13/08/2025
অনেক দিন পর আমরা "ঐক্যবদ্ধ''- নারীশক্তির সম্মিলিত প্রচেষ্টায় ও উদ্যোগে দীর্ঘ দেড়-দুমাস ধরে জলবন্দি বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য দুপুরের মাংস ভাতের আয়োজন করতে পারলাম। আজ গিয়েছিলাম মনসুকার প্রত্যন্ত অঞ্চলে মেদিনীপুর ও হুগলীর সীমানায় বনহরিসিংহপুর নামক জায়গায়, শ'পাঁচেক মানুষের আহার্য্য নিয়ে।
ঘাটালের মহকুমাশাসক শ্রী সুমন বিশ্বাস মহাশয় অভিভাবকের মতো আমাদের সর্বাঙ্গীন সহযোগিতা করলেন। ওখানকার কিঙ্কর দিগার সহ আরো দশ-বারোজন প্রভূত সাহায্য করলেন এই প্রয়াসকে সার্থক রূপ দিতে।
পরিশেষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দাসপুর নিবাসী তিনজন স্বর্ণশিল্পী নারায়ণ মাইতি, সুকুমার হাজরা ও সমীর মাইতি মহাশয়দের। তাঁদের উদার মানসিকতা আর উন্নত চেতনা দিয়ে তাঁরা এইভাবে"ঐক্যবদ্ধ"- র পাশে না দাঁড়ালে এই কর্মকাণ্ড সম্ভবপর হতো না।
সবশেষে কৃতজ্ঞতা ও প্রণাম জানাই বন্যাদুর্গত ঐসব মানুষদের কারণ তাঁরা আমাদের সুযোগ করে দিয়েছেন তাঁদের সেবা করার।
, , , , Piu Ghosh , Indranil Ghosh ,
,