Current Affairs

Current Affairs In search of truth, for justice

07/05/2026

উদ্ধার হওয়া বিপন্ন লজ্জাবতী বানর রাতে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

24/04/2026

মিডিয়ায় প্রকাশিত সংবাদ প্রসঙ্গে বক্তব্য রাখেন ওমর ফারুক প্রকাশ (জামাই ফারুক)। তিনি ফেনী জেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য, কালিদহ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং পূর্ব গৌবিন্দপুর সমাজ কমিটির সভাপতি।
এ সময় উপস্থিত ছিলেন সরোয়ার জাহান মামুন, কালিদহ ইউনিয়ন যুবদল নেতা; কামাল উদ্দিন লিটন, জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক; এবং জিয়া উদ্দিন বাবলু সুমন, কালিদহ ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক।

19/04/2026

ফেনীর সদর উপজেলার কসকা বাজারে ৫ টি দোকানে আগুন পুডে চাই ব্যবসায়ীর স্বপ্ন

07/04/2026

শিবগঞ্জ ফিলিং স্টেশন এ অনিয়ম

03/04/2026

*কক্সবাজার জেলার রামু থানার মাদক মামলা ১০ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আরাফাত’কে চট্টগ্রাম জেলার মিরসরাই থানা এলাকা হতে গ্রেফতার করে র‍্যাব-৭, চট্টগ্রাম।*

১। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার রামু থানার মামলা নং-২০/৩৩৯, তাং-১৬ অক্টোবর ২০১৮খ্রিঃ, ধারা-২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৯ (খ)/৩৩(১)/২৫ মাদক মামলার ১০ বছর সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আরাফাত, চট্টগ্রাম জেলার মিরসরাই থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০২ এপ্রিল ২০২৬ইং তারিখ আনুমানিক ১৭০৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযিানিক দল চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন মঘাদিয়া চৌমুহনী মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালানা করে বর্ণিত মামলার পলাতক আসামি ইয়াছিন আরাফাত(২৭), পিতা-মৃত নাঈমুল করিম প্রকাশ ভুলন হাজারী, সাং- মাষ্টার পাড়া, থানা-ফেনী, জেলা- ফেনীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

২। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার ফুলগাজী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

01/04/2026

সরকারি রেটে জিলাপির ভিডিও'র গল্প বলছেন কুড়িগ্রামের ভাইরাল তাইজুল ভাই..

28/03/2026

তেল মজুদ রাখার অপরাধে জরিমানা, মোটরসাইকেল আরোহীদের মধ্যে তেল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে এক ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুখুরিয়া এলাকার নয়ন ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ মো. সাব্বির আহমেদ রোবেল।
অভিযান সূত্রে জানা যায়, ২০০৯ সালের সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারায় জ্বালানি তেল মজুদ রাখার অপরাধে স্টেশন কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুদকৃত জ্বালানি তেল উপস্থিত মোটরসাইকেল আরোহীদের মধ্যে প্রতি জনকে ২০০ টাকার তেল হিসেবে বিতরণ করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

25/03/2026

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, নিহত ৩, নিখোঁজ অন্তত ৪৫ জন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সৌহার্দ্য পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে তলিয়ে গেছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ১০টা ০০ মিনিট) এ ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অবস্থায় ৭জনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৪৫ জন যাত্রী।

ঘাট সূত্রে জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটের পন্টুন হয়ে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনাস্থলটি অত্যন্ত গভীর হওয়ায় উদ্ধারকাজে জটিলতা দেখা দিয়েছে। ঘটনার পরপরই দৌলতদিয়া ফেরিঘাটে অবস্থানরত উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া বাসটি শনাক্ত বা অধিকাংশ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান চলাকালীন রাত ৯টা ৪৫ মিনিটে ঝড়ো বৃষ্টিতে উদ্ধার অভিযান ব্যাহত হয়। পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে বৃষ্টি কমলে পুনরায় উদ্ধার অভিযান শুরু করেন।

দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা সাকিব হোসেন, আব্দুল আজিজ, দেলোয়ার হোসেন ও শিশু আলিফ জানান, বাসটিতে নারী-শিশুসহ ৫৫ থেকে ৬০ জন যাত্রী ছিলেন। পন্টুনে ওঠার আগে ৪-৫ জন যাত্রী নেমে গেলেও বাসটি নদীতে পড়ে গেলে স্থানীয়রা ৮-১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর রোমানা বলেন, হাসপাতালে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছে এবং আরও ৭জন চিকিৎসাধীন রয়েছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান, ঘটনাস্থলে ডুবুরি দল ও উদ্ধারকারী জাহাজ কাজ করছে এবং ঢাকা থেকে আরও ডুবুরি দল আসছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

23/03/2026

পাঁচগাছিয়ায় ছাত্রদল নেতা নোমানের চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী।

ফেনী সদরের পাঁচগাছিয়ায় ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নোমানের চাঁদাবাজির অডিও ফাঁস....

15/03/2026

চরমজলিশ ইউনিয়নে উদ্যোক্তাকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য যুবদলের ফরিদ সোহেলকে সকল দলীয় সকল কর্মকান্ড থেলে বহিস্কার করা হয়।
বহিস্কার আদেশটি হুবহু তুলে ধরা হলো।

সোহেলের বহিষ্কারাদেশ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য যুব ফরিদ সোহেল কে দলের প্রাথমিক পদ সহ সকল রকমের দলীয় কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো।
বহিষ্কৃত সোহেলের কোন ধরনের অপকর্মের দায় দল বহন করবে না, প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বহিষ্কৃত ব্যক্তির সাথে দলের নেতাকর্মীরা কোন সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হলো।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশ মোতাবেক ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দিন খন্দকার, সদস্য সচিব মোঃ নাঈম উল্লাহ চৌধুরী বরাত ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বেলাল হোসেন (ভিপি বেলাল) এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
বার্তা প্রেরক,
মিজানুর রহমান রাসেল
সদস্য, আহ্বায়ক কমিটি, যুবদল, ফেনী জেলা
(ভারপ্রাপ্ত) দপ্তরের দায়িত্বে নিয়োজিত।
#প্রবাসী #জেলা

07/03/2026

মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা

Address

Kyiv

Alerts

Be the first to know and let us send you an email when Current Affairs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share