12/11/2025
**গুরুত্বপূর্ণ:** ১৬ ডিসেম্বরের আগে সব বর্তমানে চলমান ফোন অটোমেটিক রেজিস্টার হয়ে যাবে। কোনো অতিরিক্ত কাজ লাগবে না!
বিদেশ থেকে ফোন কিনলে বা গিফট পেলে কী করবেন? (বিদেশে থাকলেও সমাধান আছে!)
বিদেশ থেকে ফোন আনলে প্রথমে নেটওয়ার্কে কানেক্ট হবে, কিন্তু ৩০ দিনের মধ্যে SMS আসবে রেজিস্ট্রেশনের জন্য। না করলে ব্লক হবে!
**রেজিস্ট্রেশন প্রসেস (অনলাইনে, বিদেশে থাকলেও করা যায়):**
1. যান: neir.btrc.gov.bd পোর্টালে।
2. পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করুন (NID বা পাসপোর্ট দিয়ে)।
3. "Special Registration" সেকশনে IMEI দিন।
4. প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন:
- **কেনা ফোনের জন্য:** পাসপোর্টের পার্সোনাল পেজ + ইমিগ্রেশন স্ট্যাম্প পেজ + কেনার রিসিপ্ট + কাস্টমস ডিউটি প্রুফ (যদি ১টির বেশি ফোন আনেন)।
- **গিফট ফোনের জন্য:** উপরেরগুলো + গিফটারের ডিক্লারেশন লেটার।
- **পোস্টাল ডেলিভারির জন্য:** সেন্ডারের পাসপোর্ট/NID + রিসিপিয়েন্টের NID + রিসিপ্ট + ডিউটি প্রুফ।
সাবমিট করুন। ভ্যালিড হলে SMS আসবে, ফোন চলতে থাকবে।
ফোন রেজিস্টার হয়েছে কি না? চেক করার নিয়ম!
- আপনার ফোনের IMEI নম্বর জানুন: ডায়াল করুন * #০৬ #।
- SMS পাঠান: "KYD " লিখে ১৬০০২ নম্বরে পাঠান।
- অথবা USSD: *১৬১৬১ # ডায়াল করে IMEI দিন।
- রেসপন্সে দেখবেন: "Valid" হলে সব ঠিক আছে। "Invalid" হলে অ্যাকশন নিন!
**হেল্পলাইন:** BTRC হেল্পডেস্ক ১০০, অপারেটর কেয়ার ১২১। অ্যাপ ডাউনলোড করুন NEIR অ্যাপ থেকে সহজে ম্যানেজ করুন।
(সোর্স: BTRC অফিসিয়াল গাইডলাইনস, Prothom Alo & The Daily Star – নভেম্বর ২০২৫)
*কপি পোস্ট*
ধন্যবাদ।