Big barta

Big barta বিগ বার্তা মানে সত্যের সন্ধানে.. Either a hidden talent in a small Colony or a versatile genius hidding in an urban area we will talk about them.

�big Barta means finding the truth.big barta means voice of courage in headlines...
Big Barta is always with Truth courageous and neutral. big barta's camera will say about people, about society, Either a finest Highway following a Metropolitan or an uncommon village with undevelopment road condition- big barta the will raise the pen first.. Either the political issue or the economic structure we

are always awake. We are always with you. We are big barta...
8250890057

27/03/2026

Big barta news presents -- ভোট বার্তা
গুরুত্বপূর্ণ আলোচনায় - জেবের শেখ ।
#ভোট_বার্তার বিশেষ নিবেদন : ভোট প্রাক্কালে চাপড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর এক্সক্লুসিভ ইন্টারভিউ।
゚viralシfypシ゚viralシalシfollowers ゚viralシfypシ゚viralシ #ভোটবার্তা

06/03/2026

মেদিনীপুর পুলিশ লাইনের এনভিএফ অফিসের সামনে ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে এক গভীর আবেগঘন স্মরণসভার আয়োজন করা হয়। এই সভায় সকলের উপস্থিতি এবং মাননীয় পুলিশ সুপার মহাশয় সহ অন্যান্য উর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতি পুরো অনুষ্ঠানটিকে বিশেষ মর্যাদা ও তাৎপর্য প্রদান করেছে।
এই স্মরণসভায় এনভিএফ *১৮১৩২৩৫৭ সমীর দোলই* এবং *পাবলিক ড্রাইভার শেখ আমিনের* অকাল প্রয়াণকে স্মরণ করতে গিয়ে প্রত্যেকের হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে। কর্তব্যরত অবস্থায় এক মর্মান্তিক পথদুর্ঘটনায় তাঁদের এই চলে যাওয়া আমাদের আবারও মনে করিয়ে দেয় যে পুলিশের দায়িত্ব কেবল একটি পেশা নয়, এটি প্রতিদিন ঝুঁকির মুখোমুখি দাঁড়িয়ে সমাজের নিরাপত্তা নিশ্চিত করার এক কঠিন ও পবিত্র অঙ্গীকার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির রাজ্য কনভেনার - বিজিতাস্ব রাউত।

04/03/2026

◾Kolkata Police Development, Welfare & Grievance Redressal Committee-এর উদ্যোগে পঞ্চম আরক্ষা বাহিনীর মাঠে আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে বসন্ত উৎসব উদযাপন করা হলো।

এই সুন্দর আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে উপস্থিত ছিলেন পুলিশ বাহিনীর প্রিয় কো-অর্ডিনেটর, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ ডেভলপমেন্ট, ওয়েলফেয়ার অ্যান্ড গ্রিভেন্স রিড্রেসাল কমিটির শ্রদ্ধেয় শ্রী শান্তনু সিনহা বিশ্বাস মহাশয় এবং কলকাতা পুলিশ ডেভলপমেন্ট, ওয়েলফেয়ার অ্যান্ড গ্রিভেন্স রিড্রেসাল কমিটির মাননীয় কনভেনার শ্রী রুহুল আমিন আলি শাহ্ মহাশয়।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন ইউনিটের নেতৃত্ববৃন্দ এবং আবাসনের সম্মানিত আবাসিকরা। সকলের অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত, রঙিন ও স্মরণীয়।
এই দিন কলকাতা পুলিশের যেসব মুসলমান ভাইয়েরা রোজা রেখেছিলেন তাদের জন্য কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি অনুষ্ঠানের মাঝে এক অনবদ্য পরিকল্পনায় ইফতার পার্টির আয়োজন করেছিল যা ধরা পড়লো আমাদের ক্যামেরায়।
একতা, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের এই বন্ধন আগামী দিনেও আরও দৃঢ় হোক — এই কামনা করলেন কলকাতা পুলিশের কনভেনার রুহুল আমিন আলি শাহ্।
কলকাতা পুলিশের অন্তর্গত সমস্ত আবাসনের আবাসিকদের অংশগ্রহণ এই অনুষ্ঠানকে আরো রঙিন ও সাফল্যমন্ডিত করে তোলে, অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে উৎসাহ প্রদান করতে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর শান্তনু বাবুর সহধর্মিনী মাননীয়া কাকুলি সিনহা বিশ্বাস, অনুষ্ঠানের সেরা অংশগ্রহণকারীদের মঞ্চে ডেকে আগামী দিনে আরো এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত ও পুরস্কার বিতরণ করেন মাননীয়া কাকুলি সিনহা বিশ্বাস।
এই দিনের বসন্ত উৎসব এক অনন্য স্বাক্ষর রেখে গেল কলকাতা পুলিশ ও পুলিশ পরিবারের সকলের মধ্যে।

