মেদিনীপুর লাভার্স - Medinipur Lovers

  • Home
  • India
  • Medinipur
  • মেদিনীপুর লাভার্স - Medinipur Lovers

মেদিনীপুর লাভার্স - Medinipur Lovers It's about the Greater Medinipur

05/07/2026

অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে যাদের 'UNDER ENQUIRY' দেখাচ্ছে তাদের আবেদনপত্রগুলো Enquiry Officer-রা বাড়ি বাড়ি গিয়ে Enquiry করবেন এবং আপনারা যদি যোগ্য Beneficiary হন তাহলে অতি অবশ্যই এই প্রকল্পের Benefit পাবেন

04/07/2026

যাদের অন্নপূর্ণা যোজনা ফর্ম রিজেক্ট দেখাচ্ছে।।
আপনাদের ফর্ম গুলো ইনকুয়ারী হবে তারপর যদি যোগ্য হন তাহলে খুব দ্রুত টাকা পেতে চলেছেন।।🥰

04/07/2026

🔶অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস
🔸'Application Approved' লেখা থাকলে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে / ঢুকে যাবে।
🔸'Payment failure' লেখা থাকলে DBT লিঙ্ক নেই অথবা অ্যাকাউন্টের সমস্যা আছে।
🔸'Application Rejected' লেখা থাকলে আপনার আবেদন বাতিল হয়েছে।
🔸'Aplication Submitted' বা 'Application Under Process' লেখা থাকলে আপনার আবেদন এখনও পেন্ডিং রয়েছে।

অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করা যাচ্ছে। যদি রিজেক্ট হয় তাহলে রিজেক্ট দেখাচ্ছে।আপনারা যে পোর্টালে অনলাইনে অ্যাপ্লিকে...
03/07/2026

অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করা যাচ্ছে।
যদি রিজেক্ট হয় তাহলে রিজেক্ট দেখাচ্ছে।
আপনারা যে পোর্টালে অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন সেই পোর্টালে ঢুকে জেলা,মোবাইল নাম্বার,ওটিপি দিয়ে লগইন করলে স্ট্যাটাস দেখতে পাবেন।

01/07/2026

তারপর, বলো, কার কার,
ঢুকলো ?

16/06/2026

যাদের রেশন কার্ড (খাদ্য সুরক্ষা কার্ড ) RKSY - I বা RKSY - II উনারা আজ বা আগামীকাল এর মধ্যে জনকল্যাণ শিবিরে গিয়ে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিলাপ করে নেবেন।


#জনকল্যাণশিবির

🌷 মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ - ২০২৬  আগামী ৮ মে  শুক্রবার মাধ্যমিক প্রকাশ হতে চলেছে মাধ্যমিকের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৯০...
08/05/2026

🌷 মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ - ২০২৬


আগামী ৮ মে শুক্রবার মাধ্যমিক প্রকাশ হতে চলেছে মাধ্যমিকের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মাথায় এবার প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, শুক্রবার ৮ মে সকাল ৯.৩০টা নাগাদ সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপর সকাল ১০.১৫ নাগাদ ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট।সকাল সাড়ে ১০টায় পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ করা হবে। কলকাতার ডিরোজিও ভবনের আঞ্চলিক অফিস-সহ রাজ্যের ৪৮টি ক্যাম্প অফিস থেকে বিতরণ করা হবে মার্কশিট। সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের পরীক্ষার্থীদের মার্কশিট সংগ্রহ করতে হবে নির্ধারিত ক্যাম্প অফিস থেকেই।

▪️ আশানুরূপ মাধ্যমিকের ফল ----

২০২৬ বিধানসভা ভোটে কারণে এগিয়ে আনা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। গত ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলে। চলতি বছর প্রায় পৌনে ১০ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিকে বসেছিল। তাদের সকলের সব বিষয়ের নম্বর পর্ষদে জমা পড়ে গিয়েছে এপ্রিলেই। এছাড়াও ছাত্রছাত্রীরা সরাসরি মোবাইল অ্যাপ এবং ডিজিলকার (Digilocker) থেকেও তাদের মার্কশিটের পিডিএফ কপি সংগ্রহ করতে পারবে। ইন্টারনেটের সমস্যা থাকলে এসএমএস (SMS)-এর মাধ্যমেও ফলাফল দেখার সুযোগ থাকছে। এবার পৌনে ১০ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে।

