শূন্য জীবন

শূন্য জীবন “জীবনের যন্ত্রণা, হাসি আর না বলা গল্পগুলোকে শব্দে সাজাই।
হয়তো আমার গল্পেই আছে আপনার নিজের ছায়া।”

11/07/2026

#ক্যাপশন #শূণ্য_জীবন
আজকে না হোক ১ বছর পরে, না হলে ১০ বছর পরে সময়ের কোনো এক নির্দিষ্ট দিনে তুমি ঠিকই বুঝবে, আমি কী ছিলাম তোমার জীবনে। তোমার ঘরের ভেতর সবকিছু ঠিক থাকবে, আলো জ্বলবে, সময় চলবে, কিন্তু তোমার মনটা আর ঠিক থাকবে না। তুমি তখন বুঝবে, যাকে তুমি একসময় খুব সহজে দূরে সরিয়ে দিয়েছিলে, সেই মানুষটাই ছিল তোমার সবচেয়ে শান্তির জায়গা। ছোট ছোট অভ্যাস, প্রতিদিনের খোঁজখবর, কোনো কথা না বলেও বুঝে ফেলা, সবকিছু একসাথে খুব মিস করবে তুমি।
রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে, তুমি একা বিছানায় শুয়ে শুধু ভাববে, কেন তখন একটু বেশি গুরুত্ব দিলাম না, কেন একটু বেশি ধরে রাখার চেষ্টা করলাম না। চোখের সামনে বারবার সেই মুখটা ভেসে উঠবে, যে তোমার কষ্ট না বললেও বুঝতো, তোমার নীরবতাও পড়তে পারতো। তখন তোমার ভেতরটা অস্থির হয়ে যাবে, মনে হবে একবার যদি আবার আগের মতো সবকিছু করা যেত, একবার যদি শুধু ডেকে বলতে পারতে থাকো পাশে।
তুমি ছটফট করবে, ভেতরে ভেতরে ভেঙে পড়বে, কিন্তু বলার মতো কেউ থাকবে না। ঘরের প্রতিটা কোণা তোমাকে মনে করিয়ে দেবে সেই মানুষটাকে, যে এখন আর পাশে নেই। তুমি হয়তো চোখ বন্ধ করেও শান্তি পাবে না, কারণ শান্তিটা তো তখনই হারিয়ে গেছে যেদিন তুমি তাকে হালকা করে দেখেছিলে।
আর সবচেয়ে কষ্টের ব্যাপারটা তখন বুঝবে, সবকিছু বদলে গেলেও সময় আর ফিরে আসে না, মানুষও না। শুধু পড়ে থাকে কিছু স্মৃতি, আর গভীর একটা আফসোস, যে মানুষটাকে একসময় নিজের মনে করেছিলে, সেই একদিন শুধু মনে পড়া হয়ে যায়..!❤️‍🩹😅

08/07/2026

#শূণ্য_জীবন
যে কষ্ট শব্দে
প্রকাশ করা যায় না—
সেটাই মানসিক যন্ত্রণা…!! 💔🥀

শরীরের ব্যথা হলে
মানুষ দেখতে পায়,
ওষুধ দেয়,
খোঁজ নেয়…

কিন্তু মনের ভেতরের ক্ষতগুলো
কেউ দেখতে পায় না…

কিছু কষ্ট আছে
যা কাউকে বুঝিয়ে বলা যায় না,
শুধু নিঃশব্দে
বয়ে বেড়াতে হয়…

বাইরে থেকে মানুষ ভাবে—
সব ঠিক আছে,
কারণ মুখে তো হাসি আছে…

কিন্তু সেই হাসির আড়ালে
কতটা ভাঙাচোরা মন লুকিয়ে আছে,
তা কেউ জানে না…

রাত গভীর হলে
হাজারটা চিন্তা এসে ভিড় করে,
পুরোনো স্মৃতি,
অপূর্ণতা,
হারিয়ে ফেলা মানুষ—
সব একসাথে
বুকের ভেতর ভার হয়ে বসে থাকে…

তখন কাঁদতেও ইচ্ছে করে,
আবার কাঁদা যায় না…
কারণ কান্নারও
একটা ভাষা লাগে,
আর কিছু ব্যথার
কোনো ভাষা থাকে না…

মানুষ শুধু বলে—
“ভালো থাকো…”
কিন্তু কেউ জিজ্ঞেস করে না—
“তোমার ভেতরে
এত ঝড় কেন…?”

