বাংলা প্রেসক্লাব মালয়েশিয়া

বাংলা প্রেসক্লাব মালয়েশিয়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলা প্রেসক্লাব মালয়েশিয়া, Media Agency, Kuala Lumpur.

Bangla Press Club, Malaysia is the foreign country based press club of Malaysia, where Dhaka, Bangladesh based journalists engaged in the mainstream of the mass media comprising newspapers, television channels, radio broadcasting, internet-based online.

অভিনন্দন ও শুভকামনামালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মাননা পেলেন দুই বাংলাদেশি শিক্ষাবিদকুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘এশিয়া সাকসেস সাম...
09/08/2026

অভিনন্দন ও শুভকামনা
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মাননা পেলেন দুই বাংলাদেশি শিক্ষাবিদ
কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘এশিয়া সাকসেস সামিট ২০২৬’-এ ‘দ্য আউটস্ট্যান্ডিং প্রফেশনাল পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন ড. মোহাম্মদ নাজমুল হাসান মাজিজ ও অধ্যাপক ড. এ কে এম আহসানুল হক।
ড. মাজিজ পেরডানা ইউনিভার্সিটিতে মেডিকেল মাইক্রোবায়োলজি বিষয়ে শিক্ষকতা ও গবেষণা ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছেন। অন্যদিকে অধ্যাপক ড. এ কে এম আহসানুল হক ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ায় মার্কেটিং বিভাগের অধ্যাপক।
নিজ নিজ ক্ষেত্রে পেশাগত সাফল্য ও অবদানের স্বীকৃতি হিসেবে তারা এ সম্মাননা পেয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে দুই বাংলাদেশির এই অর্জন দেশের জন্য গর্বের!

🇧🇩🇬🇧 মানবপাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় বাংলাদেশশোষণ, অনিয়মিত অভিবাসন ও মানবপ...
09/08/2026

🇧🇩🇬🇧 মানবপাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় বাংলাদেশ

শোষণ, অনিয়মিত অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে কাজ করার ওপর জোর দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

একই সঙ্গে দক্ষ ও মানসম্পন্ন মানবসম্পদ তৈরি, নিরাপদ ও মানসম্মত কর্মসংস্থান নিশ্চিত এবং অভিবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও সার্বিক কল্যাণে সরকারের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

রোববার (৯ আগস্ট) মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন মন্ত্রী।

https://www.jugantor.com/national/1133787
30/07/2026

https://www.jugantor.com/national/1133787

দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়....

https://www.jagonews24.com/m/probash/news/1142652
30/07/2026

https://www.jagonews24.com/m/probash/news/1142652

দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আগামী আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ থেকে নতুন কর্মী মালয়েশিয়ায় যেতে শুর....

30/07/2026

দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার, আগস্টের শেষ সপ্তাহে শুরুর লক্ষ্য- সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহ্দী আমিন

মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে শ্রম খাতে কৌশলগত সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়ে...
29/07/2026

মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে শ্রম খাতে কৌশলগত সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কর্মী নিয়োগ ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করা, বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণ বৃদ্ধি এবং অভিবাসন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নৈতিক ও টেকসই করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বুধবার পুত্রজায়ায় মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদি আমিনও উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয় পক্ষ শ্রমবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। বিশেষ করে বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থার সুশাসন উন্নয়ন, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ এবং শ্রম অভিবাসন প্রক্রিয়াকে আরও দক্ষ, ন্যায্য ও দীর্ঘমেয়াদে টেকসই করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানান বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, শ্রমশক্তি ব্যবস্থাপনায় আরও সুসংগঠিত, স্বচ্ছ ও শ্রমিকবান্ধব কাঠামো গড়ে তুলতে উভয় দেশ একযোগে কাজ করবে।
তিনি আরও বলেন, মালয়েশিয়া তার ভূখণ্ডে কর্মরত সব শ্রমিকের প্রতি ন্যায্য আচরণ, আইনি সুরক্ষা এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
রামানান আশা প্রকাশ করেন, মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সহযোগিতা ভবিষ্যতে একটি আরও প্রগতিশীল, সহনশীল ও উভয় দেশের জন্য দীর্ঘমেয়াদে লাভজনক শ্রমবাজার গড়ে তুলতে সহায়ক হবে।

