13/09/2025
অডিও ভাইরালের পরও নীরব প্রশাসন! প্রশ্নের মুখে সরকার।
একদিকে করদাতাদের পঞ্চায়েতের কাজের টাকার ভাগবাটোয়ারা চলছে দেদারসে, অন্যদিকে আধিকারিকরা নীরব। সম্প্রতি ভাইরাল হওয়া একটি অডিওতে ISF -এর প্রধানের ২৫% কাটমানির অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এত গুরুতর অভিযোগের পরও প্রশাসনের তরফে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই।
প্রশ্ন উঠছে—
👉 যদি অভিযোগ সত্য হয়, তবে সরকার ও প্রশাসন নীরব কেন?
👉 আধিকারিকদের নীরবতা কি ব্যক্তিগত স্বার্থ রক্ষার ফল?
👉 সাধারণ মানুষের কাছে এর ফলে সরকারের প্রতি কী বার্তা পৌঁছাবে?
রাজনৈতিক মহল মনে করছে, কিছু আধিকারিকের ব্যক্তিগত স্বার্থে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর সেই সুযোগে বিরোধীরা তোপ দাগছে সরাসরি।