21/03/2024
একটু সময় নিয়ে অবশ্যই পড়বেন! কথা দিচ্ছি উপকৃত হবেন!
কলকাতা মেট্রো।। ❤️
ভারতবর্ষের প্রথম মেট্রো।।
আমাদের বাঙালিদের গর্বের এই রেলপথ আজ তৈরি গঙ্গার নিচ দিয়ে দৌড়ানোর জন্য।
কিন্তু আজকের দিনে দাড়িয়ে অনেক মানুষই হয়তো এই রেলপথের অনেক অংশ নিয়ে সেরকম অবগত নয়!
আজকের পোস্টটি তাদের জন্য যারা কলকাতা মেট্রো রেলের সব রুট নিয়ে সেরকম অবগত ছিলেন না! আসা করি পোস্ট টি আপনাদের কাজে লাগবে!!
কলকাতা মেট্রো রেলপথে টোটাল ৬ টি পরিকল্পিত রুট আছে যার মধ্যে ৩টি রুট চালু হয়ে আছে ও বাকি ৩ টি রুট পরিকল্পনাধীন!!
১. প্রথম লাইন : নর্থ - সাউথ মেট্রো ✔️
অন্য নাম : ব্লু লাইন 💙
টোটাল দূরত্ব : ৩১ কি.মি
চালু হয় : ২৪শে অক্টোবর, ১৯৮৪
ℹ️ লাইনের স্টেশন গুলির হলো :-
দক্ষিণেশ্বর - বরানগর - নোয়াপাড়া - দমদম - বেলগাছিয়া - শ্যামবাজার - শোভাবাজার সুটানুটি - গিরিশ পার্ক - এম.জি রোড - সেন্ট্রাল - চাঁদনীচক - এসপ্লানেড - পার্ক স্ট্রিট - ময়দান - রবীন্দ্র সদন - নেতাজি ভবন - যতীনদাস পার্ক - কালীঘাট - রবীন্দ্র সরোবর - মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) - নেতাজি (কুঁদঘাট) - মাস্টারদা সূর্যসেন (বাঁশদ্রোণী) - গীতাঞ্জলি (নাকতলা) - কবি নজরুল (গড়িয়া) - শহিদ ক্ষুদিরাম (বির্জী গড়িয়া) - কবি সুভাষ (নিউ গড়িয়া)
___________________________________
২. দ্বিতীয় লাইন : ইস্ট - ওয়েস্ট মেট্রো ✔️
অন্য নাম : গ্রীন লাইন 💚
টোটাল দূরত্ব : ১৫ কি.মি
চালু হয় : ১৩ ফেব্রুয়ারি, ২০২০
ℹ️ লাইনের স্টেশন গুলি হলো :-
তেঘরিয়া - রঘুনাথপুর - বাগুইআটি - দমদম পার্ক - কেষ্টপুর - সল্ট লেক সেক্টর ৫ - করুণাময়ী - সেন্ট্রাল পার্ক - সিটি সেন্টার ১ - বেঙ্গল কেমিকেল - সল্টলেক স্টেডিয়াম - ফুলবাগান - শিয়ালদহ - এসপ্লানেড - মহাকরণ - হাওড়া - হাওড়া ময়দান
বর্তমানে এই লাইনে পরিষেবা সল্টলেক সেক্টর ৫ - শিয়ালদহ পর্যন্ত সীমাবদ্ধ! আগামী ১৫ই মার্চ, ২০২৪ তারিখ হাওড়া পর্যন্ত চালু হয়ে যাবে! বাকি স্টেশনগুলো পরিকল্পিত কিন্তু এখনও কোনো কাজ শুরু হয়নি!
___________________________________
৩. জোকা - তারাতলা মেট্রো ✔️
অন্য নাম : পার্পেল লাইন 💜
টোটাল দূরত্ব : ১৭ কি.মি
চালু হয় : ৩০শে ডিসেম্বর, ২০২২
ℹ️ লাইনে স্টেশন গুলি হলো :-
ডায়মন্ড পার্ক - আই.আই.এম - জোকা - ঠাকুরপুকুর - সখেরবাজার - বেহালা চৌরাস্তা - বেহালা বাজার - তারাতলা - মাঝেরহাট - মোমিনপুর - খিদিরপুর - ভিক্টোরিয়া - পার্ক স্ট্রিট - এসপ্লানেড - মহাকরণ
বর্তমানে এই লাইনে পরিষেবা জোকা - মাঝেরহাট পর্যন্ত সীমাবদ্ধ!
___________________________________
৪. নোয়াপাড়া - বারাসাত মেট্রো ✔️
অন্য নাম : ইয়েলো লাইন 💛
টোটাল দূরত্ব : ১৭ কি.মি
চালু : এখন ও চালু হয়নি! (পরিকল্পনাধীন)
ℹ️ লাইনের স্টেশন গুলি হলো :-
নোয়াপাড়া - দমদম ক্যান্টনমেন্ট - যশোর রোড - বিমান বন্দর - বিরটি - মাইকেল নগর - নিউ ব্যারাকপুর - মধ্যমগ্রাম - হৃদয়পুর - বারাসাত
___________________________________
৫. বরানগর - ব্যারাকপুর মেট্রো ✔️
অন্য নাম : পিংক লাইন 🩷
টোটাল দূরত্ব : ১৩ কি.মি
চালু : এখনও চালু হয়নি! (পরিকল্পনাধীন)
ℹ️ লাইনের স্টেশন গুলি হলো :-
বরানগর - কামারহাটি - আগরপাড়া - সোদপুর - পানিহাটি - সুভাষনগর - খরদাহ - টাটা গেট - টিটাগর - তালপুকুর - ব্যারাকপুর
___________________________________
৬. নিউ গড়িয়া - বিমানবন্দর মেট্রো
অন্য নাম : অরেঞ্জ লাইন 🧡
টোটাল দূরত্ব : ৩০ কি.মি
চালু হয় : এখনও চালু হয়নি! (পরিকল্পনাধীন)
ℹ️ লাইনের স্টেশন গুলি হলো :-
কবি সুভাষ (নিউ গড়িয়া) - সত্যজিৎ রায় - যতীন্দ্রনাথ নন্দী (মুকুন্দপুর) - কবি সুকান্ত (কালিকাপুর) - হেমন্ত মুখোপাধ্যায় - ভি.আই.পি বাজার - ঋত্বিক ঘটক (বানতলা) - বরুণ সেনগুপ্ত (সাইন্স সিটি) - বেলেঘাটা - গৌড় কিশোর ঘোষ (চিংড়ি ঘাটা) - নিকো পার্ক - সল্টলেক সেক্টর ৫ - টেকনোপলিশ - বিধাননগর - সাব সি.বি.ডি ১ - সি.বি.ডি ১ - সি.বি.ডি ২ (কলাক্ষেত্র) - নিউ টাউন - কনভেনশন সেন্টার (নবাবপুর) - সাব সি.বি.ডি ২ - সিটি সেন্টার ২ (তিতুমীর) - রবীন্দ্র তীর্থ - ভি.আই.পি রোড - বিমানবন্দর
___________________________________
কলকাতা মেট্রো আমাদের গর্ব।
অবশ্যই শেয়ার করুন ও সবার কাছে পৌঁছে দিন! ✅