মালয়েশিয়ার কারাগারে বাংলাদেশিদের সমস্যা নিয়ে হাইকমিশনের বৈঠকবন্দিদের কল্যাণে প্রস্তাব, ইতিবাচক আশ্বাস প্রিজন বিভাগেরমালয়...
23/07/2026

মালয়েশিয়ার কারাগারে বাংলাদেশিদের সমস্যা নিয়ে হাইকমিশনের বৈঠক
বন্দিদের কল্যাণে প্রস্তাব, ইতিবাচক আশ্বাস প্রিজন বিভাগের

মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের সমস্যা, কল্যাণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে দেশটির প্রিজন ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশি বন্দিদের বিভিন্ন বাস্তব সমস্যা তুলে ধরা হলে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে মালয়েশিয়ার কারা কর্তৃপক্ষ।
বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, ২২ জুলাই হাইকমিশনের মিনিস্টার লেবার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে মালয়েশিয়ার প্রিজন ডিপার্টমেন্টে পূর্বনির্ধারিত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নেতৃত্ব দেন প্রিজন ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার জেনারেল অব প্রিজন মি. হাফিজ বিন ওসমান। এ সময় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠকে মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের সার্বিক অবস্থা, তাদের মানবিক সহায়তা, কনস্যুলার সেবা, যোগাযোগের সুযোগ, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধি দল বাংলাদেশি বন্দিদের কল্যাণ নিশ্চিত করতে কয়েকটি প্রস্তাব উপস্থাপন করে এবং বিভিন্ন বাস্তব সমস্যার বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আনে।
প্রিজন বিভাগের কর্মকর্তারা প্রতিনিধি দলের উপস্থাপিত বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং প্রতিটি প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তারা জানান, বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে সমন্বয় বজায় রেখে বাংলাদেশি বন্দিদের কল্যাণে যেসব বিষয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব, সেগুলো সক্রিয়ভাবে পর্যালোচনা করা হবে।
বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে দেশটির সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবেই প্রিজন ডিপার্টমেন্টের সঙ্গে এই বৈঠকের আয়োজন করা হয়।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, এ ধরনের বৈঠক দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা আরও জোরদার করবে এবং মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে থাকা বাংলাদেশি বন্দিদের সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতেও বন্দিদের কল্যাণ ও কনস্যুলার সেবা আরও উন্নত করতে বাংলাদেশ হাইকমিশন প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে।

মালয়েশিয়ার অভিবাসন বন্দি শিবিরে আড়াই বছরে ১৪০ জনের মৃত্যুমৃত্যুর ঘটনা তদন্ত ও মানবিক পরিবেশ নিশ্চিতের দাবি ফোর্টিফাই রাই...
19/07/2026

মালয়েশিয়ার অভিবাসন বন্দি শিবিরে আড়াই বছরে ১৪০ জনের মৃত্যু
মৃত্যুর ঘটনা তদন্ত ও মানবিক পরিবেশ নিশ্চিতের দাবি ফোর্টিফাই রাইটসের
বিস্তারিত নিউজে...

মালয়েশিয়ায় ২০২৪ সালে শুরু হওয়া কঠোর অভিবাসন অভিযান শুরুর পর থেকে দেশটির অভিবাসন আটককেন্দ্রে (ইমিগ্রেশন ডিটেনশন ....

https://www.emjanews.com/news/17186
18/07/2026

https://www.emjanews.com/news/17186

মালয়েশিয়ায় ২০২৪ সালে শুরু হওয়া কঠোর অভিবাসন অভিযান শুরুর পর থেকে দেশটির অভিবাসন আটককেন্দ্রে (ইমিগ্রেশন ডিটেনশন ....

https://www.jugantor.com/exile/1128321
17/07/2026

https://www.jugantor.com/exile/1128321

আন্তর্জাতিক নেতৃত্বের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সাফল্যের স্বাক্ষর রেখেছেন সিলেটের তরুণ শিক্ষক, লেখক ও ...

Address

Kuala Lumpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা প্রেসক্লাব মালয়েশিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category