বিউরো রিপোর্ট -বিগ বার্তা
゚viralシfypシ゚viralシalシfollowers ゚viralシfypシ゚viralシ

28/02/2026

◾অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টালিগঞ্জে(EF লাইনে) উদ্বোধন হলো কলকাতা পুলিশ কো অপারেটিভ ব্যাংকের (ষষ্ঠ) নতুন শাখা। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ,সমবায়, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী ,শ্রী প্রদীপ কুমার মজুমদার,
উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান এবং পুলিশ ওয়েলফেয়ারের কো অর্ডিনেটর শ্রী শান্তনু সিনহা বিশ্বাস।
উপস্থিত ছিলেন শ্রী বিজিতাস্ব রাউত,কনভেনর পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি।
শ্রী রুহুল আমিন আলি শাহ, কনভেনার কলকাতা পুলিশ।
তৎসহ আজ সকাল থেকে পশ্চিমবঙ্গ পুলিশ স্টেট কমিটি এবং কলকাতা পুলিশ কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে টালিগঞ্জ ই.এফ.লাইন পুলিশ আবাসনের আবাসিকদের জন্য অনুষ্ঠিত হয় একটি স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষা শিবির যেখানে আবাসনের আবাসিকরা স্বাস্থ্য পরীক্ষা করান।
এছাড়াও কলকাতা পুলিশ সমবায় ব্যাংক থেকে তিন পুলিশ পরিবারকে তাদের মৃত স্বামীর শেষকৃত্যের খরচ বহনের জন্য ২০,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়েছে, এবং দশজন- CV (সিভিক ভলেন্টিয়ার) এবং HG (হোম গার্ড) কর্মীর কাছে ৫০০০ টাকা করে হস্তান্তর করা হয়েছে তাদের মৃত মা-বাবার শেষকৃত্য সম্পন্ন করার জন্য।

টিপি , এস.এস.ডি এবং এস ডাবলু ডি ইউনিট কমিটিকে এই সমস্ত আয়োজন সুন্দরভাবে করার জন্য এবং সকল ইউনিট কে অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন কোঅর্ডিনেটর শান্তনু বাবু।

বিউরো রিপোর্ট- বিগ বার্তা
゚viralシfypシ゚viralシalシfollowers ゚viralシfypシ゚viralシ

28/02/2026

◾পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে আজ কেন্দ্রীয় ভবন ভবানী ভবনের অফিস প্রাঙ্গনে পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত শাখার পুলিশ ও সহায়ক পুলিশ কর্মীদের আন্তরিক অংশগ্রহণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।

উপস্থিত ছিলেন শ্রী #পীযূষ_পান্ডে, আই.পি.এস, ডি.জি অ্যান্ড আই.জি.পি, পশ্চিমবঙ্গ, শ্রী শান্তনু সিনহা বিশ্বাস, কো-অর্ডিনেটর, পশ্চিমবঙ্গ, পুলিশ ও কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি, শ্রী আনন্দ কুমার, আই.পি.এস, এ.ডি.জি অ্যান্ড আই.জি.পি ( লিগাল), পশ্চিমবঙ্গ, শ্রী অজয় মুকুন্দ রানাডে, আই.পি.এস, এ.ডি.জি অ্যান্ড আই.জি.পি ( টেলিকম ), পশ্চিমবঙ্গ, শ্রী ঋষিকেশ মিনা, আই.পি.এস, আই.জি.পি ( ও ), পশ্চিমবঙ্গ, শ্রী অরিন্দম দত্ত চৌধুরী, আই.পি.এস, ডি.আই.জি ( এ) , পশ্চিমবঙ্গ, শ্রী জয় বিশ্বাস,আই.পি.এস, ডি.আই.জি (প্রভিশনিং) , পশ্চিমবঙ্গ, শ্রী রশিদ মনির খান, আই.পি.এস, ডি.আই.জি ( হেডকোয়ার্টার) , শ্রীমতি সোমা দাস মিত্র, আই.পি.এস, ডি.আই. জি, সি.আই.ডি, পশ্চিমবঙ্গ, শ্রী বিজিতাশ্ব রাউৎ, কনভেনার, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি, শ্রী রুহুল আমিন আলি শাহ, কনভেনার, কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, পুলিশ বাহিনীর বিভিন্ন আধিকারিকগণ, বিভিন্ন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীগণ এবং পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সমস্ত শাখার কর্মকর্তাগণ।








