মহান শিক্ষা

মহান শিক্ষা "যেখানে চিন্তা, প্রেরণা আর শিক্ষা একসাথে বাঁচে"

ছোটবেলায় তিনি ধর্মবিশ্বাসী ছিলেন। আর্য সমাজের পরিবেশে বড় হয়েছেন, DAV স্কুলে প্রার্থনা ও গায়ত্রী মন্ত্র পাঠ করতেন। তা...
29/09/2026

ছোটবেলায় তিনি ধর্মবিশ্বাসী ছিলেন। আর্য সমাজের পরিবেশে বড় হয়েছেন, DAV স্কুলে প্রার্থনা ও গায়ত্রী মন্ত্র পাঠ করতেন। তাঁর বাবাও তাঁকে নিয়মিত প্রার্থনা করতে উৎসাহিত করতেন। অর্থাৎ তাঁর নাস্তিকতাকে জন্মগত বা পারিবারিক বিদ্রোহ বলা ঠিক হবে না।
National College-এ পড়ার সময় তিনি ধর্ম, ঈশ্বর ও বিভিন্ন ধর্মীয় ধারণা নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। পরে বিপ্লবী রাজনীতিতে যুক্ত হয়ে তিনি উপলব্ধি করেন যে শুধু আবেগ বা অন্ধ বিশ্বাস দিয়ে কোনো আদর্শকে গ্রহণ করা উচিত নয়।
তিনি লিখেছেন, তাঁর কাছে তখন “Study” হয়ে উঠেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি Bakunin, Marx, Lenin, Trotsky প্রমুখের লেখা পড়েন এবং ঈশ্বর ও ধর্ম সম্পর্কে আরও গভীরভাবে চিন্তা করেন।
ভগৎ সিংয়ের যুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল:
যদি ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ ও সর্বব্যাপী হন, তাহলে পৃথিবীতে এত দারিদ্র্য, শোষণ, যুদ্ধ, অন্যায় ও অসংখ্য মানুষের দুর্ভোগ কেন?
তিনি এই প্রশ্নের সহজ ধর্মীয় উত্তর গ্রহণ করতে চাননি। তাঁর কাছে কোনো বিশ্বাসের সত্যতা শুধু প্রাচীন বা জনপ্রিয় হওয়ার কারণে প্রতিষ্ঠিত হয় না—তার যুক্তিসঙ্গত ভিত্তি থাকতে হবে।
ভগৎ সিং সব ধর্মবিশ্বাসী মানুষকে ব্যক্তিগতভাবে ঘৃণা করতেন—এমন দাবি তাঁর লেখার সঙ্গে মেলে না। তাঁর আপত্তির কেন্দ্রে ছিল অন্ধ বিশ্বাস, ঈশ্বরের ধারণা এবং সেই বিশ্বাসের সামাজিক ভূমিকা নিয়ে তাঁর যুক্তি। তিনি নিজের অবস্থানকে ব্যক্তিগত চিন্তা ও যুক্তির ফল হিসেবে ব্যাখ্যা করেছেন।

আজ শহীদ ভগৎ সিংয়ের জন্মদিন।তাঁর চিন্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটিই আড়ালে থেকে যায়। তিনি ছিলেন প্রশ্ন করতে শেখা একজন ...
28/09/2026

আজ শহীদ ভগৎ সিংয়ের জন্মদিন।
তাঁর চিন্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটিই আড়ালে থেকে যায়। তিনি ছিলেন প্রশ্ন করতে শেখা একজন যুক্তিবাদী মানুষ।
জেলখানায় বসে তিনি লিখেছিলেন—“Why I Am an Atheist”। সেখানে তিনি নিজের বিশ্বাস, ঈশ্বরের অস্তিত্ব এবং ধর্মীয় ধারণাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিলেন। তাঁর কাছে কোনো ধারণাই শুধু প্রচলিত বলে সত্য হয়ে যায়নি; যুক্তি ও বিচারবুদ্ধির পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হতো।
আজকের সময়ে তাঁর এই দৃষ্টিভঙ্গির প্রাসঙ্গিকতা আরও গভীর।
যখন গুজবকে সত্য বলে ছড়িয়ে দেওয়া হয়,
যখন কুসংস্কারকে প্রশ্নহীনভাবে মেনে নিতে বলা হয়,
যখন পরিচয়ের নামে মানুষে মানুষে বিভাজন তৈরি হয়—
তখন ভগৎ সিংয়ের শিক্ষা আমাদের বলে:
প্রচলিত বলেই কোনো ধারণাকে সত্য বলে মেনে নিও না।

