11/09/2026
মহাকাশবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে আগ্রহী পড়ুয়া এবং বিজ্ঞানপ্রেমীদের জন্য মালদায় আজ অনুষ্ঠিত হচ্ছে বিশেষ Space Science Symposium।
মালদা কলেজের Durga Kinkar Sadan Auditorium-এ সকাল ১১টা থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। Indian Centre for Space Physics বা ICSP, মালদা কলেজের Department of Physics-এর সহযোগিতায় এবং ICARD–IUCAA-র সঙ্গে যৌথ উদ্যোগে এই সিম্পোজিয়ামের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে থাকছেন ICSP-এর Director এবং বিশিষ্ট Astrophysicist Professor Sandip Kumar Chakrabarti।
অনুষ্ঠানে উপস্থিত মালদা উত্তর লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী খগেন মুর্মু, ইংলিশবাজারের বিধায়ক শ্রী অম্লান ভাদুড়ি এবং মালদার জেলাশাসক শ্রী রাজনভীর সিং কাপুর, I.A.S.-এর।
এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ Space Museum Exhibits। প্রদর্শনীতে রয়েছে Moon Rock, Neil Armstrong, Valentina Tereshkova ও Yuri Gagarin-এর স্বাক্ষর, মহাকাশচারীদের ব্যবহৃত restraint straps সহ একাধিক মহাকাশবিজ্ঞানের আকর্ষণীয় নিদর্শন।এর প্রধান উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মধ্যে জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞান সম্পর্কে আগ্রহ আরও বাড়বে এবং বিজ্ঞানচর্চায় নতুন উৎসাহ তৈরি হবে।