পাখোয়াজী বাখোয়াজ

পাখোয়াজী বাখোয়াজ An audiovisual delirium with soul...

21/07/2026

আপনার প্রশ্ন, আমার উত্তর...

18/04/2026
কথাটা হল গান| রবীন্দ্রনাথের মতো মানুষও জীবনের আদি লগ্ন থেকে বহুবার বলেছেন- "আমায় বোলো না গাহিতে বোলো না।" আজ আমরা, রবীন্...
12/09/2025

কথাটা হল গান| রবীন্দ্রনাথের মতো মানুষও জীবনের আদি লগ্ন থেকে বহুবার বলেছেন- "আমায় বোলো না গাহিতে বোলো না।" আজ আমরা, রবীন্দ্রনাথের উত্তরসূরিরা সেই গানকেই করে তুলেছি হাসির খোরাক, খেলার প্রকরণ, প্রমোদের ভেলা এবং মুড়ে ফেলেছি শুধুই মিছে (ফালতু) কথার ছলনায়| আমাদের যশের কাঙালি গাইয়েরা কথা গেঁথে গেঁথে করতালি কুড়োবার জন্য মঞ্চে আবির্ভূত হচ্ছেন হুলিগান অবতারে! অষ্টপ্রহর খাই-খাইয়ের মতো তাঁরা গাই-গাই করছেন| এহ বাহ্য, তাঁরা 'ইজম'য়েরও জন্ম দিচ্ছেন! পুরো অ্যাবরাকাড্যাবরা...

Click for view : https://youtu.be/12f0N1X-eI0

ভালো লাগলে পেজটি অবশ্যই লাইক ও শেয়ার এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন| ভালোবাসায় কি না হয়...

গুলজারের লেখা 'আঁধি' ছবির জন্য তৈরি- 'তেরে বিনা জিন্দেগী সে কোই,/শিকবা তো নেহীঁ, শিকবা নেহীঁ' গানটা সম্প্রতি উঠে এসেছে আ...
04/08/2025

গুলজারের লেখা 'আঁধি' ছবির জন্য তৈরি- 'তেরে বিনা জিন্দেগী সে কোই,/শিকবা তো নেহীঁ, শিকবা নেহীঁ' গানটা সম্প্রতি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে| কারণ নাচের একটা রিয়ালিটি শো'তে হিন্দী এই গানটা রবীন্দ্রনাথের নৃত্যনাট্য "চণ্ডালিকা"য় প্রয়োগ করা হয়েছে এই মর্মে এক বিচারক মন্তব্য করায় সমাজমাধ্যমে ঝড় বয়ে যাচ্ছে| ঝড় বয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক| "চণ্ডালিকা" নিছক একটা নৃত্যনাট্য নয়, স্পৃশ্যতা-অস্পৃশ্যতার বিরুদ্ধে একটা প্রতিবাদও বটে| এ হেন একটা নৃত্যনাট্যে হিন্দি গান ঢোকানোর প্রয়োজন পড়লো কেন! এ প্রশ্নের উত্তর আছে কিনা, আমার জানা নেই| তবে হলফ করে বলা যায় এটা চণ্ডালিকা নয়, চণ্ডালিকার আদলে সৃষ্ট একটা নাচের বিন্যাংসক্রম| ইঁদারা বা কুয়োর সঙ্গে বৌদ্ধ ভিক্ষুর মতো পোষাক ও মুণ্ডিতমস্তকে কেউ থাকলেই সেটাকে 'চণ্ডালিকা' বলে ধরে নেওয়াটা কোনো কাজের কথা নয়| বরং যাঁরা প্রতিবাদে সোচ্চার হয়েছেন, তাদের নিদারুণ অজ্ঞতা এবং মেকি রবীন্দ্র-ভক্তিই প্রকাশ হয়ে পড়েছে এতে| কারণ জানতে হলে ভিডিয়োটাতে চোখ রাখুন...

Click for view : https://youtu.be/HQfI7etd41s

ভালো লাগলে পেজটি অবশ্যই লাইক ও শেয়ার এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন| ভালোবাসায় কি না হয়..

আজ একুশে জুন, বিশ্ব সঙ্গীত দিবস| মিউজিক ডে! সারা দিনমান শুধু গান আর গান| গান মানেই এক অদৃশ্য/অদৃষ্টপূর্ব 'তুমি' যার বর্ণ...
21/06/2025

আজ একুশে জুন, বিশ্ব সঙ্গীত দিবস| মিউজিক ডে! সারা দিনমান শুধু গান আর গান| গান মানেই এক অদৃশ্য/অদৃষ্টপূর্ব 'তুমি' যার বর্ণ-গন্ধ-ছন্দ-গীতি হৃদয়ে দোলা দেয়| গান মানেই, অনির্বচনীয় একটা অনুভূতি যার সঙ্গে মর্মের আবহমানকালের সম্পর্ক| গান মানেই- 'তুমি'| যে তুমি ফাগুন রঙের আগুন, রসের ধারা, যার মাধুরী ও মদিরা দিশাহারা করে দেয়| তার জন্যেই যেন এত দুঃখ, এত সুখ, এত ব্যাকুলতা! সেই 'তুমি' সর্বব্যাপী, সর্বভূতে বিরাজমান| পূজাতে থাকে, প্রেমেও থাকে| তার ব্যাপ্তি সব জায়গায়| এমনকি সেই 'তুমি'টি অশরীরী আত্মার মতো ঢুকে পড়ে চান-ঘরেও| আমার সঙ্গে তো বটেই, রবীন্দ্রনাথের সঙ্গেও| ফলে নাবার ঘরে সেই 'তুমি'ই একটু একটু করে সুরের সঙ্গে গানের প্রতিমারূপে মূর্ত হয়ে ওঠে| হয়ে ওঠে প্রিয় গান| আসুন, আজ গান দিবসে চান-ঘরে তৈরি রবীন্দ্রনাথের প্রিয় সেই গানটির ইতিহাস জানার সাথে সাথে শুনে নিই গীতা ঘটকের কণ্ঠে...

Click for view : https://youtu.be/45RRJWrSL8s

ভালো লাগলে পেজটি অবশ্যই লাইক ও শেয়ার এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন| ভালোবাসায় কি না হয়..
#বিশ্বসঙ্গীতদিবস

Address

Tollygunje
Kolkata
700040

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাখোয়াজী বাখোয়াজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share