゚viralシfypシ゚viralシ








゚viralシfypシ゚viralシalシfollowers

◾আজ,১লা ফেব্রুয়ারি,২০২৬ কলকাতা পুলিশ কেন্দ্রীয় ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে  ভাঙ্গর শাখার ব্যবস্থাপনায় সুখবৃষ্টি পুলিশ ...
01/02/2026

◾আজ,১লা ফেব্রুয়ারি,২০২৬ কলকাতা পুলিশ কেন্দ্রীয় ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে ভাঙ্গর শাখার ব্যবস্থাপনায় সুখবৃষ্টি পুলিশ আবাসনে আয়োজিত হল এক বৃহৎ স্বাস্থ্য শিবির ।
শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কো-অরডিনেটর মাননীয় শ্রী শান্তনু সিনহা বিশ্বাস মহাশয়, উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার শ্রী রুহুল আমিন আলি শাহ মহাশয়, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার মাননীয় শ্রী বিজিতাশ্ব রাউৎ মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দগন।
উপস্থিত ছিলেন সর্বোপরী আবাসনের পুলিশ কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগন।

31/01/2026

◾পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনর পদে পুনর্নিযুক্ত হলেন শ্রী বিজিতাশ্ব রাউত মহাশয় । আজ ৩১ শে জানুয়ারি তার অবসরের দিনই তার সততা , কর্ম নিষ্ঠা ও উদ্যমী মনোভাবের কারণে পশ্চিমবঙ্গ সরকার এর পক্ষ থেকে তাকে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনর পদে পুনর্বহাল করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া।
আমাদের ক্যামেরার সামনে বিজিতাশ্ব বাবু জানান , তিনি এই পদে নিযুক্ত হয়ে আবারো সমগ্র পশ্চিমবঙ্গ পুলিশ পরিবারের যে কোন সমস্যা সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ। বিগত বছর গুলোই যে সকল কাজ সম্পূর্ণ করা যায়নি সেই সমস্ত কাজ এবারে অবশ্যই সম্পূর্ণ হবে তার উদ্যোগে । এছাড়াও তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় কে তার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান । সেই সাথে পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ কর্মীদের তার আন্তরিক ধন্যবাদ জানান ও তাদের পাশে থাকার জন্য প্রতিশ্রুতি বদ্ধ হন ।
#বিগ_বার্তার তরফ থেকে #বিজিতাশ্ব_রাউত মহাশয়কে আমরা জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
বিগ বার্তা

28/01/2026

◾জম্মু-কাশ্মীরের বিখ্যাত পর্যটন কেন্দ্র সোনমার্গে একটি রিসর্টকে তছনছ করে দিল এক ভয়ঙ্কর তুষারধস। মঙ্গলবার (২৭শে জানুয়ারি ২০২৬) গভীর রাতে ঘটে গেল এই ভয়ানক দুর্ঘটনা।
Video source - PTI

27/01/2026

◾ পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবসে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম থেকে বক্তব্য রাখছেন পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজিতাশ্ব রাউত।

27/01/2026

◾ভারতবর্ষের মানসিক প্রতিবন্ধীদের জন্য গড়ে ওঠা রেসিডেন্সিয়াল কেয়ার হোমগুলির মধ্যে এক নম্বর স্থান অর্জন করে ইতিহাস সৃষ্টি করল আরোগ্য সন্ধান রেসিডেন্সিয়াল কেয়ার হোম ফর ডিফারেন্টলি এবলড পার্সনস, আরাপাঁচ, সোনারপুর।

