Culচার

Directions Contact the business

Culচার Inbox For Promotion ✅ Collaboration ✅
(3)

আজ লতামঙ্গেশকারের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা 🙏🏻বাগদেবীর আরাধনাস্থলেই ফিরে এসেছেন সুর-সম্রাজ্ঞী! তবে সশরীরে নয়, মূর্তি র...
28/09/2026

আজ লতামঙ্গেশকারের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা 🙏🏻

বাগদেবীর আরাধনাস্থলেই ফিরে এসেছেন সুর-সম্রাজ্ঞী! তবে সশরীরে নয়, মূর্তি রূপে দেবীর মন্দিরে বিরাজ করছেন তিনি। উত্তরাখণ্ডের মানা গ্রামে সরস্বতী নদীর পাশে মাতা সরস্বতীরই মন্দিরে ঠাঁই পেয়েছেন ‘সুরের সরস্বতী’ লতা মঙ্গেশকর। এই মন্দিরের ঠিক পাশেই প্রচণ্ড শব্দে পাথরের গা বেয়ে নেমে গিয়েছে ‘মিস্টিরিয়াস’ সরস্বতী নদী।

এবারের পুজো অন্যরকম হতে চলেছে। নতুন সরকার নতুন পুজোর আবহ। এক অভিনবত্ব পেতে চলেছে এবারের কলকাতার পুজো। বাঙালিদের শ্রেষ্ঠ ...
28/09/2026

এবারের পুজো অন্যরকম হতে চলেছে। নতুন সরকার নতুন পুজোর আবহ। এক অভিনবত্ব পেতে চলেছে এবারের কলকাতার পুজো। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যেও দুর্গাপূজাকে স্বীকৃতি দিয়েছে। এবার নতুন সরকার দুর্গাপুজোকে অন্যভাবে উপস্থাপনা করতে চায় রাজ্যবাসীর কাছে।

১০ই অক্টোবর মহলয়া। আর মহালয়ার দিন বাবুঘাট থেকে আহিরীটোলা অব্ধি বাজবে মহিষাসুমর্দিনী। শুধু তাই নয় ঘাটের পাশে বড় আকারের রেডিও প্রতিকৃত বানানো হবে। মোট ৫ ঘাটের ক্ষেত্রে এই ঘোষণা। বাবুঘাট, বাজে কদমতলা ঘাট, জাজেস ঘাট, নিমতলা ঘাট এবং আহিরীটোলা ঘাট। এই ৫ টি ঘাটের পাশেই থাকবে এই রেডিও বাজবে মহালয়া।

আজ থেকে প্রায় আট বছর আগে নিজের বাড়ির দূর্গা প্রতিমার জন্য শখের বসে সাজ সজ্জা বানায় মাত্র ১৭ বছরের এক কিশোর বালুরঘাটের নে...
28/09/2026

আজ থেকে প্রায় আট বছর আগে নিজের বাড়ির দূর্গা প্রতিমার জন্য শখের বসে সাজ সজ্জা বানায় মাত্র ১৭ বছরের এক কিশোর বালুরঘাটের নেপালিপাড়ার দেবজ্যোতি মোহরার। তার সেই হাতের কাজ দেখে মুগ্ধ হয়েছিল গোটা পাড়া ও তার আত্মীয় স্বজন সকলেই। সেই থেকেই হাতে খড়ি শুরু নতুন পথচলা।

প্রথমে স্বল্প পরিসরের মধ্যে আসত অর্ডার। পাড়ার পুজো থেকে আসতে আসতে পরিচিতি বাড়তে থাকে এবং পরবর্তীতে বিস্তৃত হয় পরিসর। চিনেছে ভিন জেলা, ভিন রাজ্য এমনকি ভিন দেশ ও। বাড়ির পুজো থেকে শুরু হলেও এখন তার খ্যাতি ছড়িয়েছে সর্বত্র। বাবা নিমাই মোহরার স্টুডিও ব্যবসা, যদিও তিনি আর বসতে পারেন না সেখানে বয়স জনিত কারণে। মা মিতালি মোহরার পেশায় শিক্ষা কর্মী। তবে এখন দেবজ্যোতির ব্যবসার হাত ধরে সকলের পথচলা।

২০২১ থেকে প্রতিমার গয়না তৈরি পেশা হিসেবে নিয়েছেন দেবজ্যোতি। পাঁচ জন কর্মী নিয়ে দিন-রাত এক করে কাজ করছেন সঙ্গে আছেন বাবা মা ও। মহালয়ার আগে গয়না পৌঁছাতে হবে। চলতি বছরে অর্ডার এসেছে ভিনরাজ্য উত্তরপ্রদেশ ও বিহার থেকেও। দু বছর আগে ক্যালিফোর্নিয়া থেকেও অর্ডার এসেছে। এছাড়া কলকাতা, রায়গঞ্জ সব তো আছেই।

তিনি নিজে হাতে বড় বাজার থেকে কাঁচামাল কিনে সুন্দর ভাবে নিজের কলাকৌশলী বিদ্যা কাজে লাগিয়ে সুন্দর সাজ সজ্জা তৈরি করে যা দেখে তাঁক লেগে যায় মানুষের। অভিনবত্ব ও সংস্কৃতির সুন্দর মেলবন্ধন আরও বেশি দৃষ্টি আকর্ষণ করে। দেবজ্যোতি মোহরার জন্য রইল অনেক শুভ কামনা।

