Asadullah Abumuaj

Asadullah Abumuaj "The guidance of Islam leaves no gap; it is whole and perfect." "ইসলামের পথপ্রদর্শন কোনো ঘাটতি রাখে না; এটি সম্পূর্ণ ও নিখুঁত।" please contact me!

I'm a Professional Graphic Designer. I've solid experience in Logos, Business cards, Flyers, Bifold and Trifold brochures, Roll-ups, Billboards, Banner ads, and any kind of attractive design using Adobe Illustrator and Photoshop. if you need a specific design. check my Adobe portfolio:- www.behance.net/abumuaj

For any queries [email protected]

ইবলিশ পাগল ছিল না, সে আলেম ছিল। ইবলিশ কাফের ছিল না, সে আল্লাহকে চিনতো। তাহলে সে ধ্বংস হলো কেন?এই একটা প্রশ্ন বুঝলে তুমি ...
02/10/2026

ইবলিশ পাগল ছিল না, সে আলেম ছিল।
ইবলিশ কাফের ছিল না, সে আল্লাহকে চিনতো।
তাহলে সে ধ্বংস হলো কেন?
এই একটা প্রশ্ন বুঝলে
তুমি তোমার পুরো জীবন বুঝে যাবে।
ইবলিশ জানতো আল্লাহ এক।
সে আল্লাহর সাথে কথা বলেছে।
সে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে।
ফেরেশতাদের ওস্তাদ ছিল সে।
তার ইবাদতের কোনো কমতি ছিল না।
তাহলে তার অভাব কিসের ছিল?
তার অভাব ছিল একটা জিনিসের - সে নিজেকে চিনতে পারেনি।
আল্লাহ তাকে জিজ্ঞেস করেননি - "তুই সিজদা করলি না কেন?"
আল্লাহ জিজ্ঞেস করেছেন - *"মা মানা'আকা?"
তোকে কিসে বাধা দিল?*
মানে তোর ভিতরে এমন কি ঢুকলো যে - তুই আমাকে মানতে পারলি না?
সেই বাধাটা ছিল - "আনা খাইরুম মিনহু - আমি তার চেয়ে উত্তম।"
ইবলিশ আগুনের তৈরি, আদম (আ) মাটির তৈরি - এটা ছিল তার যুক্তি।
কিন্তু তার ভিতরের রোগ ছিল -
সে নিজের একটা ইমেজ বানিয়ে ফেলেছিল।
"আমি অনেক ইবাদত করেছি,
আমি ফেরেশতাদের সাথে থাকি,
আমি ভিআইপি।
আমি কেন মাটির আদমের (আ) সামনে মাথা নত করবো?"
আল্লাহর দরবারে ভিআইপি বলে কিছু নাই।
আল্লাহর দরবারে যে নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাকে বড় করেন।
যে নিজেকে বড় মনে করে, আল্লাহ তাকে ধ্বংস করে দেন।
আর তারপর ইবলিশ কি করলো জানো?
সে তওবা করলো না।
সে বললো না - "আল্লাহ ভুল হয়ে গেছে।"
সে উল্টা দোষ দিল।
প্রথমে আদমকে (আ) দোষ দিল,
তারপর আল্লাহকে বললো - "আপনি আমাকে গোমরাহ করেছেন।"
নাউযুবিল্লাহ।
এইখানেই আদম (আ) আর ইবলিশের পার্থক্য।

আদম (আঃ) ভুল করে বলেছিলেন - "রব্বানা জলামনা আনফুসানা -
হে আল্লাহ আমরা নিজের উপর জুলুম করেছি।"

আর ইবলিশ ভুল করে বলেছিল - "আপনি আমাকে দিয়ে ভুল করিয়েছেন।"
একজন নিজের দিকে আঙুল তুললো, সে নবী হয়ে গেল।
আরেকজন অন্যের দিকে আঙুল তুললো, সে শয়তান হয়ে গেল।
"ইবলিশ মরেনি, ইবলিশ তোমার ভিতরেই থাকে।"*
যখন তুমি বলো -
"আমি ঠিক, ও ভুল।"
"আমি এটা করেছি ওর জন্য।"
"আমার কোনো দোষ নাই, পরিস্থিতি খারাপ ছিল।"
"আমি ওর চেয়ে ভালো।"
তখন বুঝবে তোমার ভিতরে ইবলিশ কথা বলছে।
শয়তান চায় তুমি কখনো নিজের ভুলটা স্বীকার না করো।
কারণ যে নিজের ভুল স্বীকার করে না, সে কখনো তওবা করে না। আর যে তওবা করে না, সে কখনো আল্লাহর কাছে ফিরতে পারে না।

তাই আজই নিজেকে জিজ্ঞেস করো - আমার ভিতরে "আনা খাইরুম মিনহু" টা কোথায় লুকিয়ে আছে?
ওইটাকে মারতে পারলেই তুমি মানুষ।
ওইটাকে পুষে রাখলেই তুমি ইবলিশ।

14/09/2026

কওমি শিক্ষার সামনে সময়ের প্রশ্ন।

দ্বীনি শিক্ষার ঐতিহ্য ও স্বাতন্ত্র্য রক্ষা করেই কি এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়, যেখানে কুরআন-সুন্নাহর গভীর জ্ঞানের পাশাপাশি থাকবে বিজ্ঞান, প্রযুক্তি, ভাষা, সমকালীন জ্ঞান ও আন্তর্জাতিক পরিসরে কাজ করার সক্ষমতা?

