সৌদি প্রবাসী সেবা

সৌদি প্রবাসী সেবা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সৌদি প্রবাসী সেবা, Advertising agency, Alolaya, Riyadh.

গুরুত্বপূর্ণ খবর 👇সৌদি সরকার বিদেশী কর্মীদের উপর বিদ্যমান তিন বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যারা ছুটিতে গিয়ে ভিসার মেয়...
17/01/2024

গুরুত্বপূর্ণ খবর 👇
সৌদি সরকার বিদেশী কর্মীদের উপর বিদ্যমান তিন বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যারা ছুটিতে গিয়ে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরে আসতে ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪ থেকে উক্ত নির্দেশ কার্যকর হয়েছে।

সূত্রঃ সৌদি গ্যাজেট

সত্যি কথা ❤️
21/11/2023

সত্যি কথা ❤️

মৃত মানুষের লাশ বিমানবন্দরের টার্মিনালের মাধ্যমে সরবরাহ করা হয় না। বিমানবন্দরের  ৮ নম্বর গেটে  এয়ারওয়ে বিল নিয়ে মরদেহ সং...
19/11/2023

মৃত মানুষের লাশ বিমানবন্দরের টার্মিনালের মাধ্যমে সরবরাহ করা হয় না। বিমানবন্দরের ৮ নম্বর গেটে এয়ারওয়ে বিল নিয়ে মরদেহ সংগ্রহ করতে হবে। লাশ পরিবহণের জন্য সঙ্গে প্রয়োজনী গাড়ি/অ্যাম্বুলেন্স/ফ্রিজিং ভ্যান আনতে হবে, বিমানবন্দরে এ ধরণের ব্যবস্থা নেই।

দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এর মাধ্যমে বিদেশ হতে আগত প্রবাসীর মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর এবং তাৎক্ষণিকভাবে মৃতদেহ পরিবহন ও দাফনের খরচ বহনের জন্য ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এজন্য প্রয়োজনী কাগজপত্র সঙ্গে আনতে হবে মৃত প্রবাসীর পরিবারকে। এছাড়া, আর্থিক সাহায্য হিসাবে ৩ লক্ষ টাকা পেতে মৃত প্রবাসীর পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এ যোগাযোগ করতে হবে প্রয়োজনী কাগজপত্র নিয়ে।

ماشاءالله ❤️
18/11/2023

ماشاءالله ❤️

15/11/2023
15/11/2023

প্রবাসী কর্মীর আত্মহত্যাঃ
#নদি নামের একজন সৌদি প্রবাসী। গৃহকর্মী পেশায় সৌদি আরব পৌছেন। কাজ বা কর্মস্থলে কোন সমস্যা ছিলনা। নিয়মিত বেতন ভাতাসহ চুক্তি মোতাবেক সবই পেয়ে আসছিলেন। মোবাইলে আমিরাত প্রবাসী এক বাংলাদেশী ছেলের সাথে তার ভাব/ভালবাসা হয়। দুই/এক মাসের বেতন সে ঐ ছেলের কাছে আমিরাতে পাঠায়। (নিয়োগকর্তা এবং বাংলাদেশে অবস্থানরত এই কর্মীর গার্জিয়ান এর সত্যতা নিশ্চিত করেন)। গত ১৭/০৫/২০২৩ইং তারিখে কর্মী স্বাভাবিকভাবেই তার কাজ শেষে বিশ্রামে চলে যান। সকালে নিয়োগকর্তা কর্মীর খোজ করতে গিয়ে দেখেন সে তার রুমে ফাসি দিয়ে আত্মহত্যা করেছে। কর্মীর মায়ের বক্তব্য/ধারণাঃ উক্ত ছেলের সাথে মোবাইলে ঝগড়া করে তার মেয়ে আত্মহত্যা করেছে। নিয়োগকর্তা জানান উক্ত কর্মী টিকটক এপ্সে একটিভ থাকত সবসময়। নিয়োগকর্তার স্ত্রীর কাছে ঐ ছেলেকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিয়েছিল।

বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ প্রায় দুই মাস তদন্ত করে নিশ্চিত হয় যে এটা আত্মহত্যা। আত্মহত্যার মৃতদেহ দেশে পাঠানোর খরচ বহনে নিয়োগকর্তা বাধ্য নয়। নিয়োগকর্তা জানান প্রায় ২০ হাজার রিয়াল এজেন্সিকে দিয়ে তিনি এই কর্মীকে নিয়োগ দেন, চুক্তি ছিল দুইবছর, যে সাত মাস কাজ করেছে এবং সে সময় চুক্তিমত সকল সুযোগ সুবিধা তিনি দিয়েছেন। এখন এই অতিরিক্ত খরচ বহনে তিনি অপারগ। অনেক চেষ্টা তদবিরে নিয়োগকর্তার খরচে মৃতদেহ দেশে পাঠানো হল।

প্রিয় প্রবাসী, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব যার সাথেই মন/মালিন্য বা ঝগড়া/ফাসাদ হোক, কখনও আত্মহত্যার মত জঘন্য সিদ্ধান্ত নিবেন না। ইহকাল পরকাল দুই কূলই হারাবেন। আর আত্মহত্যা করে কাকে আপনি শাস্থি দিবেন? নিজেকেই, কারণ লাশ কাটা ছেড়া হবে, ফ্রিজে দীর্ঘদিন পড়ে থাকবে। দেশে নেয়ার বা কেউ উদ্যোগ নিয়ে স্থানীয়ভাবে দাফনে আগ্রহী হবে না। প্রয়োজনে যাদের সাথে সমস্যা তাদের সাথে সংযোগ ছিন্ন করে নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে বাচিয়ে রাখুন। নিজের শরিরের যত্ন নিন। ইচ্ছে করলে সৌদি তাওয়াক্কালনা এপ্সের মাধ্যমে নিজের অংগ প্রতংগ দান করে দিন (স্বাভাবিক মৃত্যুর পর নিয়ে নিবে)। এরপরও আত্মহত্যা সিদ্ধান্ত নিবেন না।

আর পারিবারিক সমস্যা ভূলে যান। এই সমস্যা শুধু আপনার না। আমার ত মনে হয় আমাদের ১০০জন প্রবাসীর ৯৯জনের পরিবারে সমস্যা বিদ্যমান, কারোর টা দ্রুত প্রকাশ পায় কারোটা প্রকাশের অপেক্ষায় আছে। আপনি মরে গেলেও তাদের কিছুই হবে না, সময় বা প্রয়োজন কারো জন্য থেমে থাকে না।
(C) Foysal Bhai

২০৩৪ ফুটবল বিশ্বকাপের একক আয়োজক হলো সৌদি আরব! #ফুটবল  #বিশ্বকাপ  #সৌদি_আরব
31/10/2023

২০৩৪ ফুটবল বিশ্বকাপের একক আয়োজক হলো সৌদি আরব!
#ফুটবল #বিশ্বকাপ #সৌদি_আরব

প্রবাসী সেবা কেন্দ্র (ইডিসি) সৌদিআরবের একমাত্র দূতাবাসের সহযোগী প্রতিষ্ঠান। প্রবাসের মাটিতে প্রবাসী বাংলাদেশীদের সেবা প্...
17/08/2023

প্রবাসী সেবা কেন্দ্র (ইডিসি) সৌদিআরবের একমাত্র দূতাবাসের সহযোগী প্রতিষ্ঠান। প্রবাসের মাটিতে প্রবাসী বাংলাদেশীদের সেবা প্রদানের লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ দূতাবাস অনুমোদিত আল মামল লজিস্টিক সার্ভিস দ্বারা পরিচালিত প্রবাসী সেবা কেন্দ্র (ইডিসি)। সমগ্র সৌদি আরবে সর্বমোট ২২ টি শাখা অফিস রয়েছে। যাতে করে সৌদি আরবের বিভিন্ন প্রাদেশিক অঞ্চলে এবং ছুটির দিনেও বাংলাদেশী প্রবাসীগণ সহজে দূতাবাসের বিভিন্ন সেবা প্রবাসী সেবা কেন্দ্র (ইডিসি) থেকে নিতে পারেন। প্রতিটি সেবা কেন্দ্রে প্রত্যেকটি সার্ভিস এর জন্য নির্দিষ্ট মূল্য তালিকা রয়েছে যা বাংলাদেশ দূতাবাস থেকে নির্ধারিত। কেউ এই মূল্য তালিকার বাহিরে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। বাংলাদেশ দূতাবাসের বাহিরে প্রবাসী সেবা কেন্দ্র (ইডিসি) ব্যাতিত কোনো মুদি দোকান (বাকালা), ট্রাভেলস এজেন্সি (টিকেট দোকান), কার্গো অফিস, খাবার হোটেলে এবং লোক মারফতে আপনার মূল্যবান পাসপোর্ট এবং রাষ্ট্রীয় সম্পদ(পাসপোর্ট) অন্য কারো হাতে দিবেন না। দিয়ে অযথা প্রতারিত হবেন না। প্রবাসী সেবা কেন্দ্র (ইডিসি) গুলো সপ্তাহের ০৭ দিনই খোলা থাকে এবং প্রতিটি সেবা কেন্দ্রে পাসপোর্ট ফটোকপি ও পানি বিনামূল্যে সরবরাহ করা হয়।

