31/08/2024
অনেকে অনেক মন্তব্য করছেন দেখছি। অন্যের দিকে একটা আঙ্গুল তুল্লে বাকি আঙ্গুলগুলো আমাদের দিকেই নির্দেশ করে। কিন্তু আমরাই ঘুষ দিয়ে চাকরিটা বা নিজের কাজটা আগে করিয়ে নি। রাজনৈতিক নেতা, সরকারি কর্মী বা অন্য যাদের সমালোচনাতে আজ আমরা সরব তাদের আমরাই তৈরী করেছি। আমরা মূল্যবোধ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত ভুলে স্বার্থপরের মত একটা সামাজিক অবক্ষয়ের মধ্যে পরে থাকছি। বদল যদি ঘটাতে হয় সেটা শুরু হোক নিজেকে দিয়ে, বিচার যদি করতেই হয় তাহলে সেটাও শুরু হোক নিজেকে দিয়ে। মূলমন্ত্র হোক — "নাই পারলাম বাঁচতে তবু মূল্যবোধ হারিয়ে অন্যায়, অনুচিত পথে পা বাড়াব না"। সবাই যদি এই পথ ধরি নিজে হয়তো কোন সুফল পাব না কিন্তু এই বাসভূমি আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য হয়ে উঠবে।