বিদ্যাসাগর ছিলেন একজন নতুন ধারণার পথিকৃৎ।এরকম একজন সমাজ সংস্কারকের জন্য, সমাজের নিচের তলার আধপোড়া মানুষেরা যুগ যুগ ধরে অ...
27/09/2026

বিদ্যাসাগর ছিলেন একজন নতুন ধারণার পথিকৃৎ।এরকম একজন সমাজ সংস্কারকের জন্য, সমাজের নিচের তলার আধপোড়া মানুষেরা যুগ যুগ ধরে অপেক্ষা করে থাকে।

মানবতার আরেক নাম—ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর🙏যিনি ভাঙা সমাজকে নতুন আলো দেখিয়েছিলেন, নারীর সম্মানকে নতুন মর্যাদা দিয়েছিলেন, ...
26/09/2026

মানবতার আরেক নাম—ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর🙏

যিনি ভাঙা সমাজকে নতুন আলো দেখিয়েছিলেন, নারীর সম্মানকে নতুন মর্যাদা দিয়েছিলেন, দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন অকুণ্ঠ হৃদয়ে।
আজ তাঁর জন্মদিনে প্রণাম, শ্রদ্ধা এবং অনন্ত কৃতজ্ঞতা। 🙏

#বিদ্যাসাগর #মানবতারপ্রতীক #মহানশিক্ষা

জীবনের পথে কত মানুষ আসে—কেউ সহকর্মী হয়ে,কেউ সহপাঠী হয়ে,কেউ প্রতিবেশী হয়ে,কেউ আবার শুধু পরিচিত হয়ে থেকে যায়।কিন্তু স...
25/09/2026

জীবনের পথে কত মানুষ আসে—
কেউ সহকর্মী হয়ে,কেউ সহপাঠী হয়ে,কেউ প্রতিবেশী হয়ে,কেউ আবার শুধু পরিচিত হয়ে থেকে যায়।কিন্তু সবাই হৃদয়ের দরজায় পৌঁছাতে পারে না।
আজ আমাদের পরিচিত মানুষের অভাব নেই,
অভাব আছে “মনের মানুষ”-এর।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য পড়লে মনে হয়—
জীবন আসলে বড় কোনো ঘটনা নয়, জীবন লুকিয়ে থাকে একটি বিকেলের আলোয়, একটি পথের ধুলোয়,
একটি মানুষের নিঃশব্দ ভালোবাসায়।

আজও আমাদের ভাবতে হয়—ধর্ম কি মানুষের নৈতিকতা বাড়াচ্ছে,নাকি রাজনৈতিক পরিচয়ের অস্ত্র হয়ে উঠছে?ধর্ম ব্যক্তির বিশ্বাসের ব...
24/09/2026

আজও আমাদের ভাবতে হয়—
ধর্ম কি মানুষের নৈতিকতা বাড়াচ্ছে,
নাকি রাজনৈতিক পরিচয়ের অস্ত্র হয়ে উঠছে?
ধর্ম ব্যক্তির বিশ্বাসের বিষয় হতে পারে।
রাজনীতি রাষ্ট্র পরিচালনার বিষয়।
কিন্তু যখন ধর্মীয় আবেগকে
রাজনৈতিক সমর্থন সংগঠনের হাতিয়ার করা হয়,
তখন দুটির সীমারেখা নিয়ে প্রশ্ন ওঠে।
শরৎচন্দ্রের প্রশ্ন তাই পুরোনো নয়।
শুধু তার প্রেক্ষাপট বদলেছে।