17/08/2023

রিযিক, বরকত, সুখ এগুলো নিয়ে আমাদের ধারণা ক্লিয়ার করি নিই

১. অনেকেই মাসে এক লক্ষ টাকা উপার্জন করে। এতো উপার্জন করেও সারাক্ষণ টেনশনে থাকে। তার আয়ের চেয়ে ব্যয় বেশি। আবার কেউ কেউ মাসে বিশ হাজার টাকা উপার্জন করেও সন্তুষ্ট, দুশ্চিন্তা মুক্ত খুব সুন্দর জীবনযাপন করে।

২. দামি খাবার খেলেই পরিতৃপ্ত হবেন এমন না। অনেকেই ফাইভ স্টার হোটেলের খাবার খায়, ভালো রেস্টুরেন্টে খায়। কিন্তু, খাবার খেয়ে তৃপ্ত হতে পারে না। 'সব আছে, কী যেন নেই' এমন একটা দুশ্চিন্তা কাজ করে। অথচ কেউ ডাল, ভর্তা দিয়ে খায়, কিন্তু খুব তৃপ্তি নিয়ে খায়।

দামি খাবার খেয়েও অনেকেই সেই স্বাদ পায় না। অথচ মা-স্ত্রীর রান্না খেয়েও অনেকেই তৃপ্ত।

৩. অনেকেই রাত একটায় ঘুমায়, সকাল দশটায় ঘুম থেকে উঠে। তারপরও দেখা যায় আলসেমি হয়, মনে হয় আরেকটু ঘুমালে ভালো হতো। আবার কেউ কেউ এগারোটায় ঘুমায়, তিনটায় উঠে তাহাজ্জুদ পড়ে, আবার এক ঘন্টা ঘুমিয়ে ফজর পড়ে। ফজরের পর মনে হয় আর না ঘুমালেও চলবে।

একজন বেশি ঘুমিয়েও তৃপ্ত না, আরেকজন মোটামুটি ঘুমিয়েও বেশ প্রশান্ত।

৪. বাসায় মেহমান আসলে কেউ কেউ বিরক্ত হয়। যদিও মেহমানদেরকে খাওয়ানোর মতো টাকা আছে, কেনাকাটা করতে পারবে। আবার কেউ দিন আনে দিন খায়, এতোটা স্বচ্ছল না। কিন্তু, মেহনান আসলে খুব খুশি হয়। দুই-একদিন একটু কম খেয়ে মেহমানকে একটু ভালো খাবার খেতে দেয়।

বাহ্যিকভাবে সে গরীব হলেও মনের দিক থেকে সেই ধনীর চেয়ে উত্তম।

৫. অনেকের টাকা থাকা সত্ত্বেও তার কথা শুনলে মনে হবে 'তাকে একটু দান করি'। যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট না। কেউ সাহায্য চাইতে গেলে সাহায্য করে না, ধার চাইতে গেলে 'আমিই খেতে পারছি না' বলে।

আবার আরেকজনের তেমন কিছু নেই৷ কিন্তু, সে যদি দেখে কেউ বিপদে পড়েছে, তখন নিজের সবকিছু দিয়ে বিপদগ্রস্থকে সাহায্য করে। দান-সাদকা করে; ১০ টাকা দিয়ে হলেও।
.

