Abha saudi arabia-আবহা সৌদিআরব

Abha saudi arabia-আবহা সৌদিআরব আমরা সৌদিআরব প্রবাসী

প্রবাসীদের পরিবারকে যদি জিজ্ঞাসা করা হয় ...
আপনার ছেলে; স্বামী; বা ভাই প্রবাসে কি করে?
উত্তর আসবে, বিদেশে থাকে কিন্তু কি কাজ করে জানি না। কিংবা অত কিছু জানতেও চায় না অনেকেই। এ কথাটাই অপ্রিয় সত্য। পরিবারের সদস্যরা কিংবা আত্মীয়স্বজন মনে করেন বিদেশ মানেই রোপন করা টাকার গাছ যা ঝাঁকি দিলেই কেবল টাকা আর টাকা। কোন প্রবাসী যদি ঘরে টাকা কম দেয় পরিবারের সদস্যরা ধরে নেয় যে, তাদের ছেলে টাকা জমা করছে বা উচ্ছন্

নে গেছে। আর যদি বিবাহিত হয় তাহলে তো কথাই নেই। সবাই এক বাক্যে বিশ্বাস করে ছেলে যা কামাই করছে সব শ্বশুরবাড়ি যাচ্ছে।

কিন্তু আসলে যে তার বেতন কত; কোথায় থাকে; কিভাবে থাকে; কি খাচ্ছে; কি কাজ করে; যা আয় করে তা হালাল না কি হারাম তা জানার কোন প্রয়োজন মনে করে না।

শুধুমাত্র মাস শেষে টাকা পেলেই হয়।

প্রবাসীরা যে কতটা অবহেলিত তা বলার অপেক্ষা রাখে না। খুব কম প্রবাসী আছে যারা পরিবারের সমর্থন পেয়ে থাকবে। গড়ে প্রতিদিন ৫৫-৬২ জন প্রবাসীর মরদেহ দেশে যায়। যাদের মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয় "হঠাৎ_মৃত্যু" বা স্ট্রোক।

যার জন্য দায়ী মানসিক চাপ, তাই, প্রবাসীদের পরিবারের প্রতি অনুরোধ রইল যে আপনার ঘরের প্রবাসী সন্তানকে মানসিক চাপ থেকে দুরে রাখতে চেষ্টা করুন।

এক প্রবাসী ভাইয়ের পোষ্ট থেকে সংগ্রহ করা।

Address

Asir
Abha
62521

Alerts

Be the first to know and let us send you an email when Abha saudi arabia-আবহা সৌদিআরব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abha saudi arabia-আবহা সৌদিআরব:

Share