10/09/2026
পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক হিসেবে, আর আমতা, হাওড়া ও আশপাশের মানুষের সঙ্গে আমার যে স্বাভাবিক সম্পর্ক—সেই জায়গা থেকে খাদ্য সুরক্ষা দপ্তরের এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই ও সাধুবাদ জানাই।
আমরা নিজেরাও রাস্তার খাবার খাই, রেস্টুরেন্টে যাই, পরিবার-পরিজনকে নিয়ে বাইরে খাবার খাই। তাই খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে এই ধরনের অভিযান আমাদের মতো সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমার শুধু একটি অনুরোধ—
অভিযান যেন শুধু একবারের জন্য না হয়।
যারা নোটিশ পাওয়ার পরে নিজেদের ব্যবস্থা ঠিক করে নেবে, তাদেরও কিছুদিন বা কয়েক মাস পর আবার হঠাৎ করে পরিদর্শন করা হোক। কারণ কেউ নোটিশ পাওয়ার পর সাময়িকভাবে সব ঠিক করে পরে আবার আগের অনিয়মে ফিরে গেলে, সেই পরিবর্তনের কোনও স্থায়ী মূল্য থাকে না।
তাই নিয়মিত এবং আকস্মিক (surprise) inspection চলুক। বিশেষ করে যাদের আগে অনিয়ম ধরা পড়েছে, তাদের আবারও পরীক্ষা করা হোক।
আজ ভালো আছে কি না শুধু সেটা নয়—বারবার পরীক্ষা করে নিশ্চিত করা হোক, তারা সত্যিই ভালো আছে কি না।
আর যেখানে মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি রয়েছে, সেখানে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
আমরা চাই না শুধু অভিযানের দিন খাবার নিরাপদ থাকুক।
আমরা চাই, প্রতিদিন মানুষের খাবার নিরাপদ থাকুক।
একজন সাধারণ নাগরিক হিসেবে খাদ্য সুরক্ষা দপ্তরের এই উদ্যোগের পাশে আছি।
শুধু অনুরোধ—অভিযান চালিয়ে থেমে যাবেন না, নিয়মিত নজরদারি চালিয়ে যান।
Suvendu Adhikari
Food Safety and Standards Authority of India
West Bengal Police