'সুখে থাকা' এটাকে স্রেফ ভাগ্য মনে করবেন না। এটা মানসিক বিষয়। সুখে থাকার জন্য অন্যের মতো ঐটা লাগবে এমনটা ভাবার কোনো দরকার নেই৷ যার ঐসব আছে, তাকেও জিজ্ঞেস করলে দেখবেন সে 'আরেকজনেরটা হলে সুখী হতাম' এমনটা ভাবে।

আপনার কী আছে সেটা চিন্তা করে সেটার মধ্যেই সুখ অনুভব করুন এবং আল্লাহ আপনাকে যে নিয়ামত দান করেছেন, সেটার শুকরিয়া আদায় করুন।

সুখে থাকার সূত্র খুবই সহজ। আমরাই একে জটিল মনে করি!

প্রত্যেক দিন, প্রত্যেক মাস সমানভাবে যাবে না। কোনো মাসে আপনার ব্যয় অনেক বেশি হতে পারে, কোনো মাসে আপনার উপার্জন অনেক কম হতে পারে। মানসিক সুখের সাথে অর্থকে একমাত্র অনুসঙ্গ বানাবেন না। টাকা-পয়সা মানুষকে সুখ এনে দিতে পারে, টাকা পেলে মানুষ আনন্দিত হয় এটা সত্য। কিন্তু, টাকা ছাড়াও কিভাবে জীবনকে উপভোগ করা যায়, কিভাবে কষ্টের মধ্যেও আল্লাহর নিয়ামত চেনা যায় সেটা খুঁজে বের করতে পারলে দেখবেন সুখ নিয়ে হা-হুতাশ করবেন না।

>~~আরিফুল ইসলাম

আপনি টাকা খরচ করে টিকিট কাটেন বলেই এয়ারলাইনের ফ্লাইটে যাতায়াত করতে পারেন। বিমানবন্দরে এসে আপনি এয়ারলাইনের কাউন্টারে চেক-...
05/08/2023

আপনি টাকা খরচ করে টিকিট কাটেন বলেই এয়ারলাইনের ফ্লাইটে যাতায়াত করতে পারেন। বিমানবন্দরে এসে আপনি এয়ারলাইনের কাউন্টারে চেক-ইন করেন, লাগেজ জমা দেন। সেই লাগেজ এয়ারলাইন তাদের উড়োজাহাজে বহন করে নিয়ে যায়।

অর্থাৎ চেক ইন কাউন্টারে আপনার লাগেজ জমা নিয়ে গন্তব্যে পৌছিয়ে আপনার লাগেজ ঠিকঠাক বুঝিয়ে দেয়া এয়ারলাইনের দায়িত্ব।

এটা বিশ্বের যে এয়ারলাইনই হোক না কেনো। লাগেজে বেল্টে গিয়ে যদি দেখেন আপনার লাগেজ ক্ষতিগ্রস্থ হয়েছে , তাহলে তার ক্ষতিপূরণ দিবে এয়ারলাইন।

ক্ষতিপূরণ পেতে হলে, আপনার বিমানবন্দরে থাকা অবস্থায় ঠিকঠাক মতো লাগেজ চেক করে নিতে হবে। লাগেজ ক্ষতিগ্রস্থ হলে বিমানবন্দরে থেকেই ক্ষতিপূরণ পেতে অভিযোগ জানাতে হবে। সাধারণত সারা বিশ্বে সকল বিমানবন্দরে লস্ট অ্যান্ড ফাউন্ড আছে। সেখানে গিয়ে ক্ষতিপূরণ দাবি করতে হয়। মুখে মুখে অভিযোগ দিয়ে আসলে আপনি ক্ষতিপূরণ পাবেন না। বাড়িতে গিয়ে তারপর ক্ষতিপূরণ দাবি করলেও ক্ষতিপূরণ পাবেন না।

ক্ষতিপূরণ পেতে হলে বিমানবন্দরে অবস্থান করে নির্ধারিত ফরম/পদ্ধতিতে অভিযোগ জানাতে হবে। বিশ্বের যে বিমানবন্দরেই হোক না কেন, আপনি এয়ারলাইনের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করবেন।

কমেন্টে আপনার অভিজ্ঞতা আমাদের জানান, লাগেজ ক্ষতিগ্রস্থ হবার কারণে আপনি কখনও ক্ষতিপূরণ দাবি করেছিলেন বা ক্ষতিপূরণ পেয়েছেন ?