যে কষ্ট শব্দে
প্রকাশ করা যায় না—
সেটাই মানসিক যন্ত্রণা…!! 💔🥀

কারণ কিছু ব্যথা
চোখে দেখা যায় না,
তবুও প্রতিদিন
একটা মানুষকে ভেতর থেকে
ধীরে ধীরে ভেঙে দেয়…

08/07/2026

#শূণ্য_জীবন #ক্যাপশন আমার কাছে থাকা সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তোমার ছবি..!
অদ্ভুত তাইনা ?
একটা ছবি, যার কোনো শব্দ নেই, কোনো স্পর্শ নেই, কোনো উপস্থিতি নেই। তবুও সেটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান হয়ে আছে।
কারণ মানুষটা দূরে চলে গেলেও, তার ছবিটা এখনো রয়ে গেছে খুব জত্ন করে রেখে দিছি ।
মাঝেমধ্যে ফোনের গ্যালারি খুলে তোমার ছবিগুলোর দিকে তাকিয়ে থাকি। কোনো কারণ ছাড়াই। শুধু দেখতে ইচ্ছে করে। মনে হয়, এই ছবিগুলোর ভেতরে হয়তো এখনো লুকিয়ে আছে সেই মানুষটা, যাকে একসময় নিজের পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ বলে মনে হতো।
ছবিগুলো কথা বলে না।
তবুও কত কথা মনে করিয়ে দেয়।
একটা ছবি দেখলেই মনে পড়ে যায় কোনো পুরোনো বিকেল কোনো দীর্ঘ রাতের গল্প, কোনো অকারণ হাসি কিংবা এমন কোনো মুহূর্ত, যেটা তখন খুব সাধারণ মনে হয়েছিল অথচ আজ স্মৃতি হয়ে সবচেয়ে বেশি মূল্যবান।
সবকিছু বদলে গেছে।
সময় ও বদলেছে।
পরিস্থিতি বদলেছে।
মানুষটাও হয়তো বদলে গেছে।
কিন্তু ছবিগুলো বদলায়নি আগের মতোই আছে ।
সেগুলো এখনো ঠিক সেদিনের মতোই আছে।
সেই একই হাসি।
সেই একই চোখ।
সেই একই মুখ, যাকে দেখে একসময় মনটা অকারণ ভালো হয়ে যেত।
হয়তো এই কারণেই ছবিগুলো এত মূল্যবান।
কারণ বাস্তব মানুষটা দূরে চলে যেতে পারে, কিন্তু ছবির ভেতরের মানুষটা কখনো বদলায় না।
সে ঠিক সেদিনের মতোই থেকে যায়।
অনেকেই বলে, পুরোনো ছবি মুছে ফেলতে।
কিন্তু কিছু ছবি ডিলিট করা যায় না।
কারণ সেগুলো শুধু ছবি না।
সেগুলোর সাথে জড়িয়ে থাকে অনুভূতি।
জড়িয়ে থাকে অপেক্ষা।
জড়িয়ে থাকে এমন কিছু স্মৃতি, যেগুলো হারিয়ে গেলেও হৃদয়ের ভেতর থেকে মুছে যায় না কোনদিন ।
তাই আজও যখন তোমার ছবিগুলোর দিকে তাকাই, বুকের ভেতর কোথাও একটা নীরব দীর্ঘশ্বাস জন্ম নেয় জানো পাখি ।
কারণ আমি জানি, ছবিটা আমার কাছে আছে, কিন্তু ছবির মানুষটা আর আমার নয়।
তবুও সত্যিটা হলো—
আমার কাছে থাকা সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তোমার ছবি..!
কারণ পৃথিবীতে কিছু স্মৃতি আছে, যেগুলোর মূল্য সময় কমাতে পারে না, দূরত্ব মুছে দিতে পারে না, আর ভুলে যাওয়ার চেষ্টাও শেষ করতে পারে না..😅💔🖤

