14/04/2020
শুভ নববর্ষ উপলক্ষে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা- ২০১১'র এই দিনেই শুরু হয়েছিল আমাদের পথ চলা, সেদিনের সেই স্বপ্ন দেখতে চাওয়া ইচ্ছেগুলো অনেক চড়াই উৎরাই সামলে আজ বাস্তবের মাটিতে নিজের ছাপ রেখে চলছে... ২০১৫'র পর থেকে হয়ত অনেকটাই কাজ কমিয়ে দিয়েছি আমরা, খুব সিলেক্টিভ কাজ করাটাই পছন্দ করি, কিন্তু বছরের এই দিনটায় ফিরে ফিরে আসে অনেক স্মৃতি, অনেক মুহূর্ত - ধন্যবাদ দিতে চাই আমাদের সাথে কাজ যারা করেছেন, সমস্ত আর্টিস্ট, ব্যান্ড, সাউন্ড - লাইট - স্টেজ ভেন্ডর, সেই সমস্ত বন্ধুরা যারা বিপদের দিনে পাশে ছিলেন এবং অবশ্যই সেই সমস্ত মানুষদের যারা আমাদের ক্রমাগত চ্যালেঞ্জ দিয়ে গেছেন - করণার করাল গ্রাসে আজ ইভেন্ট ইন্ডাস্ট্রি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আশা রাখবো এই পরিস্থিতি খুব তাড়াতড়ি স্বাভাবিক হবে - Whatever it may take, "The Show Must Go On" 🤟
❤️