আমাদের লক্ষ্য শুধু অতীতের গৌরব ধরে রাখা নয়; বরং সেই গৌরবের ভিত্তির ওপর দাঁড়িয়ে ভবিষ্যতের জন্য যোগ্য প্রজন্ম তৈরি করা।

যে প্রজন্ম দ্বীনে দৃঢ়, চিন্তায় পরিণত, জ্ঞানে সমৃদ্ধ এবং সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে—সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব দেবে, বিশ্বপরিসরেও নিজেদের যোগ্যতা তুলে ধরবে।

কওমি শিক্ষার মৌলিকত্ব অক্ষুণ্ণ রেখে সময়োপযোগী পরিকল্পনা ও দূরদর্শী সংস্কার—এটাই হতে পারে আগামী দিনের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি।

এ স্বপ্ন শুধু কোনো ব্যক্তির নয়; এ স্বপ্ন প্রতিটি সচেতন, ধর্মপ্রাণ অভিভাবকের।

26/08/2026

এই গোলামায়ে মাশায়েখ প্রতিটি শাসনামলে পরোক্ষভাবে ক্ষমতাসীনদের গোলামীর স্বীকৃতির জন্য একটা আয়োজন করে থাকে ।
বর্তমানে এরা জাতীয়তাবাদী গোলামায়ে-মাশায়েখ ।

23/07/2026

রেওয়ায়াতে শু'বা (আন আসিম) থেকে সংক্ষিপ্ত তিলাওয়াত।

ينعى الديوان الأميري فقيد الوطن الكبير المغفور له بإذن الله صاحب السمو الأمير الوالد الشيخ حمد بن خليفة آل ثاني الذي واف...
12/07/2026

ينعى الديوان الأميري فقيد الوطن الكبير المغفور له بإذن الله صاحب السمو الأمير الوالد الشيخ حمد بن خليفة آل ثاني الذي وافته المنية صباح اليوم


একজন দূরদর্শী নেতৃত্বের অধ্যায়ের সমাপ্তি।
কাতারে শোকের ছায়া—ইন্তেকাল করেছেন সাবেক আমির শাইখ হামাদ বিন খলিফা আল-থানি। আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন।।

পুরো হাতিয়া আজ পানির নিচে। টানা ভারী বর্ষণে প্রায় ৭ লক্ষ মানুষের এই উপজেলা আজ কার্যত জলবন্দি। অধিকাংশ বাড়িতে হাঁটুর ও...
09/07/2026

পুরো হাতিয়া আজ পানির নিচে। টানা ভারী বর্ষণে প্রায় ৭ লক্ষ মানুষের এই উপজেলা আজ কার্যত জলবন্দি। অধিকাংশ বাড়িতে হাঁটুর ওপরে পানি, স্বাভাবিক জীবন সম্পূর্ণ বিপর্যস্ত।
অথচ মূলধারার গণমাধ্যমে নেই উল্লেখযোগ্য খবর, নেই রাষ্ট্রের দৃশ্যমান তৎপরতা। স্থলপথে বিচ্ছিন্ন বলে হাতিয়ার মানুষের কষ্টও কি সবার বিবেক থেকে বিচ্ছিন্ন?

হাতিয়াও বাংলাদেশেরই অংশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ কামনা করছি।
#হাতিয়া

26/06/2026

মিশনহীনতা, ভিশনের সংকট, অস্থিতিশীলতা ও অপরিণামদর্শী সিদ্ধান্ত_ এসবই কওমি অঙ্গনকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে।

18/06/2026

খেলাধুলার বিরুদ্ধে অতিরিক্ত পোস্ট বা মাতামাতি অনেক সময় উল্টো কৌতুহল আরও বাড়িয়ে দেয়। আপনার বিশ্বাসকে মূল্যায়ন করে আপনি খেলাধুলা এড়িয়ে যান । অযথা বাড়াবাড়ি কোন সমাধান নয় ।

15/06/2026

কোরআনের সুরেই প্রশান্তি ।♥️
#القرآن

09/06/2026

হিন্দুরা যদি নিজেদের ধর্মীয় বিশ্বাসের অংশ হিসেবে নিজস্ব স্থানে মূর্তি স্থাপন করে, তা তাদের ধর্মীয় স্বাধীনতার বিষয়। ইসলাম অন্য ধর্মাবলম্বীদের নিজ ধর্ম পালনের অধিকার অস্বীকার করে না।
মুসলমানের দ্বারা ভাস্কর্য নির্মাণ ও অন্য ধর্মের ধর্মীয় প্রতীক নির্মাণ—দুটি পৃথক বিষয়।

Address

Doha

Alerts

Be the first to know and let us send you an email when Asadullah Abumuaj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asadullah Abumuaj:

Shortcuts

Share