১৯৩২ সালের রাতে চট্টগ্রামের ইউরোপীয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন প্রীতিলতা।সেই ক্লাবের দরজায় লেখা ছিল— “Dogs and Indian...
24/09/2026

১৯৩২ সালের রাতে চট্টগ্রামের ইউরোপীয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন প্রীতিলতা।
সেই ক্লাবের দরজায় লেখা ছিল— “Dogs and Indians not allowed” 🐕🚫🇮🇳

প্রীতিলতা গিয়েছিলেন প্রমাণ করতে—
বাঙালি কুকুর নয়, বাঙালি স্বাধীন মানুষ!

শত্রুর গুলিতে আহত হয়েও তিনি সায়ানাইড খেয়ে শহিদ হন।
আজ তাঁর শহীদ দিবসে—
🔥 তিনি আমাদের শেখান, অপমানের জবাব দেয়া যায় শুধু সাহস আর আত্মত্যাগ দিয়ে।
আজ তাঁর শহীদ দিবসে জানাই শ্রদ্ধার্ঘ্য 💐

বই থেকে জ্ঞান পাওয়া যায়,কিন্তু জীবন থেকে পাওয়া যায় অভিজ্ঞতা।আর অভিজ্ঞতার কোনো বিকল্প নেই।
23/09/2026

বই থেকে জ্ঞান পাওয়া যায়,
কিন্তু জীবন থেকে পাওয়া যায় অভিজ্ঞতা।
আর অভিজ্ঞতার কোনো বিকল্প নেই।

আজও পৃথিবীতে মানুষ ধর্মের নামে বিভক্ত হয়।কিন্তু একজন নির্যাতিত মানুষের কান্না কি ধর্ম দেখে আসে?যে ধর্ম মানুষের হৃদয়ে দ...
22/09/2026

আজও পৃথিবীতে মানুষ ধর্মের নামে বিভক্ত হয়।
কিন্তু একজন নির্যাতিত মানুষের কান্না কি ধর্ম দেখে আসে?
যে ধর্ম মানুষের হৃদয়ে দয়া জাগাতে পারে না,অন্যায়ের বিরুদ্ধে ক্রোধ জাগাতে পারে না, অসহায়কে রক্ষা করার সাহস জাগাতে পারে না—
সে ধর্মের বাহ্যিক আড়ম্বর যতই বড় হোক,
মানুষের জীবনে তার প্রয়োজন কোথায়?
সাহিত্যিক শরৎচন্দ্রের চট্টোপাধ্যায় এর প্রশ্নটা তাই ধর্মের অস্তিত্ব নিয়ে নয়—
ধর্মের মানবিকতা নিয়ে।

একসময় ভালোবাসার মধ্যে, ত্যাগের প্রবৃত্তি ছিল—প্রিয় মানুষের জন্য নিজের ইচ্ছাকেও অনেক সময় পিছনে রাখা হতো।কিন্তু শরৎচন্দ...
21/09/2026

একসময় ভালোবাসার মধ্যে, ত্যাগের প্রবৃত্তি ছিল—
প্রিয় মানুষের জন্য নিজের ইচ্ছাকেও অনেক সময় পিছনে রাখা হতো।
কিন্তু শরৎচন্দ্রের কথাটা মনে রাখা দরকার—
যত বেশি কল্যাণবুদ্ধি,যত বেশি আত্মউৎসর্গ,তত গভীর ভালোবাসা।
আগে ভালোবাসা ধীরে ধীরে বড় হতো—একটি চিঠি থেকে,
একটি অপেক্ষা থেকে,একটি দেখা পাওয়ার আকাঙ্ক্ষা থেকে।
এখন ভালোবাসা শুরু হয়—
একটি মেসেজে, বাড়ে অসংখ্য কথোপকথনে, আর অনেক সময় শেষ হয়ে যায়, একটি “Block”-এ।

Address

Kolkata
Mathurapur

Alerts

Be the first to know and let us send you an email when মহান শিক্ষা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মহান শিক্ষা:

Shortcuts

Share