08/07/2026

:তোমারে ছাড়া আমার পৃথিবী থেমে যায়, কারণ তুমি আমার শ্বাসের মতো দরকার। তোমাকে হারানোর ভয় আমাকে প্রতিটি মুহূর্তে তাড়া করে, কারণ আমি যে নিয়তির কাছে নিঃস্ব..!❤️‍🩹..
:তোমাকে আঁটকে রাখার সাধ্য আমার নাই, তবুও আমার হৃদয় চাই তোমার কাছে থেকে যেতে চিরকাল। কিন্তু বাস্তবে তুমি আমায় ছেড়ে চলে গেছো, হয়তো বা আর কখনো আমাদের দেখা হবে না.💔..
:তোমাকে ছাড়া বাঁচতে পারব ঠিকই, কিন্তু তোমাকে কখনো ভুলতে পারবো না...!😅❤️‍🩹
#শূণ্য_জীবন #ক্যাপশন

07/07/2026

তুমি আর্থিক বিলাসীতার জন্য আত্মিক প্রশান্তি বি-সর্জন দিয়েছো, আমি তোমাকে ক্ষ-মা করে দিলেও তোমার হৃদয় তোমারে কখনো মাফ করবে না.❤️‍🩹
-
: চাইলেই তুমি আমার হতে পারতে, তুমি ইচ্ছে করেই আমায় ছেড়ে গেছো.😢
-

05/07/2026

#ক্যাপশন #তোমার শরীর তোমার মন,যারে খুশি তারে দিবা,আমার কেনো এতো কষ্ট হয়! একবার কি উত্তর দিবা?!
তোমাকে ভুলে গেলে ভালোবাসা মিথ্যা হয়ে যাবে। ভালোবাসা বলতে কিছু থাকবে না তাই তোমাকে না পেয়েও দুঃখ সয়ে ও তোমাকে মৃত্যু পর্যন্ত মনে রাখতে চাই..।
তোমাকে ভুলে যাই কি করে? এখনো তো মানুষ তোমার কথা জিজ্ঞেস করে! বিশ্বাস করো যখন তাদের কে বলি সেই আমাকে ছেড়ে চলে গেছে,, তখন তারা হাসি দিয়ে বলে খুব তো বলতি,, সে তোকে খুব ভালোবাসে,, তাহলে আজকে তোকে ছেড়ে চলে গেছে কেনো!
তখন ভেতরে বোবা কান্নায় ভেঙে যায় আমার এই অবুঝ মন! তখন নিজে নিজেই চিন্তা করি,, ওকে এত ভালোবাসার পরও কেনো ছেড়ে গেলো আমাকে! কে সে,, যে কিনা আমার থেকে তাকে বেশি ভালোবাসলো! যে আমার কথা তাকে মনেই পড়তে দেয় না!
নাকি সে কষ্টে থেকেও আমার সামনে happy থাকার অভিনয় করছে! সে কি সত্যিই ভালো আছে নাকি কষ্টে আছে! এই সব চিন্তা করতে করতে কখন যে রাত শেষ হয়ে দিন চলে আসে নিজেই জানি না! সব সময় দোয়া করি আমায় ছেড়ে যাওয়া মানুষটাকে সৃষ্টিকর্তা ভালো রাখুক।
আমার জীবনের সাথে মিশে থাকা প্রতিটা মানুষ যেনো ভালো থাকে। #🥺💔🥀

18/06/2026

ব্যর্থতার বোঝা নিয়ে প্রতিদিন বেঁচে আছি...

যে বয়সে পরিবারের গর্ব হওয়ার কথা ছিল, সে বয়সে আমি তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছি। অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু জীবনের পথে হোঁচট খেতে খেতে আজ নিজেকেই হারিয়ে ফেলেছি।

মানুষ শুধু আমার ব্যর্থতাটাই দেখে, কিন্তু এর পেছনে কত নির্ঘুম রাত, কত কান্না আর কত ভাঙা স্বপ্ন লুকিয়ে আছে, তা কেউ দেখে না।

তবুও বেঁচে আছি, কারণ জানি—
আকাশ যতই অন্ধকার হোক, একদিন না একদিন সূর্য উঠবেই।
আর সেই দিনটা আসা পর্যন্ত আমি আমার ভাঙা স্বপ্নগুলো বুকে নিয়ে লড়াই করে যাব।

16/06/2026

তোমরা যখন কষ্টে ছিলে, সমস্যার মধ্যে ছিলে, তখন আমি বারবার বলেছি—"টেনশন করো না, আমি তোমার পাশে আছি।"
তোমাদের দুঃসময়ে সাহস দিয়েছি, ভরসা দিয়েছি, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার কথা বলেছি।

কিন্তু আজ যখন আমি নিজেই বিপদের মধ্যে, জীবনের কঠিন সময় পার করছি, তখন কেউ এসে বলল না—"টেনশন করো না, আমি তোমার পাশে আছি।"