▪️ কি ভাবে অনলাইন মাধ্যমিক রেজাল্ট ----

• প্রথমে সংশ্লিষ্ট ওয়েব সাইটে যান
• এরপর MADHYAMIK RESULTS – 2026 ক্লিক করুন
• এরপর ROLL NO এবং DATE OF BIRTH এন্টার করুন
• এরপর SUBMIT অপশনে ক্লিক করুন
• এরপর রেজাল্ট দেখতে পাবেন।
• সবশেষে রেজাল্ট প্রিন্ট করে নিন।

▪️ যে ওয়েবসাইটগুলি থেকে মাধ্যমিকের ফল জানা যাবে ----

1. https://wbbsedata.com/
2. www.wbbse.wb.gov.in
3. https://iresults.net/west-bengal/10/
4. https://bengali.abplive.com/exam-results/wb-madhyamik-result-5f083b11d6944.html
5. https://west-bengal.indiaresults.com/wbbse/default.aspx
6. https://www.results.shiksha/west-bengal/wbbse/
7. https://www.hindustantimes.com/bangla
8. https://tv9bangla.com/
9. www.jagranjosh.com
10. www.indianexpress.com
11. https://www.ndtv.com/education/results/wbbse-west-bengal-board-10th-results
12. https://timesofindia.indiatimes.com/education/results/board-exam-results/wb-board-10th-result/109398401
13. https://results.exambangla.com/
14. https://www.fastresult.in/result/west-bengal-12th-result
15. https://www.sangbadpratidin.in/

▪️ এস.এম.এস - এর মাধ্যমে ফল ----

এস.এম.এসের মাধ্যমে ফল জানতে গেলে মোবাইলে WB10 লিখে স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করার পর 5676570 নম্বরে।
মেসেজ পাঠিয়ে দিতে হবে। Send SMS as:-
WB10Roll Number to : 5676570

▪️ ফলাফল জানার জন্য মোবাইল অ্যাপস ----
ডাউনলোড লিঙ্ক - গুগল প্লে স্টোর

1) প্রথম অ্যাপ - Edutips App
https://play.google.com/store/apps/details?id=app.edutips&hl=en_IN
2) দ্বিতীয় অ্যাপ – iResults App
https://play.google.com/store/apps/details?id=com.app.iresults
3) তৃতীয় অ্যাপ – Madhyamik Results App
https://play.google.com/store/apps/details?id=wbbse.results.shiksha&hl=en_IN

▪️ স্কুলের মাধ্যমে ফল জানা যাবে -----

সকাল ০৯.৩০ টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা হবে। সকাল ১০টার পর বিভিন্ন ডিস্ট্রিবিউশন ক্যাম্প থেকে মার্কশিট ও অন্যান্য তথ্যাদি বিলি করা হবে। সংশ্লিষ্ট স্কুল মার্কসীট ও তথ্য সংগ্রহ করে নিয়ে আসলে নিজ নিজ বিদ্যালয়ে ফল দেখা যাবে।

▪️ বিশেষ দ্রষ্টব্য -----

অনলাইন ফল প্রকাশের পর স্কুলের নির্দেশমত সময় বুঝে ছাত্রছাত্রী ও অভিভাবকদের যেতে হবে স্কুলে। স্কুলই সেই সময়ও নির্দিষ্ট করে দেবে। অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে অভিভাবকরা গেলেই মিলবে মার্কশিট।

🌷 শুভেচ্ছা জানাই সকল পরীক্ষার্থীদের সফলতা লাভের জন্য ....

ব্যাংক থেকে ১৯,৩০০ টাকা পাওয়ার জন্য কবর খুঁড়ে বোনের কঙ্কাল তুলে আনলেন জিতু মুন্ডা। কেওনঝড়, উড়িষ্যায় সরকারী "উড়িষ্যা গ্রা...
28/04/2026

