03/05/2020
মনে কর, তোমার জীবনের একটি সময়ের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ l কি করা উচিত ছিল বুঝতে পারছ না l এটা একটি বড় রকমের মোড় তুমি এখন যে সিদ্ধান্ত নেবে ,সেটাই তোমার ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করবে l তবে সেই সঙ্গে তোমার চেনা অচেনা আশেপাশের আরো অনেক মানুষের জীবনকে তা প্রভাবিত করবে l তোমাকে নিশ্চিত ভাবে বুঝতে হবে এই পরিবর্তনের ফলে তোমার নিজের ও তোমার প্রিয়জনের মঙ্গল সাধন হবে কিনা l এখন যদি তুমি কিছু না করো তোমার ভবিষ্যৎ জীবনে সেটারও একটা প্রতিক্রিয়াঃ পড়বে l
তুমি যদি কিছুই না করো, তবে কিছু বদলাবে না l পরিস্থিতি যেমন ছিল তেমনই থাকবে l সে সম্বন্ধে চিন্তা করো, তুমি কি চাও? যেমন চলছে তেমনি চলুক? বর্তমান পরিস্থিতিকে দুদিক থেকে দেখার চেষ্টা করো l অর্থাৎ ইতিবাচক ও নেতিবাচক দৃষ্টিকোণ থেকে l
এবার বর্তমানে তুমি যে বিষয়গুলির কারণে বিব্রত বোধ করছ সেগুলো নিয়ে চিন্তা কর l
যদি তুমি এর কোন পরিবর্তনের চেষ্টা না করো তবে এই নেতিবাচক দিকটির পরিণতি কতটা ক্ষতিকর হতে পারে বলে তুমি মনে করো?
একবার অতীতের দিকে ফিরে তাকিয়ে স্মরণ করো যে, এই সমস্যাগুলি প্রথম জন্ম নিতে শুরু করেছিল, তখনকার কথা তখন কি তোমার দৃষ্টিভঙ্গি অন্যরকম ছিল? তাহলে কি তুমি নিজেই বদলে গেছো? পরিবর্তন মানেই বেড়ে ওঠা l নিজেকে মনে মনে বিশ্বাস স্থাপন কর l পরিবর্তিত পরিস্থিতিতে তোমার কি রকম অনুভুতি হবে, নতুন পরিস্থিতিতে কি তুমি সুখী হবে? তোমার প্রিয়জনেরা কি সুখী হবে?
পরিবর্তন বলতে বোঝায়, নতুন কাঠামো গড়ে তোলা ও পুরনো কাঠামোকে ভেঙে ফেলা l
বর্তমান পরিস্থিতি অথবা অভ্যাস আমাদের সাচ্ছন্দ দেয়, কেননা সেটির সঙ্গে আমরা যথেষ্ট পরিচিত বলেই l এমনকি সেই পরিস্থিতি বা অভ্যাস যদি আমাদের জীবনে কোন সুফল না আনে, তাহলেও আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি l আরামদায়ক পরিবেশের সঙ্গে নিজেকে যুক্ত করাটাই অনেক সহজসাধ্য l এছাড়া এই ধরনের পরিবেশ পরিচিতি এক ধরনের নিরাপত্তা এনে দেয় l তুমি এখানে নিরাপদ বোধ কর, এর কারণ হলো অঞ্চলটা তোমার
চেনা l একজন শিশু যেমন সব সময় তার চারিদিকে পরিচিত পরিবেশ চায়, ঠিক তেমনি পরিণত বয়স্করাও তাই চায় l তফাতটা কেবল বিষয়বস্তুর কোন শিশু যথেষ্ট পরিণত না হওয়া পর্যন্ত তার l কোনো শিশু যথেষ্ট পরিণত না হওয়া পর্যন্ত তার পুরনো খেলাটিকে কে ছাড়তে চায় না, সেটি যতই জীর্ণ বা বিবর্ণ হোক না কেন l জিনিসটির শিশুটির কাছে খুবই পরিচিত, তাই সেটাই তার কাছে মূল্যবান ,তার কাছে স্বস্তিকর l সেই চেনা খেলাটিকে শিশুটির কাছ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেই মহা অনর্থ বাঁধে l যদি তুমি শিশুটিকে যথেষ্ট পরিণত হওয়ার জন্য অপেক্ষা করো lতখন ওই জিনিসটি সে আপনা থেকেই ছেড়ে দেবে ,তখন তুমি দেখবে সে জীবনের একটা উপকারী চৌমাথায় পৌঁছে গেছে l
আমরা সকলেই আমাদের নিরাপত্তা চারিদিকে দৃঢ়মুষ্টিতে ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ l পরিচিত জিনিসকে ছাড়তে না চাওয়ার জন্য আমরা অনেক সময় এমন জীবন যাপন করে চলি ,অন্যরা বাইরে থেকেই তার সারহীনতা উপলব্ধি করতে পারে l জীবনটা তখন আমাদের কাছে একটা "রুটিনে" পরিণত হয় l
নিজেদের জীবনে সাফল্য না আসার জন্য আমরা বাইরের প্রভাবকে অনেক সময় দোষারোপ করে থাকি এবং অনুভব করি ওই প্রভাবের শক্তির ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই l কাজেই পরিবর্তন করাটা তো এক্ষেত্রে অন্ধকারে ঢিল ছোড়ার শামিল হবে l তাই পরিচিত পরিবেশে থাকাই সমীচীন l
পরিবর্তনই এগিয়ে চলা ,বেড়ে ওঠা
পরিবর্তন ছাড়া কোন মহৎ চিন্তা ,সচেতনতার ,বিবর্তন ইত্যাদি জন্ম হতে পারে না l পরিবর্তন মানব জীবনের অভিজ্ঞতার ফসল আনতে সাহায্য করে l
পরিবর্তন মানে কোন একটি বিশ্বাসের জন্ম "ভালো কিছু ঘটবে এই বিশ্বাস"
বিশ্বাস করো এটা অবশ্যই ঘটবে
তোমার স্বপ্ন পূরণের পথে সহযোগী
Rabi Coaching
🙏🙏🙏🙏🙏