হয়তো এটাই বাস্তবতা। সবাইকে আগলে রাখা যায়, কিন্তু নিজের কষ্টের সময় সবাইকে পাশে পাওয়া যায় না। তবুও ভেঙে পড়ব না, কারণ আমি জানি—ঝড় যত বড়ই হোক, একদিন না একদিন তা থেমে যায়।

ইনশাআল্লাহ্

আমি একজন ব্যর্থ সন্তান।জীবনের এই পর্যায়ে এসে যখন নিজের দিকে তাকাই, তখন মনে হয় আমি যেন বাবা-মায়ের স্বপ্নগুলো পূরণ করতে...
16/06/2026

আমি একজন ব্যর্থ সন্তান।

জীবনের এই পর্যায়ে এসে যখন নিজের দিকে তাকাই, তখন মনে হয় আমি যেন বাবা-মায়ের স্বপ্নগুলো পূরণ করতে পারিনি। তারা আমার জন্য কত কষ্ট করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন, কত আশা নিয়ে দিন পার করেছেন—কিন্তু আজও আমি তাদের সেই প্রত্যাশার জায়গায় পৌঁছাতে পারিনি।

সবাই যখন সফলতার গল্প শোনায়, তখন আমি নীরবে নিজের ব্যর্থতার গল্প লুকিয়ে রাখি। হাসিমুখে সবার সামনে দাঁড়ালেও ভিতরে ভিতরে অপরাধবোধে ভেঙে পড়ি। সবচেয়ে বেশি কষ্ট লাগে তখন, যখন বাবা-মায়ের চোখে আমার জন্য স্বপ্ন দেখি, অথচ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার মতো কিছুই করতে পারিনি।

অনেক রাত নির্ঘুম কেটে যায় শুধু এই ভেবে যে, আমি কি সত্যিই তাদের যোগ্য সন্তান হতে পেরেছি? জীবনের প্রতিটি ব্যর্থতা আমাকে মনে করিয়ে দেয় যে এখনও অনেক দূর যেতে হবে। তবুও আমি হাল ছাড়তে চাই না। কারণ আমি জানি, আজ আমি ব্যর্থ হলেও কাল হয়তো সফল হব। আজ আমি পিছিয়ে থাকলেও একদিন সামনে এগিয়ে যাব।

হয়তো একদিন আমার পরিশ্রম, আমার সংগ্রাম আর আমার সফলতাই বাবা-মায়ের সব কষ্টের প্রতিদান হয়ে দাঁড়াবে। সেই আশাতেই লড়াই করে যাচ্ছি। কারণ আমি ব্যর্থ হয়ে থেমে যেতে চাই না, আমি এমন একজন সন্তান হতে চাই যার জন্য একদিন বাবা-মা গর্ব করে বলতে পারবেন— “এটাই আমার সন্তান।”
শূন্য জীবন

16/06/2026

সফলতা কখনো একদিনে আসে না। এর পেছনে থাকে অসংখ্য ব্যর্থতা, ত্যাগ, কষ্ট আর নির্ঘুম রাতের গল্প। অনেক মানুষ তোমার স্বপ্ন নিয়ে হাসবে, তোমাকে ছোট করবে, বলবে তুমি পারবে না। কিন্তু মনে রেখো, যারা আজ তোমাকে অবহেলা করছে, একদিন তারাই তোমার সফলতার গল্প শুনবে।

পথ যত কঠিনই হোক, থেমে যাওয়া যাবে না। কারণ সফল মানুষরা আলাদা কিছু করে না, তারা শুধু অন্যদের চেয়ে একটু বেশি ধৈর্য ধরে, একটু বেশি পরিশ্রম করে এবং হাল ছাড়ে না। জীবনে হার মানা নয়, বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ানোর নামই সফলতা।

আজকের কষ্টই আগামী দিনের শক্তি। তাই নিজের লক্ষ্যকে ভালোবাসো, নিজের কাজে বিশ্বাস রাখো এবং এগিয়ে চলো। একদিন তোমার সফলতাই তোমার সব কষ্টের জবাব হয়ে দাঁড়াবে।

ইনশাআল্লাহ্

শূন্য জীবন

Address

Chuadanga, Bangladesh
Changhua

Website

Alerts

Be the first to know and let us send you an email when শূন্য জীবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শূন্য জীবন:

Shortcuts

Share