Deshi Tribune

Deshi Tribune Deshi Tribune is an online news portal dedicated to provide contents for Bangladeshis living abroad..
(1)

Deshi Tribune is an initiative to connect all the 10 million plus living non-resident Bangladeshi people around the world. It is creating stories and updates for the wellbeing of the Bangladeshi diasphora.

ইহুদি নিউইয়র্কবাসীর নিরাপত্তা নিশ্চিত করা ও ইহুদিবিদ্বেষ মোকাবিলায় নগরীর প্রথম সমন্বিত কৌশল ঘোষণা করেছেন মেয়র জোহরান মাম...
10/02/2026

ইহুদি নিউইয়র্কবাসীর নিরাপত্তা নিশ্চিত করা ও ইহুদিবিদ্বেষ মোকাবিলায় নগরীর প্রথম সমন্বিত কৌশল ঘোষণা করেছেন মেয়র জোহরান মামদানি। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার মেয়রের ইহুদিবিদ্বেষ মোকাবিলাবিষয়ক দপ্তর পরিকল্পনাটি প্রকাশ করে।

নগর কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ঘৃণামূলক অপরাধ প্রতিরোধ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় কাজ করা কমিউনিটি সংগঠনগুলোকে ৬৪ লাখ ডলার অনুদান দেওয়া হবে। ‘ঘৃণার বিরুদ্ধে অংশীদারত্ব’ কর্মসূচিতে এই বরাদ্দ গত বছরের দ্বিগুণ। সিনাগগসহ বিভিন্ন উপাসনালয়ের নিরাপত্তা জোরদারে আরও ১০ লাখ ডলার বিনিয়োগ করা হবে।

নিরাপত্তার পাশাপাশি শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে পরিকল্পনায়। শিক্ষার্থীদের ইহুদি ইতিহাস ও হলোকাস্ট সম্পর্কে জানার সুযোগ বাড়াতে ইহুদি ঐতিহ্য জাদুঘরে শিক্ষা সফরের পরিসর বাড়ানো হবে। কুইন্সে হলোকাস্ট স্মৃতিসৌধের কাজ শেষ করতে ২০ লাখ ডলার এবং সেন্ট্রাল ব্রুকলিনে নতুন ইহুদি সংস্কৃতিকেন্দ্রের জন্য ২৫ লাখ ডলার বিনিয়োগের কথাও রয়েছে।

বৈষম্যের অভিযোগ কোথায় জানাতে হবে, সে বিষয়ে সচেতনতা বাড়াতে নিউইয়র্কের পাঁচটি বরোজুড়ে প্রচার চালাবে নগর কর্তৃপক্ষ।

লিংকএনওয়াইসিসহ বিভিন্ন জনসমাগমস্থলে প্রচারিত বার্তায় নগরীর মানবাধিকার আইনের আওতায় অভিযোগ জানানোর পদ্ধতি তুলে ধরা হবে। ইহুদি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে কাজ করতে বিভিন্ন নগর সংস্থার সমন্বয়ে গঠিত একটি কার্যদলও পুনরায় সক্রিয় করা হবে।

মেয়র মামদানি বলেছেন, নিউইয়র্কে ইহুদিবিদ্বেষের কোনো স্থান নেই। তাঁর প্রশাসন ইহুদি নিউইয়র্কবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, তাঁদের ইতিহাস সম্পর্কে শিক্ষা দেওয়া এবং সংস্কৃতি উদ্‌যাপনে কাজ করবে। দপ্তরের নির্বাহী পরিচালক ফিলিসা উইজডম বলেন, এ সমস্যা মোকাবিলায় একটি কর্মসূচি বা সংস্থার উদ্যোগ যথেষ্ট নয়; নগর সরকারের বিভিন্ন দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘৃণামূলক সহিংসতা প্রতিরোধ, ক্ষতিগ্রস্তদের সহায়তা, শিক্ষা, প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা এবং ইহুদি কমিউনিটির সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে পরিকল্পনাটি বাস্তবায়ন করা হবে।

মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়ে তিনটি বিমানবাহী রণতরি (এয়ারক্রাফট ক্যারিয়ার) স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে মার্কি...
10/02/2026

মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়ে তিনটি বিমানবাহী রণতরি (এয়ারক্রাফট ক্যারিয়ার) স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ইরানে আবারও নতুন করে শক্তিশালী হামলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে পেন্টাগনের পক্ষ থেকে এই বিশাল সামরিক বহর পাঠানোর সিদ্ধান্ত এলো।

আজ শুক্রবার (২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় সংবাদমাধ্যম গার্ডিয়ান।