এই গর্বের স্থান আরোগ্য কমপ্লেক্স এ ধারাবাহিকভাবে গড়ে উঠেছে মানবিক সেবার একাধিক অনন্য প্রতিষ্ঠান।
আরোগ্য কমপ্লেক্সের অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য সংযোজনগুলি হল—
• বিনয় রায় মেমোরিয়াল ডে কেয়ার হাসপাতাল
• অলটারনেট হোম ফর সিনিয়র সিটিজেনস
• ভোকেশনাল ট্রেনিং সেন্টার
• এবং পারফিউম শিক্ষার বিশ্বস্ত প্রতিষ্ঠান আরোগ্য সন্ধান পারফিউম একাডেমি।

এদের সঙ্গে
নবতম সংযোজন হল আরোগ্য সন্ধান ইনক্লুসিভ স্কুল-এর নবনির্মিত সুবর্ণলতা ভবন-এর শুভ উদ্বোধন।
এই ইনক্লুসিভ ইংলিশ মিডিয়াম স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশাপাশি সাধারণ শিশুদেরও অতি অল্প খরচে ভর্তি করা হচ্ছে। এখানে পড়াশোনার পাশাপাশি রয়েছে—
নাচ, গান, আবৃত্তি, কম্পিউটার প্রশিক্ষণ, জিম, ডানা মুভমেন্ট থেরাপি, অকুপেশনাল থেরাপি সহ নানাবিধ আধুনিক ও বৈজ্ঞানিক থেরাপি ও ট্রেনিং-এর সুব্যবস্থা।
এই সমস্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে আরোগ্য সন্ধান চ্যারিটেবল ট্রাস্ট-এর সদস্যদের সম্পূর্ণ নিঃস্বার্থ ও নিরলস সেবায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ
এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
স্বামী শুদ্ধাত্মানন্দ মহারাজ,
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডঃ বিষ্ণুপদ নন্দ,
জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির ডঃ কিংশুক মৈত্র,
শিলক চাকলানবিস,
সুখেন্দু বসু,
বি. এন. নস্কর।
স্কুলের প্রিন্সিপাল - ড: পিংকি মন্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্টি মেম্বাররা—
শ্বাশত সরকার, সুরজিৎ দাস, পরাগ মিত্র ও অসিত স্যান্যাল।
সমগ্র উদ্বোধন অনুষ্ঠানটি সার্থক ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন আরোগ্য সন্ধান চ্যারিটেবল ট্রাস্ট-এর সাধারণ সম্পাদক নিরঞ্জন বিশ্বাস।
বিশেষ উল্লেখযোগ্য যে,
২০০৫ সালে গৌহাটিতে দুই মানসিক প্রতিবন্ধীকে “ভগবানের অভিশাপ” বলে আখ্যা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ থেকেই নিরঞ্জন বিশ্বাসের উদ্যোগে জন্ম নেয় আরোগ্য সন্ধান চ্যারিটেবল ট্রাস্ট।
গৌহাটির সেই বেদনাদায়ক ঘটনা থেকে শুরু করে ২০২৫-এর সোনারপুর—এই ২০ বছরের লড়াই, মানবিকতা ও সেবার ইতিহাস নিয়ে সম্প্রতি এক বিশেষ সিম্পোজিয়ামও অনুষ্ঠিত হয়ে গেল, যা বিপুল সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে।

মানবিকতা, অন্তর্ভুক্তি ও সম্মানের পথে আরোগ্য সন্ধানের এই যাত্রা আজ শুধু পশ্চিমবঙ্গ নয়, সমগ্র ভারতের কাছেই এক অনুকরণীয় মডেল।

