07/01/2026
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বরাক উপত্যকার রাজনৈতিক অভিভাবক হিসেবে সুবিদিত শ্রী কবীন্দ্র পুরকায়স্থ বুধবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
গত কয়েকদিন ধরে তিনি শিলচর মেডিকেল কলেজে ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ করছিলেন। তাঁর এই প্রয়াণ বরাক উপত্যকার রাজনৈতিক পরিসরে এক অপূরণীয় ক্ষতির সৃষ্টি করেছে।
তাঁর মৃত্যুর পর ভারতীয় জনতা পার্টির অন্দরমহল সহ সমগ্র বরাক উপত্যকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। দলের কর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের মনে শোকের ঢেউ বয়ে যাচ্ছে।
আমরা প্রয়াত নেতার আত্মার চির শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
Himanta Biswa Sarma Narendra Modi BJP Assam Pradesh