নতুন করে মধ্যপ্রাচ্যের অভিমুখে রওনা হওয়া এই মার্কিন সামরিক বহরে রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ স্ট্রাইক গ্রুপ এবং বিশেষায়িত উভচর হামলাকারী দল ‘ইউএসএস মেকিন আইল্যান্ড’ অ্যামফিবিয়াস রেডিনেস গ্রুপ। এর সঙ্গে দুটি উভচর ল্যান্ডিং জাহাজও রয়েছে। এতে সব মিলিয়ে ৭ হাজারেরও বেশি নৌসেনা ও ২ হাজার মেরিন সেনা অবস্থান করছেন।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আগামী অক্টোবরের শেষের দিকেই মধ্যপ্রাচ্যে একই সঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরি বহরের উপস্থিতি নিশ্চিত হতে পারে। নতুন এই সেনাদল পৌঁছালে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মোট নৌসেনা ও মেরিন সেনার সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাবে, যা ২০০৩ সালের ইরাক আক্রমণের পর এ অঞ্চলে আমেরিকার বৃহত্তম সামরিক উপস্থিতি।

বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ’ এবং ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ নামে দুটি রণতরি স্ট্রাইক গ্রুপ এবং ‘ইউএসএস বক্সার’ অ্যামফিবিয়াস দল মোতায়েন রয়েছে।

এদিকে টাইম সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে বোমাবর্ষণ ও হামলার তীব্রতা বাড়ানো হতে পারে। কৌশলগত নিরাপত্তার কারণে সুনির্দিষ্ট জায়গা না বললেও তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও উল্লেখ করেন, ইরান থেকে আসা সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। প্রণালি বা ‘স্ট্রেইট অব হরমুজ’ খুলে দেওয়ার মতো অফার ইরান থেকে দেওয়া হলেও তা যথেষ্ট নয় বলে তিনি মন্তব্য করেন। অজনপ্রিয় এই যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির জন্য ক্ষতিকর হবে কি না— এমন প্রশ্নে ট্রাম্প বলেন, শুরুতে এর সম্ভাবনা থাকলেও ইরানের পারমাণবিক ক্ষমতা অর্জন প্রতিহত করা সম্ভব হলে তা নির্বাচনের ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলবে।

মেসিকে ছাড়াই বলিভিয়াকে ৪ গোল দিল আর্জেন্টিনালিওনেল মেসি-পরবর্তী যুগের দল গঠনের নতুন অধ্যায়ে এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে ...
10/01/2026

মেসিকে ছাড়াই বলিভিয়াকে ৪ গোল দিল আর্জেন্টিনা
লিওনেল মেসি-পরবর্তী যুগের দল গঠনের নতুন অধ্যায়ে এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। কর্ডোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে আয়োজিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ও তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৪-০ গোলের বড় ব্যবধানে বলিভিয়াকে পরাজিত করেছে।

এদিন ম্যাচে নিয়মিত অধিনায়ককে ছাড়া খেলতে নামায় দলপতির আর্মব্যান্ড সামলান রক্ষণভাগের তারকা ক্রিস্টিয়ান রোমেরো। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল ও দ্রুতগতির ছন্দে খেলে বলিভিয়াকে পুরো সময় চাপে রাখে স্বাগতিকেরা।

আর্জেন্টিনার গোলের সূচনা হয় খেলার ১৯তম মিনিটে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বাড়িয়ে দেওয়া চমৎকার পাস থেকে বল পেয়ে নিচু শটে জালে জড়ান লাউতারো মার্তিনেজ।

প্রথম গোলের ১০ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে স্কালোনির শিষ্যরা। বলিভিয়ার গোলরক্ষক গুইলারমো ভিসকারাকে গোলপোস্ট ছেড়ে সামনে এগিয়ে আসতে দেখে বুদ্ধিমত্তার সঙ্গে তার মাথার উপর দিয়ে বল চিপ করে দৃষ্টিনন্দন গোলটি উপহার দেন উদীয়মান মিডফিল্ডার নিকো পাজ।

বিরতির পরও আর্জেন্টিনার আক্রমণের ধার কমেনি। ম্যাচের ৫৪ মিনিটে নিকো পাজের নেওয়া দূরপাল্লার ফ্রি-কিক থেকে লাফিয়ে উঠে দুর্দান্ত হেডে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো।

এরপর ম্যাচের ৮৬ মিনিটে ব্যবধান ৪-০ করেন বদলি হিসেবে নামা হোসে ম্যানুয়েল লোপেজ।

পরিসংখ্যানের দিক থেকেও খেলায় একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিল আর্জেন্টিনা, যেখানে ৭০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে তারা প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে ১৮টি শট নেয়। যার মধ্যে ৯টি শটই ছিল অন-টার্গেট। অন্যদিকে, বলিভিয়া পুরো ম্যাচে মাত্র ৩টি শট নিতে সমর্থ হয়, এর মধ্যে কেবল একটি শট ছিল লক্ষ্য বরাবর।

