30/07/2025
কিভাবে বুঝবেন, আপনার মস্তিষ্ক ‘অটো-পাইলট’ মোডে আছে কিনা?
কখনও কি এমন হয়েছে, আপনি বাসা থেকে বের হয়েই হঠাৎ খেয়াল করলেন আপনি কিভাবে হাঁটলেন, রিকশায় উঠলেন বা রাস্তা পার হলেন! তার কিছুই মনে নেই? কিংবা আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেন, কিন্তু মনে করতে পারছেন না পথের কোন অংশ কিভাবে পার হলেন?
এই অভিজ্ঞতাগুলো যদি নিজের সাথে মিল খুঁজে পান, তাহলে আপনার ব্রেইন হয়তো অনেক সময় “অটো-পাইলট মোডে” চলে যাচ্ছে!
এবার বুঝা যাক অটো-পাইলট মোড আসলে কি?
এটা মস্তিষ্কের একটা অবস্থা, যেখানে আপনি সচেতন থাকলেও চেতনা ও মনোযোগ বিচ্ছিন্ন থাকে। আপনি কাজ করছেন ঠিকই, কিন্তু সেই কাজটা “বিবেচনা করে” না, বরং অভ্যাসের বশে করছেন।
এটা ঘটে যখন আপনি...একই রুটিনে দিনের পর দিন চলেন।
নতুন অভিজ্ঞতা বা উদ্দীপনা পাবেন না। স্ট্রেস বা ওভারথিংকিংয়ে থাকেন। অথবা আপনার মস্তিষ্ক সেভাবে প্রোগ্রামড হয়ে গেছে।
কিভাবে বুঝবেন আপনি এই অবস্থায় আছেন?
১। আপনার দিন যেন কপি-পেস্ট, প্রতিদিন এক অনুভূতি “কালকেও তো এমনই করছিলাম... আজও কি তাই করলাম?”
২। স্মৃতি নেই, কিন্তু কাজ ঠিকই হলো!
ফ্রিজের সামনে দাঁড়িয়ে ভাবছেন, “আমি এখানে কেন এসেছিলাম?” অথচ হাতের খাবার রেখে এসেছেন টেবিলে।
৩। কাজ করছেন, মন অন্য জায়গায়।
টাইপ করছেন এক জিনিস, চিন্তা করছেন অন্য কিছু নিয়ে। শেষে টাইপটা হয়ে গেছে, কিন্ত দেখলেন ভুল লিখেছেন।
৪। বারবার মোবাইল চেক করছেন, অথচ উদ্দেশ্য ছিল ভিন্ন। মেসেজ চেক করতে গিয়ে হঠাৎ দেখলেন, আপনি রিল দেখছেন কিভাবে এলেন সেখানে, জানেন না।
৫। সময় কিভাবে চলে গেল বুঝতে পারছেন না।
সন্ধ্যা ৬টা মনে হচ্ছিল একটু আগে, কিন্তু এখন রাত ৯টা!
মনোবিজ্ঞানের দৃষ্টিতে এই অবস্থাকে বলা হয় “Automaticity”, যেখানে কোনো কাজ অভ্যাসে পরিণত হয়ে গেলে সেটা করার জন্য আর সচেতন মনোযোগ লাগে না।
এ-বিষয়ে গবেষক Dr. Daniel Kahneman বলেন। “Human brain has two systems:
System 1 fast, automatic, unconsciou,
System 2 slow, effortful, conscious thinking.”
অটো-পাইলট মানে আপনি সিস্টেম ১-এ আটকে আছেন। আর আপনি যদি সচেতন হয়ে সিদ্ধান্ত নিতে চান, তবে সিস্টেম ২ ব্যবহার করতে হবে।
মস্তিষ্ক অটো-পাইলট মোডে থাকলে আপনাকে যেসব ক্ষতির সম্মুখীন হতে পারে। যেমন: জীবন একঘেয়ে হয়ে পড়ে, সৃজনশীলতা কমে যায়, ভুল সিদ্ধান্ত বাড়ে, সম্পর্ক ও ইমোশনাল বন্ড দুর্বল হয়। এবং আপনি জীবনের মূল্যবান মুহূর্তগুলো মিস করেন!
আপনার জীবন যদি মনে হয় “Repeat Mode” এ চলছে, তাহলে বোঝা যায় আপনি বেঁচে আছেন কিন্তু জীবনকে অনুভব করছেন না। অটো-পাইলট মোডে থাকা মানে আপনি মানুষ হিসেবে বেঁচে থেকে রোবটের মতো কাজ করছেন।
তাই এখনই সময় মস্তিষ্ককে "Manual Mode" এ ফিরিয়ে আনার। নিজেকে জাগিয়ে তুলুন, না হয় সময় একদিন জিজ্ঞেস করবে তুমি কোথায় ছিলে, যখন তুমি ছিলে?
আপনার ব্রেইন আপনারই, কিন্তু আপনি কি আসলেই সেটার চালক হতে পেরেছেন? নাকি ব্রেইন আপনাকে চালাচ্ছ?
Collected
#ব্রাইনপওএর
#ব্রেন