17/05/2026
Akshar Sanglap Printings নিয়ে কথা বলা হয় না অনেকদিন। আজ হঠাৎ মনে হল কিছু কথা বলা যাক। ২০২১-এ অক্ষর সংলাপ প্রিন্টিংস— বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ এক প্রকাশনার প্রি-প্রোডাকশনের কাজ দিয়ে পথ চলা শুরু করেছিল। তার পর ছোট্ট ছোট্ট Digital Printing Machine দিয়ে প্রোডাকশনের সঙ্গে যুক্ত হয়ে, একে একে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকাশনা এবং বেশ কয়েকটি সম্ভাবনাময় নতুন প্রকাশনার বই তৈরির কাজ করতে থাকে। প্রি-প্রোডাকশনের কাজও চলতে থাকে পাশাপাশি।
সময়ের সঙ্গে সঙ্গে ভাবনার গভীরতা বাড়ে, ব্যবসার অভিমুখ পরিবর্তিত হয়— পরিকল্পনায় নতুন নতুন অলংকার চড়তে থাকে। অক্ষর সংলাপ প্রিন্টিংস শুধুমাত্র আপনার বইটি ছাপিয়ে আপনার হাতে তুলে দেবে এমন নয়, আপনার বইয়ের প্রি-প্রোডাশনের অনেকখানি দায়িত্ব নেবে। এখন অক্ষর সংলাপ প্রিন্টিংস-এর একটি টিম গড়েছি, আরও কয়েকজন যুক্ত হবে টিমে। ফুল অন বই বানানো হবে।
এই তিনটি বিভাগে আমরা সার্ভিস দেব প্রকাশনাগুলিকে—
১. প্রচ্ছদ ও ইলাস্ট্রেশন
২. প্রুফ রিডিং
৩. লে-আউট
আপনাদের কাজ আগেও আমরা করেছি, প্রি-প্রোডাকশনে আমাদের ক্লায়েন্ট স্যাটিসফিক্সনের রেট ৫-এ ৪.৮। আশা করি ভরসা রাখা যাবে।