— ব্যুরো রিপোর্ট | বিগ বার্তা

22/01/2026

◾মহানায়ক উত্তম মঞ্চ, কলকাতায়, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী সৌমী মজুমদারের পরিকল্পনায় ও ব্যবস্থাপনায় অত্যন্ত মনোগ্রাহী শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। পাটুলী শ্রীরামপুর নর্থ সবরং (SREERAMPORE NORTH SABRANG) এর পরিচালনায়, প্রবাদ প্রতিম কিংবদন্তী শিল্পী উস্তাদ বড়ে গোলাম আলী খান ও তাঁর পুত্র উস্তাদ মুনব্বর আলী খান সাহেবকে স্মরণ করে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
সৌমী মজুমদার উস্তাদ বড়ে গোলাম আলী খান অর্থাৎ "Sabrang" এর পৌত্র উস্তাদ রাজা আলী খান সাহেবের শিষ্যা ও কিংবদন্তী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্নেহধন্যা।
রাগ ভূপালীতে সৃষ্ট বন্দিশ ও ভজনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করে, নতুন প্রজন্মের শাস্ত্রীয় সংগীতের ছাত্র ছাত্রী( অন্তরাগ মন্ডল, ঋ পুরকাইত, অবন্তিকা ঘোষ) । এর পর রাগ পুরিয়া ধানেশ্রী ও রাগ যোগ পরিবেশন করেন যথাক্রমে, অনন্যা মাইতি ও মঞ্জীমা মৈত্র। তবলায় ও হারমোনিয়ামে যথাযথ সংহযোগিতা করেন শ্রী প্রীতম পোল্লে ও শ্রী সুরজ শর্মা। এই সব কটি বন্দিশের স্রষ্টা উস্তাদ রাজা আলী খান সাহেব। এর পর অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। উপস্থিত ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী শ্রী শুভাশীষ মুখোপাধ্যায়, সঙ্গীত শিল্পী শ্রী সুমিত রায়, ডা: মৌসম মন্ডল, অভিনেতা শ্রী যুধাজিৎ বন্দ্যোপাধ্যায়, ড: পূর্ণিমা মুখোপাধ্যায়, শ্রী আতিফ আলী খান।
এদিনের সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে ছিলেন এই যুগের উল্লেখযোগ্য প্রতিভাবান সরোদ শিল্পী শ্রী সিরাজ আলী খান (সিরাজ উস্তাদ আলী আকবর খান সাহেবের পৌত্র ও প্রফেসর শ্রী ধ্যানেশ খানের পুত্র)। উনি পরিবেশন করেন রাগ হেম বেহাগ ও জিলা কাফি | পরিবেশনার সুরের মূর্ছনায় এবং বিশ্ববরেণ্য তবলিয়া পণ্ডিত সমর সাহার অনন্য সাধারণ সহযোগীতায় পরিবেশনটি অন্য মাত্রা পেয়েছিলো | পণ্ডিত সমর সাহার ৭০ তম জন্মদিনও এদিন পালিত হয় অনুষ্ঠান মঞ্চে।
অনুষ্ঠানটির পরের নিবেদন ছিল এ প্রজন্মের প্রতিভাময়ী শিল্পী সৌমী মজুমদারের নন্দ রাগে খেয়াল (উস্তাদ রাজা আলী খান সাহেবের সৃষ্ট, বিলম্বিত একতাল, দ্রুত তিনটাল বন্দিশ ও তারানা বন্দিশ) ও মিশ্র খামাজ রাগে ঠুমরী (বিলম্বিত দীপচন্দী তাল)। সৌমীর সঙ্গীতে একাত্ম হয়ে যাওয়া নিবেদন , রাগদারী , অনন্য কণ্ঠ মাধুর্য্য ও গায়কীর গভীরতা উপস্থিত সকলের মন জয় করে নেয়। গীতশ্রী শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্নেহধন্যা , সৌমী , উস্তাদ বড়ে গুলাম আলী খান সাহেবের পৌত্র উস্তাদ রাজা আলী খান সাহেবের কাছে তালিম পাচ্ছেন, কসুর পাতিয়ালা ঘরানায়। সৌমীর সঙ্গে তবলায় যোগ্য সঙ্গতে ছিলেন, বিশ্ববিখ্যাত তবলিয়া পন্ডিত শুভেন চ্যাটার্জী। হারমোনিয়ামে কিংবদন্তী শিল্পী পন্ডিত মানস চ্যাটার্জীর শিষ্য শ্রী অনির্বাণ চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল, সর্বশেষ নিবেদন কিংবদন্তী তবলিয়া পদ্মশ্রী পণ্ডিত স্বপন চৌধুরীর একক তবলা বাদন। ৮০ বছর বয়সে এই ঋষি তুল্য শিল্পীর নিবেদন উপস্থিত সকল দর্শক ও শ্রোতাকে মন্ত্রমুগ্ধ করে। সমগ্র অনুষ্ঠানের সুদক্ষ সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী ও সাংস্কৃতিক কর্মী শ্রী দীপন পাল।

