Barak Legacy

Barak Legacy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Barak Legacy, Advertising agency, Silchar, Link Road, Silchar.

⚜️Barak Legacy⚜️
Food | Explore | Advertisements
📍Connecting Entire Barak Valley
📈Grow Your any kind of Busines With Us
📩 DM for Advertisements
🤙🏻8135044630 / [email protected]

যোরহাটে মর্মান্তিক বিমান দু'র্ঘ'টনা! ভে'ঙে পড়ল বায়ুসেনার AN-32, প্রা'ণ গেল ৫ সেনাকর্মীর
13/06/2026

যোরহাটে মর্মান্তিক বিমান দু'র্ঘ'টনা! ভে'ঙে পড়ল বায়ুসেনার AN-32, প্রা'ণ গেল ৫ সেনাকর্মীর

  শিলচর বার অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন। সভাপতি দীপক দেব, সম্পাদক অমলাভ দাশশিলচর, ১২ জুন:  শিলচর বার অ্যাসোসিয়েশনে...
13/06/2026

শিলচর বার অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন। সভাপতি দীপক দেব, সম্পাদক অমলাভ দাশ

শিলচর, ১২ জুন: শিলচর বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ভোটগণনা সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আইনজীবী দীপককুমার দেব এবং সম্পাদক পদে অমলাভ দাশ বিজয়ী হয়েছেন। এই নির্বাচনে বার অ্যাসোসিয়েশনের সদস্য আইনজীবীরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে উপসভানেত্রী (মহিলা সংরক্ষিত) পদে তুহিনা শর্মা অপ্রতিদ্বন্দ্বীভাবে নির্বাচিত হন। বাকি পদগুলিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে ত্রিমুখী লড়াইয়ে দীপককুমার দেব ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজামন্দ আলি বড়ভূঁইয়া পান ১২৬ ভোট এবং সোমিতা সোম পান ১৯৬ ভোট।

উপসভাপতি পদে পঙ্কজকান্তি দে ৩৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী শুভাশিষ চক্রবর্তী পান ২১১ ভোট।

সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পাদক পদে চারজন প্রার্থী ছিলেন। এর মধ্যে অমলাভ দাশ ২৫০ ভোট পেয়ে বিজয়ী হন। অন্য প্রার্থীদের মধ্যে টিঙ্কু বৈদ্য পান ১৯৫ ভোট, আব্দুল হাই লস্কর ১৫২ ভোট এবং সত্যজিৎ দে ৩৯ ভোট।

যুগ্ম সম্পাদক পদে আলি রেজা ওসমানি ৩২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অমিয়ভূষণ চৌধুরী পান ২২৩ ভোট এবং মিনহাজ হোসেন লস্কর পান ৩২ ভোট।

যুগ্ম সম্পাদক (মহিলা সংরক্ষিত) পদে পঞ্চমী নাথ ৪১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সোমা দাস পান ২০১ ভোট।

সহকারী সম্পাদক (সাধারণ প্রশাসন) পদে দেবদুলাল চৌধুরী ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। রাজদীপ রায় পান ২৩৩ ভোট।

সহকারী সম্পাদক (ক্রীড়া) পদে রমেশ সিং ৪০৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ইমদাদুল হোসেন বড়ভূঁইয়া পান ১৮৭ ভোট।

অন্যদিকে, সহকারী সম্পাদক (সাংস্কৃতিক) পদে দুর্গা পুরকায়স্থ ৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। ঝিমলী পাল পান ২৩৯ ভোট।

উল্লেখ্য, এবারের নির্বাচনে কোনো পদেই নোটা (NOTA)-তে ভোট পড়েনি। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় আইনজীবী মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। নবনির্বাচিত কর্মকর্তাদের নেতৃত্বে বার অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সদস্যরা।

13/06/2026

মোবাইল ব্যবহারকারীদের জন্য বিশেষ এই পোস্টটি। একটি সফটওয়্যার (software) আপডেটের কারণে শ্রীভূমির এক ব্যবসায়ী তপন পালের চলে গেল 86 হাজার টাকা।
এসবিআই একাউন্ট থেকে ৩৯ হাজার টাকা কেটে গেছে, কানারা ব্যাংক একাউন্ট থেকে ৪৭ হাজার উধাও। ওই ব্যবসায়ী গতকাল উনার দোকানে কাজে ব্যস্ত ছিলেন, হঠাৎ উনার মোবাইলে একটি সফটওয়্যার আপডেট বলে লেখা আসে। সফটওয়্যার আপডেট হওয়ার পর তিনি ঘরে গিয়ে দেখেন, সফটওয়্যার যখন আপডেট হলো তো ফোনটি কিরকম হয়েছে? চেক করেন তিনি।এরপর উনি উনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করেন মোবাইলে, তৎক্ষণাৎ তিনি দেখতে পান এসবিআই একাউন্ট থেকে ৩৯ হাজার টাকা, কানারা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪৭ হাজার টাকা কেটে গেছে। মোট
86 হাজার টাকা ব্যাংক একাউন্ট থেকে উধাও করে নেয় ফ্রডরা। টাকা কেটে যাওয়ার ফলে তিনি সঙ্গে সঙ্গেই সাইবার হেল্পলাইন নম্বরে (১৯৩০) ফোন করেন।
সাইবার হেল্পলাইন নম্বর থেকে উনাকে বলা হয় ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার জন্য, এরপর তিনি ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন।
উনারাও ডিটেইলস পাঠিয়েছেন ব্যবসায়ীকে।
বিকেলে সাইবার ক্রাইম হেল্পলাইন থেকে সেই ব্যক্তিকে জানিয়েছে 47 হাজার টাকা উনারা ব্লক করে‌ রেখেছেন(সাইবার ক্রাইম ব্লক করে রেখেছে), 47হাজার টাকা আটকে রেখেছে সাইবার ক্রাইম।
এ খবর পাওয়া পর্যন্ত এখনো ৪৭ হাজার টাকা সেই ব্যবসায়ীর একাউন্টে এসে ঢুকেনি।