ব্যাংক থেকে ১৯,৩০০ টাকা পাওয়ার জন্য কবর খুঁড়ে বোনের কঙ্কাল তুলে আনলেন জিতু মুন্ডা। কেওনঝড়, উড়িষ্যায় সরকারী "উড়িষ্যা গ্রামীণ ব্যাংক"-এ জিতুর বোনের অ্যাকাউন্ট ছিলো। সেখানে তিনি টাকা জমাতেন। মাস দুয়েক আগে তিনি মারা যান। অ্যাকাউন্টে ছিল ১৯৩০০ টাকা। জিতু সেই টাকা চাইতে গেলে ব্যাংক বারবার বলে, যার অ্যাকাউন্ট তাকে আসতে হবে টাকা পেতে গেলে। সে যদি মারা গিয়েই থাকে তবে তার সপক্ষে কাগজপত্র লাগবে, Heir certificate লাগবে। জিতু এত কথা ঠিক বুঝতে পারেননি। জিতুকে বারবার হ্যারাস না করে ব্যাংক নিজে এই কাজ করতে পারতো বা গ্রামের পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েও কাজটা করানো যেতো। তা না করায় জিতু অনন্যোপায় হয়ে, তাঁর বোন যে সত্যিই মারা গেছেন তা বোঝানোর জন্য কবর খুঁড়ে কংকাল হাড়গোড় বার করে একটা বস্তায় ভরে তিন কিলোমিটার হেঁটে ব্যাংকে আসেন। নিমেষে লোক জানাজানি হয়। সব কথা জেনে কারো চোখে জল, কেউ প্রচন্ড ক্ষুব্ধ ব্যাংক কর্তৃপক্ষের এহেন আচরণে। শেষে পুলিশ এসে ডেথ সার্টিফিকেট সম্পর্কে বোঝানোর পর জিতু শান্ত হন এবং বোনের কংকাল পুনরায় কবরস্থ করেন৷ ভাবতে অবাক লাগছে এই যে, ১৯৩০০ টাকার জন্য একজন মানুষ যিনি বারবার ব্যাংকে যাচ্ছেন, বারবার তাকে কাগজের কথা বা অ্যাকাউন্ট হোল্ডারের কথা বলে ফেরানো যাচ্ছে, তাকে শেষে বোনের কংকাল ব্যাংকে এনে প্রমাণ দিতে হলো যে বোন মারা গেছে, সে তার দাদা, তার টাকাটা প্রয়োজন! কেন, আদিবাসী বলে? একটা সরকারী ব্যাংকের বেতনভুক কর্মচারীও এদেশের সরকারের মতোই আদিবাসী বা প্রান্তিক মানুষের সঙ্গে এরকম আচরণ করা শিখে গেছেন? আমাদের নাকি বিরাট বড় গণতান্ত্রিক দেশ? আমাদের নাকি বিরাট স্বাধীন দেশ? সেই দেশে মানুষের এই মূল্য দাঁড়িয়েছে মানুষের কাছে?

২৮/৪/২০২৬

আমাদের বর্তমান সমাজব্যবস্থার শ্রেষ্ঠ উদাহরণ!গাছ আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ আমাদের অক্সিজেন দেয়, যা ছা...
27/04/2026

আমাদের বর্তমান সমাজব্যবস্থার শ্রেষ্ঠ উদাহরণ!

গাছ আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ আমাদের অক্সিজেন দেয়, যা ছাড়া মানুষের বেঁচে থাকা অসম্ভব। গাছ পরিবেশের ভারসাম্য বজায় রাখে এবং বায়ুদূষণ কমাতে সাহায্য করে। যদি গাছ কাটা হয়, তবে বায়ুদূষণ বেড়ে যায় এবং পরিবেশের ক্ষতি হয়। গাছ মাটি শক্ত করে ধরে রাখে, ফলে মাটিক্ষয় কম হয় এবং বন্যা ও খরার সম্ভাবনাও কমে। অনেক প্রাণী গাছের ওপর নির্ভরশীল, তাই গাছ কাটলে তাদের বাসস্থান নষ্ট হয়ে যায়। গাছ তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং আমাদের পরিবেশকে শীতল রাখে। অতিরিক্ত গাছ কাটার ফলে জলবায়ু পরিবর্তন দ্রুততর হয়, যা মানুষের জন্য ক্ষতিকর। তাই আমাদের উচিত গাছ না কেটে বরং বেশি করে গাছ লাগানো এবং সেগুলোর যত্ন নেওয়া।

অসহায় 😭
26/04/2026

অসহায় 😭

Address

Burdge Town
Medinipur
721101

Alerts

Be the first to know and let us send you an email when মেদিনীপুর লাভার্স - Medinipur Lovers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মেদিনীপুর লাভার্স - Medinipur Lovers:

Shortcuts

Share