এদিনের অনুষ্ঠানে বহু বিশিষ্ট শিল্পী , সংগীতের ছাত্র, ছাত্রী, গবেষক, সঙ্গীতের শুভানুধ্যায়ী ও নানান ক্ষেত্রের শ্রোতা উপস্থিত ছিলেন এবং উপস্থিত সকলেই শুদ্ধ সঙ্গীত প্রচার ও প্রসারের এই শুভ প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।

অনুষ্ঠানের আয়োজক সৌমী জানান " এই অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করার পেছনে যে তিনজন সংগীতানুরাগী মানুষের অক্লান্ত পরিশ্রম , অনুপ্রেরণা ও সহায়তার কথা উল্লেখ করা প্রয়োজন, তাঁরা হলেন আমার বাবা শ্রী স্বপন মজুমদার , মা শ্রীমতী সুজাতা মজুমদার এবং বোন পৌলমী মজুমদার। এছাড়া যে সমস্ত সংগীতানুরাগী মানুষের সহযোগিতা পেয়েছি, তাঁরা হলেন তবালিয়া জনাব বিলাল খান সালনভী, অমিত দেব, আমার ছাত্র , ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডা: দোদুল মন্ডল প্রমুখ। পদ্মশ্রী পন্ডিত স্বপন চৌধুরীর অনুপ্রেরণাও বিশেষ ভাবে উল্লেখ করতে হয়। শুদ্ধ সঙ্গীতের প্রচার ও প্রসারের জন্য বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে এই সঙ্গীতের উৎকর্ষতা তুলে ধরার কাজ আমাদের চলবে। অতীতের মত পাটুলী শ্রীরামপুর নর্থ সবরং ভবিষ্যতেও শাস্ত্রীয় সংগীতের বৈঠকী ও কনফারেন্স কলকাতায়, কলকাতার বাইরে ও দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত করার জন্য এবং শিল্পীদের পাশে থাকার জন্য অঙ্গীকার বদ্ধ "শ্রীরামপুর নর্থ সাবরাঙ্গ"

17/01/2026

◾টেকনিক্যাল সুপারভাইজিং স্টাফ এসোসিয়েশনের পরিচালনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি বঞ্চনার প্রতিবাদে বিদ্যুৎ ভবনের মেন গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন হাজার হাজার সরকারি কর্মচারী।
বেশ কয়েক বছর ধরে তাদের বঞ্চনা অভাব অভিযোগ থাকা সত্ত্বেও উপর মহল সেদিকে দৃষ্টিপাত না করায় এই ক্ষোভের সূত্রপাত, এই দিন প্রত্যেকটি কর্মচারীর হাতে নির্দিষ্টভাবে তাদের অভাব অভিযোগের কথা প্ল্যাকার্ডে লেখা ছিল, টেকনিক্যাল সুপারভাইজিং স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাননীয় তরুণ কান্তি ধর মহাশয় বলেন আগামী দিনে এই দাবিগুলি না মেনে নিলে আগামী দিনে আরও বড় বিক্ষোভ সমাবেশ করা হবে, প্রয়োজনে প্রতিটি জেলায় জেলায় এই প্রতিবাদ ছড়িয়ে পড়বে, আরো কয়েক ধাপ প্রতিবাদের ঝাঁঝ বাড়িয়ে উচ্চতর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে। তবে আমাদের বিগ বার্তা নিউজের সাংবাদিক অভিজিৎ বিদ্যুৎ ভবনের উচ্চতর কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং তারা জানান অবশ্যই তাদের এই অভাব অভিযোগ প্রতিটি দাবি-দাওয়া খতিয়ে দেখে দ্রুত নিরাময় করা হবে, কিন্তু সেটা কত দিনে সম্পন্ন হবে এটাই এখন দেখার।

বিউরো রিপোর্ট - বিগ বার্তা

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Big barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category