ব্যবসায়ী বলেছেন সফটওয়্যার আপডেটের ফলে এই ৮৬ হাজার টাকা ওনার একাউন্ট থেকে কেটে গেছে,দুটি একাউন্ট থেকে টাকা কাটা গেছে।

এই বিষয়ে অনেকজনেরই অভিমত সফটওয়্যার আপডেটের কারণে এরকম টাকা কাটা যায় না।
অনেকজনেই বলছেন অন্যান্য থার্ড পার্টি অ্যাপস বা ফ্র*ডে*র মাধ্যমে প্রেরণ করা লিঙ্কে ক্লিক করলেই রকম মহা বিপদে পড়তে হয় লোককে।
তাই আপনারা খুব সাবধান থাকবেন।
না হলে মিনিটের মধ্যে আপনার ব্যাংক একাউন্ট খালি হয়ে যেতে পারে।
----------------------------*----+----
:- কিছু তথ্য কীভাবে এই জালিয়াতি বা স্ক্যাম ঘটে?
ডিজিটাল যুগে অপরাধীরা নিত্যনতুন উপায়ে মানুষকে ঠকাচ্ছে। এই ধরণের প্রতারণাকে সাধারণত 'এপিকে স্ক্যাম' বা 'মালিশিয়াস আপডেট স্ক্যাম' বলা হয়।

ভুয়ো মেসেজ বা লিঙ্ক:-প্রথমে গ্রাহকদের ফোনে একটি টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠানো হয়। সেখানে লেখা থাকে, "আপনার ফোনের সফটওয়্যার বা ব্যাঙ্কিং অ্যাপ আপডেট না করলে ফোন বন্ধ হয়ে যাবে।"
ক্ষতিকারক অ্যাপ ডাউনলোড: লিঙ্কে ক্লিক করলেই একটি অজানা ফাইল বা অ্যাপ (.apk) ফোনে ডাউনলোড হয়ে যায়।

ওটিপি এবং পাসওয়ার্ড চুরি: এই ভুয়ো অ্যাপটি ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এর ফলে ব্যাংক থেকে আসা ওটিপি (OTP) এবং পাসওয়ার্ড সরাসরি হ্যাকারদের কাছে পৌঁছে যায়।

অ্যাকাউন্ট ফাঁকা:-সবশেষে প্রতারকেরা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা অন্য অ্যাকাউন্টে সরিয়ে নেয়।
🛡️ সুরক্ষিত থাকার সহজ উপায়
এই ধরণের সাইবার জালিয়াতি থেকে বাঁচতে কয়েকটি জরুরি নিয়ম মেনে চলা উচিত:
অজানা লিঙ্কে ক্লিক করবেন না: মেসেজ বা হোয়াটসঅ্যাপে আসা কোনো অপরিচিত লিঙ্কে ক্লিক করে সফটওয়্যার আপডেট করবেন না।
প্লে স্টোর ব্যবহার করুন: সবসময় অফিশিয়াল Google Play Store বা Apple App Store থেকে অ্যাপ আপডেট করুন।
সেটিংস চেক করুন: ফোনের সেটিংস থেকে 'Unknown Sources' বা 'অপরিচিত উৎস' থেকে অ্যাপ ইনস্টল করার অপশনটি বন্ধ রাখুন।
ব্যক্তিগত তথ্য গোপন রাখুন: কাউকে কখনো নিজের ব্যাংক ডিটেলস, এটিএম পিন বা ওটিপি শেয়ার করবেন না।
📞 টাকা খোয়া গেলে কী করবেন?
যদি কোনো কারণে আপনিও এমন প্রতারণার শিকার হন, তবে দেরি না করে নীচের পদক্ষেপগুলি নিন:
হেল্পলাইনে ফোন করুন: সাথে সাথে জাতীয় সাইবার অপরাধ হেল্পলাইন নম্বর ১৯৩০-এ কল করে অভিযোগ জানান।
অনলাইন পোর্টাল: সরকারের অফিশিয়াল National Cyber Crime Reporting Portal-এ গিয়ে সরাসরি অভিযোগ নথিভুক্ত করুন।
ব্যাংকে জানান: আপনার ব্যাংককে দ্রুত বিষয়টি জানিয়ে অ্যাকাউন্ট ও ডেবিট/ক্রেডিট কার্ড ব্লক করুন।

পোস্টটি প্রচুর শেয়ার করবেন যাতে এই তথ্যগুলো সবাই জানতে পারেন।
ফেইসবুক পেজটি ফলো করবেন, ধন্যবাদ


Address

Silchar, Link Road
Silchar
788006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barak Legacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share