সঙ্গে যোগাযোগ করে তাদের পরামর্শে প্রাণীটিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে সফলভাবে অবমুক্ত (রিলিজ) করা হয়।"
#বন্যপ্রাণী আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। তাই এ ধরনের কোনো বন্যপ্রাণী দেখা গেলে তাকে আটকে না রেখে বা ক্ষতি না করে দ্রুত বন দপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত। সকলের সচেতনতা ও সহযোগিতায়ই আমাদের বন্যপ্রাণী ও প্রকৃতি সুরক্ষিত থাকবে।"

#প্রয়াস ❤️

Palm Civet

Address

Amta

Telephone

+919800416061

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রয়াস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রয়াস:

Shortcuts

Share