M Murad H

M Murad H try to be honest, never give up and stay calm in any situation.

27/02/2026

"রাজপথ থেকে মন্ত্রিসভায়, বাংলাদেশের মানুষের ভালোবাসা ছাড়া এই অর্জন সম্ভব ছিল না। আমার এখন একটাই লক্ষ্য, স্থানীয় সরকার ও জনপদের সার্বিক উন্নয়ন।"

— মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

BNP

শোক সংবাদ  আজ সকাল ১০:৪০ মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলী'র অন্যতম সদস্য সাবেক চিফ হু...
25/02/2026

শোক সংবাদ
আজ সকাল ১০:৪০ মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলী'র অন্যতম সদস্য সাবেক চিফ হুইপ নবনির্বাচিত মাননীয় সংসদ এড. জয়নাল আবেদিন ফারুক ভাই'র সহধর্মিণী কানিজ ফাতেমা ভাবি (৭৩) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
BNP Media Cell Badrul Haider Chowdhury Tarique Rahman

আজ ২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিলো। হত্য...
25/02/2026

আজ ২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিলো। হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হয়েছিলো। ২০০৯ সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্ব সহকারে পালন করা হয়নি। ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি "শহীদ সেনা দিবস" হিসেবে পালিত হচ্ছে। আজকের এই বিশেষ দিনে আমরা সেনা হত্যাযজ্ঞে শহীদদের মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছি।

পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান। বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলার অবকাশ নেই। তবে এই হত্যাকান্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিলো- নাগরিক হিসেবে এই বিষয়টি আমাদের উপলব্ধিতে থাকা জরুরী বলে আমি মনে করি। এই হত্যাকান্ডের পর নানারকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিলো। তবে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানায় হত্যাকান্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য।

সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, আজ পুনরায় সেই শপথে বলীয়ান হতে হবে।

দেশ এবং জনগণে স্বার্থের বিপরীতে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো- এই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়। BNP Media Cell Tarique Rahman

ঢাকা-র গুলশানের একটি রেস্টুরেন্টে জাতীয়তাবাদী ছাত্রদল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রাক্তন নেতৃবৃন্দের উদ্যোগে জ...
16/02/2026

ঢাকা-র গুলশানের একটি রেস্টুরেন্টে জাতীয়তাবাদী ছাত্রদল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রাক্তন নেতৃবৃন্দের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঐতিহাসিক বিজয় উপলক্ষে শোকরানা দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস্ এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। তিনি তাঁর বক্তব্যে দলের ঐতিহাসিক বিজয়ে দেশবাসী ও নেতাকর্মীদের অভিনন্দন জানান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া-র রাজনৈতিক আদর্শ তুলে ধরে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গঠনে আগামী দিনের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং বিশেষ মোনাজাত পরিচালনার মাধ্যমে বিজয়ের জন্য মহান আল্লাহর দরবারে শোকরানা আদায় করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সেক্রেটারি ডা. মোহাম্মদ জিয়াউর রহমান, সাবেক সহ সভাপতি ডা. এ. কে. আল মিরাজ, সাবেক সভাপতি ডা. মো. সারোয়ার হোসেন, অধ্যাপক ডা. মো. জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. মোহাম্মদ টিপু সুলতান, সাবেক সহ সভাপতি ডা. মো. দেলোয়ার হোসেন, ডা. মো. রাকিব হোসেন, ডা. এ.বি.এম. কায়সার, ডা: সোহেল খান, সাবেক সভাপতি ডা. মো. আহছানুল কবীর, সাবেক সভাপতি ডা. রাশেদুল হাসান রিপন, ডা. মো. নাসিম আল ইসলাম, ডা. মো. হাসিবুল হাসান (হাসিব), ডা: সৈয়দ আরিফুর ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. মিজানুল হাশেম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ডা. এম.এম. জায়েদ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. মীর সুফিয়ান (জন), সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. ফেরদৌস আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা: অপুর্ব কুমার সাহা, ডা: মুহাম্মদ মাহবুবুর রহমান, ডা. মো. মাহমুদ আলী, ডা: আরিফুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. মশিউর রহমান, ডা. শাকিল হামজা, সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. মাহবুব-উল-ইসলাম জনি, সাবেক সিনিয়র সহ সভাপতি ডা: হাসানুজ্জামান টুটুল, সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. সামিউর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. আমিনুর রহমান হীরা, সাবেক সহ সভাপতি ডা. তাপস কুমার দাস, সাবেক সহ সভাপতি ডা. মো. রাজিবুল হাসান, ডা. মো. সুলতান ইবনে সাঈদ, ডা. শাবিব ইবনে আব্দুল্লাহ, ডা. সাইদুল আমান জিসান, ডা. কাজী রাজিত দিগন্ত, ডা. মো. ইকরাম-উল-আজম খান, ডা. মো. মহিউদ্দিন রুবেল, ডা. মো. তৌহিদুল ইসলাম, ডা. মো. রেজাউল করিম রুবেল, ডা. মো. শরীফ সুলতান মাহবুব, ডা. মো. মাশকুরুল আলম, ডা. রুমান খান, ডা. মো. ফয়জুল ইসলাম, ডা. মো. হাফিজুর রহমান, ডা. রাজিব হোসেন, ডা. মো. হারুন-অর-রশিদ, ডা. মো. মামুন হোসেন, ডা. মো. আল শাহরিয়ার খান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি শেখ শায়ের ইবনে রিচি, শাহ পরান, আফরাজীম আজাদ, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম. এ. তাইফুল হক, সাংগঠনিক সম্পাদক ডা. ফাহাদ মোল্লা, ইশমাম, দেওয়ান মৃদুল মাহমুদ, মো. আশরাফ হোসেন, তাজকির হোসেন আশরাফ, সালাউদ্দিন সেলিম বাধনসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয় এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

রোববার, ফেব্রুয়ারী ১৫, ২০২৬।
BNP Media Cell Tarique Rahman

বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্ব...
15/02/2026

বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে জনাব তারেক রহমান আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার রাতে রাজধানীর বাড্ডায় এনসিপি আহ্বায়কের বাসায় গিয়ে এ সাক্ষাৎ করেন।

#সবারআগেবাংলাদেশ
#বিএনপি BNP Media Cell

15/02/2026

“In the interest of the country, we must remain united.” Bangladeshi PM-in-waiting Tarique Rahman urged opposition parties to work with the incoming BNP gov't after its landslide victory in the first elections since ex-PM Sheikh Hasina’s ouster.

15/02/2026

Endereço

Lisbon
1100-364

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando M Murad H publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Entre Em Contato Com O Negócio

Envie uma mensagem para M Murad H:

Compartilhar