আবহাওয়া বেশ কিছুদিন ধরেই খামখেয়ালি। যদিও এটা হওয়ার ছিল কিন্তু এতোটা বিশৃঙ্খল হবে ভাবেনি কেউই। প্রায়শই বৃষ্টি লেগেই আছে ক...
28/09/2026

আবহাওয়া বেশ কিছুদিন ধরেই খামখেয়ালি। যদিও এটা হওয়ার ছিল কিন্তু এতোটা বিশৃঙ্খল হবে ভাবেনি কেউই। প্রায়শই বৃষ্টি লেগেই আছে কোথাও বার বৃষ্টির ঘাটতি। বর্ষা পেরিয়েও বৃষ্টি কমেনি কোথাও কোথাও। এমনকি এখানে শেষ দুদিনে কমেছে বৃষ্টি আকাশে প্রথম শরৎ অনুভব হচ্ছে তবুও আশঙ্কা কমেনি কিছুরই।

দিল্লিতে প্রায় এই সময় গরমের অনুভূতি থাকে অন্যান্য সময় কিন্তু কাল হঠাৎই যেন এক ধাক্কায় শীত নেমেছিল। নামাতে হয়েছিল শীতের গায়ে দেওয়ার জিনিসও। স্বাভাবিকভাবে তাপমাত্রা ২৫-২৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে কিন্তু কাল সেই তাপমাত্রা সরাসরি নেমে গিয়েছিল ১৬.৮° তে। দিল্লির রিজ স্টেশনে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে। এর আগে ২০২৪ সালে সেপ্টেম্বরে শহরের রাতের তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল এবং ২০০১ সালে তা ২১.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল—যা ২০০১ সালের পর থেকে রেকর্ড করা তৃতীয় সর্বনিম্ন তাপমাত্রা।

এই আবহাওয়ার খামখেয়ালি পনা হঠাৎ কোনো পরিবর্তন নয়। বিজ্ঞানের মতে সবই EL Nino এর প্রভাব। এল নিনোর প্রভাবে আবহাওয়ার মধ্যে যে বিস্তর ফারাক এসেছে তা সবারই লক্ষ্যনীয়। দিল্লিও সেপ্টেম্বরে ডিসেম্বরের শীতের আস্বাদ পেল এল নিনোর প্রভাবেই সঙ্গে দোসর ছিল বৃষ্টিও।

ভাইরাল হয়েছে ভিডিও সেখানে দেখা যায় এক জীবন বিজ্ঞানের শিক্ষক ক্লাসে কন্ডো'ম ও শসা এনে ছেলে মেয়ে দের বোঝাচ্ছেন। এই ভিডিও ভ...
28/09/2026

ভাইরাল হয়েছে ভিডিও সেখানে দেখা যায় এক জীবন বিজ্ঞানের শিক্ষক ক্লাসে কন্ডো'ম ও শসা এনে ছেলে মেয়ে দের বোঝাচ্ছেন। এই ভিডিও ভাইরাল হতেই হাসির রোল ওঠে সব জায়গায়। কিন্তু আমার মতে শিক্ষককে অবশ্যই স্যালুট জানানো উচিৎ। কারণ ভারতে এখনো সে'ক্সুয়া'ল বিষয়ে আলোচনাকে এক প্রকার অন্যায়ের চোখে দেখা হয়। অথচ কিশোর, কিশোরীদের মধ্যে জানার কৌতূহল ও অজান্তেই এমন অনেক ঘটনার সম্মুখীন হতে হয় যেটা কাম্য নয়।

সেই শিক্ষার পাঠ যদি কেউ ভালোবেসে শেখান তবে আগামী প্রজন্ম অনেক সচেতন হতে পারবে। এছাড়া অন্যান্য ঝুঁকি যেমন অপরিণত বয়সে গর্ভধারণ কিংবা গর্ভপা'ত ইত্যাদি সকল কিছুই এড়ানো সম্ভব। তাই এরকম জীবন বিজ্ঞানের শিক্ষক হাসার নয় স্যালুট জানানোর মতোই।

28/09/2026

আমাদের সময়ে মহালয়া ছিল সেরা মহালয়া আর তার মধ্যে সবচেয়ে সেরা দৃশ্য আমার কাছে ছিল এই অস্ত্রদান

সোমবারও ব্যাঙ্ক খোলা 😎
28/09/2026

সোমবারও ব্যাঙ্ক খোলা 😎

টাকা থাকলেই টাক পরবে 🥴✅
28/09/2026

টাকা থাকলেই টাক পরবে 🥴✅

আমার মায়ের মতো কেউ নয় 🥰🙏🏻
28/09/2026

আমার মায়ের মতো কেউ নয় 🥰🙏🏻

Happy BirthDay Ranbir Kapoor ✅❤️
27/09/2026

Happy BirthDay Ranbir Kapoor ✅❤️

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Culচার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Culচার:

Shortcuts

Share