05/09/2019
পূজোতে আয়োজন করছে 8দিন ব্যাপী এক আনন্দযোগ ..... #বনেদী_বাড়ির_পূজো_পরিক্রমা । প্রথম পর্বের অসাধারণ প্রতিক্রিয়ার পর আজ এর দ্বিতীয় কিস্তি । ! শোভাবাজার রাজবাড়ির পর এবার একটু ঢুঁ মারা যাক ....আরেক বনেদী বাড়ির অন্দরমহলে ..... #ছাতুবাবু_লাটুবাবুর_দূর্গা_পূঁজা ॥
বাড়ির প্রকৃতনাম - ' রামদুলাল নিবাস-ঠাকুরবাড়ি ' । bollywood এ আমরা এর আগে বেশ কিছু জুটির এর কান্ড-কীর্তি শুনেছি ......যারা বিখ্যাতও বটে । যেমন , সেলিম-জাভেদ , যতীন-ললিত , লক্ষ্মীকান্ত-প্যারেলাল .....অগুন্তি । তেমনি উত্তর কলকাতার সাবেক ঘরানার এক বিখ্যাত জুটি তথা ভাই ছাতুবাবু-লাটুবাবু......স্বর্গীয় রামদুলাল দে -র দুই ছেলে ।
ছেলেদের সম্পর্কে জানবার আগে তাদের বাপের সম্পর্কে একটু আলোকপাত করা দরকার । রামদুলালের জন্ম হয় এক হতদরিদ্র পরিবারে । তদুপরি খুব কম বয়েস বাপ-মা মারা যায় । তার মায়ের মা কলকাতার তৎকালীন বিখ্যাত ব্যবসায়ী মদনমোহন বাবুর বাড়িতে রান্নার কাজ করতেন । মদনবাবুই দয়াপরোবশে রামদুলাল কে নিজগৃহে স্থান দেন ...... ও নিজ সন্তানাদির সাথেই বড় করেন । রামদুলাল বড় হলে মদনমোহন তার নিজ ব্যবসায় তাঁকে 'সরকারবাবু '-পদে ( bill collector ) নিযুক্ত করেন মাত্র ৫টাকা মাসিক মায়নাতে । এখনেই আসে গল্পে এক দুরন্ত মোড় ......যা এক ঝটকায় রামদুলাল তথা বাঙলার বাণিজ্যে রং পরিবর্তন করে দেয় ।
একবার এক জাহাজ নিলামে অংশগ্রহণের জন্য রামদুলালকে তার মলিক মদনমোহন ১৪০০০/- দেন । নিজপুত্র রূপে মানুষ করা রামদুলালকে মদনমোহন খুব বিশ্বাস করতেন এবং রামদুলালও তার যোগ্য ছিলেন । রামদুলাল যখন জেটিতে পৌছাবার পূর্বেই সেই নিলাম শেষ হয়ে যায় । তখন ই পাশেই এক জায়গাতে আরেকটি ডুবন্ত জাহাজের নিলাম চলছিল । রামদুলালও সেখানে ভাগ্যপরীক্ষা করে এবং ১৪০০০/- টাকায় সেই জাহাজটি কিনে নেন এবং কিছুসময়ে সেই জাহাজ টি কে এক ব্রিটিশ -র কাছে ১০০০০০/- বিক্রি করে ন । বাড়ি ফিরে সেই সব টাকা তুলে দেন মলিক মদনমোহন এর কাছে । মদনমোহন খুশী হয়ে সেই টাকা থেকে ১৪০০০/-নিয়ে বাকি টাকা দিয়ে দেন রামদুলালকে । এই বলে যে বাকি টাকায় তাঁর কোন অধিকার নেই ..... তা রামদুলালের ই প্রাপ্য । শুরু হয় বঙ্গবাণিজ্যে এক নতুন অধ্যায় । ভারত তথা পাশ্চাত্য দেশেও ব্যবসায় জাঁকিয়ে বসে রামদুলাল । তিনিই ছিলেন সেকেলে বাঙলার প্রথম Millionaire ।
১৭৭০ সাল থেকে রামদুলাল দে নিজ ঠাকুরদালানে দূর্গাপূঁজা করা শুরু করেন । পরবর্তীকালে এই ধারা বহন করে আনেন তাঁর দুই পুত্র -ছাতুবাবু (আশুতোষ )ও লাটুবাবু (প্রমথনাথ )।যা এখন ছাতুবাবু -লাটুবাবুর পূজো নামে খ্যাত ।
ছাতুবাবু লাটুবাবুদের এই বিখ্যাত নাটমন্দিরটি উত্তর কলকাতার ব্রেডণ স্ট্রিটে । লাল রঙের এই প্রসাদপ্রতিম বাড়িটি ভিক্টোরিয় ঘরানায় বানানো হয়েছিল ব্রিটিশ আমলে .... যেখানে একসাথে ৪০০ লোকের সমাবেশ হতে পারে । বহুলচর্চিত হিন্দি সিনেমা "পরিণীতা'' য়া দেখা পাওয়া যায় এই বিশাল নাটমন্দিরের । .....বাকি গল্প নাহয় সামনা সামনি ।
এই বনেদি বাড়ি গুলির প্রতিটি অলিন্দে আছে ...হারিয়ে যাওয়া কিছু কাহিনী ....গর্বের ইতিহাস । চলুন সাক্ষী থাকি এই চলমান ইতিহাসের ।
প্রথম পর্বের লিংক : https://www.facebook.com/227515131467965/posts/351438442408966/
সৌজণ্যে
মানস সাহা
Saha Tour & Travels