04/08/2023

উচ্চ সিজিপিএ ওয়ালা এক বন্ধুকে পরীক্ষার আগের দিনে একটা চ্যাপ্টার বুঝার জন্য কল দিয়ে তার বাসায় যেতে চেয়েছিলাম। সে জবাবে বলছিলো তুই এখন আসিস না, তুই আসলে আমার পড়ালেখার ক্ষতি হবে।
সেদিন এক কম সিজিপিএ ওয়ালা বন্ধুর বাসায় গিয়ে তার অতিথেয়তায় সত্যিই মুগ্ধ হয়েছিলাম।

বাসার গলিতে ঢুকবার পথে গেইটের সামনে থাকা গার্ড মামাকে প্রথমদিন একটা সালাম দিয়েছিলাম আর জিজ্ঞাসা করছিলাম "মামা ভাল আছেন?"
যাস্ট এতুটুকুই.......
এরপর থেকে ওনি আমাকে যতবার দেখে ততবারই দাঁড়িয়ে সামনে এগিয়ে এসে জিজ্ঞাসা করবে "ভাইয়া ভাল আছেন?"

ভার্সিটিতে পা রেখে প্রথম যেদিন ঘরোয়া রেস্টুরেন্টে যাই, সেদিন এক ওয়েটারের সাথে পরিচয়। এরপর থেকে গেলেই তার টেবিলে বসতাম, সুখ দুঃখের গল্প করতাম। পরের ঈদে বন্ধুরা কয়েকজন মিলে তাকে ভাল অংকের একটা বকশিশ দেই।
সেই ছেলে এখন ওমানে আছে। প্রায়ই ওখান থেকে ফোন দিয়ে বলে স্যার আপনার কিছু লাগলে বলেন পাঠাইয়া দেই।
কিছুই না,অল্প কয়টা টাকা যাস্ট সবাই মিলে দিয়ে বলছিলাম, "বাড়ি যা, ভাল করে ঈদ করিস।"

টং দোকানে একটা কালো কুচকুচে কুকুর সব সময় বসে থাকে। একদিন চা খাওয়ার সময় এটা সামনে এসে লেজ নাড়ছে আর ঘুর ঘুর করছে। শুধু পাঁচ টাকার একটা পাউরুটি কিনে খাওয়াইছিলাম। এখন প্রায়ই মাঝ রাতে চা রুটি খেতে বের হই। আগে ওই সময়টাতে চা খেয়ে সামনের গলিতে যেতে ভয় লাগত। যদি কেউ ধরে বসে। এখন মাঝরাতেও কানে হেড ফোন লাগিয়ে হাটি। ভয় হয় না। কারন ওই কালো কুকুরটা দেখলে তেড়ে আসে। সাথে পা মিলিয়ে হাটে। দুইটা হাত থাকলে হয়তো জড়িয়েও ধরত। তার চোখের ভাষা বলে দেয় " কেউ ধরতে আসলে কইলজা খুইল্লা ফালামু "

উচু শ্রেনীর মানুষদের ডিকশনারিতে কৃতজ্ঞতা শব্দটা প্রায়ই নাই বললেই চলে। অনেক রুই কাতলার জন্য জীবনে অনেক কিছু করেছি। নেগেটিভ গ্রুপের এক ব্যাগ ব্লাড ম্যানেজ করতে সারারাত দৌড়িয়েছি। কিন্তু পরদিন ভোরে জানতেও চায়নি ব্লাডটি কার, কোথা থেকে ম্যানেজ করেছি। কিন্তু সামান্য একটা গার্ড, রাস্তার মুচি, ক্যান্টিনের মামা এমনকি টং দোকানের কুকুরটাকেও যদি একটু এহসান করা হয় তখন পারলে পুরা হার্টটা খুলে দিবে......

মানুষ হইতে টাকা লাগে না।
মন লাগে
ছত্রিশ কিংবা আটত্রিশ স্কয়ার ফিটের না।
বিশাল আকাশের মত বড় একটা মন লাগে......

-Collected

Address

Alolaya
Riyadh

Website

Alerts

Be the first to know and let us send you an email when সৌদি প্রবাসী সেবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share