MALDA 24 Live

MALDA 24 Live Malda24 Live is a regional news channel that delivers timely updates and in-depth coverage of local events in Malda and surrounding areas.

We cover various topics, including politics, social issues, cultural events, and community news.

08/06/2026

দাদুর সঙ্গে বাগানের আম ভাঙার পর মহানন্দায় স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল অষ্টম শ্রেণির এক স্কুলছাত্র। রবিবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হল. পুরাতন মালদা ব্লকের মুচিয়া মহাদেবপুর এলাকায়। জানা গেছে, নদীতে তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের নাম কণক কণক দাস। বাবার নাম সঞ্জীব দাস। পেশায় গাড়ি চালক। বাড়ি মালদার ইংরেজবাজারের কাঞ্চনটার মহারাজপুর এলাকায় হলেও সে মুচিয়া মহাদেবপুর এলাকায় দাদুর বাড়িতে থাকত। পরিবার সূত্রে খবর, কণক রবিবার দুপুরের দিকে তার দাদুর সঙ্গে সীমান্তের তারকাঁটা এলাকায় বাগানের আম ভাঙতে যায়। আম ভাঙার পর কণক তার দাদুকে বলে স্থানীয় মহানন্দা নদীতে স্নান করতে নামে। কিন্তু স্নান করতে নামার পরপরই সে নদীতে তলিয়ে যায় বলে খবর। ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের পরিবারবর্গ নদীঘাটেই কান্নায় ভেঙে পড়েন। এই খবর খবর পেয়ে মালদা থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের বাহিনী ঘটনাস্থলে ছুটে যান। সিভিল ডিফেন্সের কর্মীরা স্পিড বোট নিয়ে নদীতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালান। কিন্তু রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই ছাত্রের কোন হদিশ মেলেনি।

07/06/2026

হরিশ্চন্দ্রপুর,৭ জুন : জমিদারি প্রথার অবসান বহু আগেই ঘটেছে, কিন্তু তার প্রভাব যেন এখনও রয়ে গিয়েছে হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া গ্রামে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য নাজিদুল হকের উপর প্রাণঘাতী হামলার অভিযোগে বিরুয়া গ্রামের প্রভাবশালী জমিদার পরিবারের দুই ভাই গোমেদ একবাল ও আসাদুল একবাল-সহ মোট চারজনকে গ্রেপ্তার করার পর গ্রামবাসীদের ক্ষোভ প্রকাশ্যে এসেছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। রবিবার গ্রামে গিয়ে দেখা যায়, দীর্ঘদিনের ভয়-ভীতি ও চাপের পরিবেশ কাটিয়ে বহু মানুষ প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন। গ্রামবাসীদের অভিযোগ, ওই পরিবারের তিন ভাই— গোমেদ একবাল, আসাদুল একবাল ও জালালউদ্দিন একবাল দীর্ঘদিন ধরে নিজেদের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের উপর বিভিন্নভাবে অত্যাচার ও হয়রানি চালিয়ে আসছিলেন। বাসিন্দাদের দাবি, গরিব মানুষের পাট্টার জমি জবরদখল, বাড়ি নির্মাণে বাধা সৃষ্টি, ওয়াকফ সম্পত্তি দখল করে রাখা, প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং ভয়ভীতি প্রদর্শনের মতো একাধিক গুরুতর অভিযোগ দীর্ঘদিন ধরে তাঁদের বিরুদ্ধে রয়েছে। তবে ভয়ের কারণে এতদিন অনেকেই প্রকাশ্যে অভিযোগ জানাতে সাহস পাননি। পঞ্চায়েত সদস্য নাজিদুল হকের উপর প্রাণঘাতী হামলার অভিযোগে শনিবার সন্ধ্যায় চাঁচলের রানীকামাত এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। রবিবার তাঁদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। এক গৃহবধূ অভিযোগ করে বলেন, “আমাকে বাড়ির ছাদ ঢালাই করতে বাধা দেওয়া হয়েছিল। পরে ফোন করে মধ্যরাতে তাদের বাড়িতে যেতে বলা হয়। ভয়ের কারণে এতদিন কাউকে বিষয়টি জানাতে পারিনি। আমরা অভিযুক্তদের কঠোর শাস্তি চাই।” অভিযুক্তদের গ্রেপ্তারের পর গ্রামবাসীদের মধ্যে ন্যায়বিচারের আশা আরও জোরালো হয়েছে। তাঁদের বক্তব্য, প্রশাসন নিরপেক্ষ ও কঠোর পদক্ষেপ নিলে দীর্ঘদিনের আতঙ্কের পরিবেশ থেকে মুক্তি মিলবে। পুলিশ গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

ভূমিকম্পে কাঁপল কলকাতা, রাজ্যের একাধিক জায়গায় কম্পন! উৎসস্থল ভুটান
07/06/2026

ভূমিকম্পে কাঁপল কলকাতা, রাজ্যের একাধিক জায়গায় কম্পন! উৎসস্থল ভুটান

07/06/2026

বিশ্ব সাইকেল দিবসে মালদা পুলিশ লাইনে বিশেষ কর্মসূচি

06/06/2026

মোথাবাড়ি কান্ডে এনআইএ গ্রেপ্তার করল মিমের প্রার্থী মোস্তাহিদ হক। আজ আরো চারজনকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে মোথাবাড়ি বিধানসভার মিমের প্রার্থী মোস্তাহিদ হক রয়েছে।

05/06/2026

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো মনোহরপুর মুচীয়া প্রাথমিক বিদ্যালয়ে। প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে বিশ্বব্যাপী জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে

03/06/2026

অবৈধ নির্মাণ! ইংরেজ বাজার পৌরসভার বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে

03/06/2026

কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। চেয়ারম্যান ইংরেজ বাজার পৌরসভা
ইংরেজবাজার পৌরসভার বিরুদ্ধে ইংরেজবাজার
শহর জুড়ে অবৈধভাবে নির্মাণের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পুরসভার প্রাক্তন বিজেপি কাউন্সিলর তথা আইনজীবী। অবৈধ নির্মাণের অভিযোগ অস্বীকার পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।
ইংরেজ বাজার পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন বিজেপি কাউন্সিলর বিজেপির জেলা কমিটির সদস্য তথা আইনজীবী সঞ্জয় শর্মার অভিযোগ, শহরের ১২ নম্বর ওয়ার্ড সংলগ্ন বাধ রোড এলাকায়, ৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন রামকৃষ্ণ মিশন রোড এলাকায়, ডিএসএ ময়দান সংলগ্ন এলাকা শহরের একাধিক জায়গায় কোথাও সরকারি জায়গা দখল কোথাও বেআইনিভাবে বহুতল নির্মাণ করা হয়েছে।
যা সম্পূর্ণভাবে বেআইনি। বর্তমান তৃণমূল পরিচালিত পুর বোর্ড এই অবৈধ নির্মাণ করেছে। এই নির্মাণ দিয়ে ভেঙে ফেলতে হবে। এর আগেও বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছিলাম কিন্তু কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়ে জেলাশাসক ও মুখ্যমন্ত্রীর কাছে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য অভিযোগ জানিয়েছে।
যা হয়েছে এসব নিয়মকানুন মেনে হয়েছে। অভিযোগ সম্পূর্ণ অস্বীকার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর।

Address

8mile
Old Malda
732128

Telephone

+917797938197

Website

https://news.malda24live.com/

Alerts

Be the first to know and let us send you an email when MALDA 24 Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MALDA 24 Live:

Share