27/05/2026
জুন থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। তার আগে, আজ বুধবার, ২৭ মে নবান্ন থেকে অন্নপূর্ণা ভান্ডারের নতুন ফর্ম প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য এই নতুন ফর্ম ফিল-আপ করতেই হবে।
মুখ্যমন্ত্রী বলেছেন, যত তাড়াতাড়ি নাম এনরোলমেন্ট করবেন, তত তাড়াতাড়ি অন্নপূর্ণা ভান্ডারের বেনিফিট মিলবে। যেমন যেমন ফর্ম ফিল-আপ হবে, তেমন তেমন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে।
কিন্তু সবাই-ই কি পাবেন অন্নপূর্ণা ভান্ডার? জুন থেকে কারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা? খুটিয়ে জেনে নিন-
প্রথমেই স্পষ্ট করে দিই, যাঁরা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাঁরা সবাই পাবেন অন্নপূর্ণা ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের নাম ডাইরেক্ট অন্নপূর্ণা ভান্ডার পোর্টালে ট্রান্সফার হয়ে যাবে।
এরপর আসি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। অন্নপূর্ণা ভান্ডারের মাসিক ৩০০০ টাকা আর্থিক সহায়তা পাওয়ার জন্য অবশ্য করে করতে হবে DBT লিংক বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিংক। মানে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিংক বাধ্যতামূলক।
এবার প্রশ্ন হচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য যোগ্য কারা? রাজ্যের যে কোনও মহিলাই কি ‘অন্নপূর্ণা যোজনা’য় আর্থিক সুবিধা পাবেন? না, এমনটা নয়।
অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এবং কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী চাকুরিজীবী বা পেনশনভোগীরা ‘অন্নপূর্ণা যোজনা’র আওতায় নাম নথিভুক্ত করতে পারবেন না।
রাজ্য সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষক, অশিক্ষক, পুর ও পঞ্চায়েত কর্মীরাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না।
আয়করদাতা কোনও মহিলাও ‘অন্নপূর্ণা ভান্ডার’ পাওয়ার জন্য আবেদন করতে পারবেন না।