আর্জেন্টিনার পোস্টারবয় মেসিকে ছাড়া আক্রমণভাগে নতুন কৌশলের পরীক্ষা নিতে এই ম্যাচে দুই স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজকে একসঙ্গে মাঠে নামিয়ে সাফল্য পান কোচ লিওনেল স্কালোনি। পাশাপাশি, এক গোল ও এক অ্যাসিস্টে দারুণ পারফর্ম করে আর্জেন্টিনার নতুন প্রজন্মের সম্ভাবনার জানান দিয়েছেন তরুণ তুর্কি নিকো পাজ।

প্রীতি ম্যাচের পরবর্তী খেলায় আগামী ০৩ অক্টোবর বুরকিনা ফাসোর মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এরপর ০৬ অক্টোবর বুয়েনস আইরেসে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা, যা লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ মন্ত্রীরমাগুরায় এক আবাসিক গ্রাহকের ২৩৫ ইউনিট বিদ্যুৎ খরচের বিপরীতে ৫...
09/30/2026

বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ মন্ত্রীর
মাগুরায় এক আবাসিক গ্রাহকের ২৩৫ ইউনিট বিদ্যুৎ খরচের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার কাল্পনিক বিল পাঠানোর ঘটনায় গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মাঠপর্যায়ে বিদ্যুৎ বিলিং ব্যবস্থার চরম গাফিলতি এবং অসংগতির প্রেক্ষাপটে এ ধরনের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত হিসেবে দেখছেন তিনি।

ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎমন্ত্রী নিজেই ভুক্তভোগী গ্রাহকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। ফোনালাপে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা এবং এর ফলে সৃষ্ট সাময়িক মানসিক বিড়ম্বনা ও উদ্বেগের জন্য গ্রাহকের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন মন্ত্রী।

একই সঙ্গে তিনি গ্রাহককে আশ্বস্ত করেন, ইতোমধ্যে বিলটি সংশোধন করে সঠিক বিল পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কোনো সমস্যা হলে সরাসরি কর্তৃপক্ষকে জানানোর জন্যও তিনি অনুরোধ করেন।

উল্লেখ্য, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা বিল ইস্যু করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা সৃষ্টি হয়।

বিষয়টি জানার পর মন্ত্রী তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেন। প্রাথমিক তদন্তে জানা যায়, মিটার পরিবর্তনের সময় যান্ত্রিক অসাবধানতাবশত সিল নম্বরের অঙ্কগুলো ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হওয়ায় এই অবিশ্বাস্য ‘ভুতুড়ে’ বিল তৈরি হয়েছিল।

ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর এর সঙ্গে জড়িত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধেও কঠোর বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

মেসির বিদায়ের পর কে পাচ্ছেন ১০ নম্বর জার্সি, যা জানালেন স্কালোনিলিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জ...
09/30/2026

মেসির বিদায়ের পর কে পাচ্ছেন ১০ নম্বর জার্সি, যা জানালেন স্কালোনি

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি কার দখলে যাচ্ছে—তা নিয়ে ফুটবল বিশ্বে নানান জল্পনা-কল্পনা চলছে। তবে দেশটির জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট করেছেন, ঐতিহ্যবাহী এই জার্সিটি কাকে দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। আপাতত এই ১০ নম্বর নম্বরযুক্ত পোশাকটি শূন্য রাখা বা কাউকে না দেওয়ারই সিদ্ধান্ত গ্রহণ করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটিই জাতীয় দলের জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ হতে যাচ্ছে। এর আগে বুধবার কর্দোবার কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

বলিভিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘এই ম্যাচগুলোর জন্য ১০ নম্বর জার্সি কাউকে দেওয়ার বাধ্যবাধকতা নেই। তাই লিওর বিদায়ী ম্যাচ পর্যন্ত আমরা এটি কাউকে দেব না। পরে অবশ্য কেউ না কেউ জার্সিটি পরবে। কারণ, এই জার্সি পরার বিষয়টি বিশেষ কিছু। তবে কে পরবে, সেটা এখনো ঠিক করিনি,’ বলে জানান তিনি।

মেসির জায়গা পূরণের চ্যালেঞ্জ কতটা কঠিন, সেটি স্বীকার করলেও আর্জেন্টিনার খেলার ধরনে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। তার ভাষায়, ‘আমরা ভিন্নভাবে খেলার পথ খুঁজে নেব।’

তিনি আরও বলেন, ‘এই ম্যাচগুলো পরীক্ষার জন্যই। তবে, আমাদের মূল ধরন থাকবে বল নিয়ন্ত্রণ করা। এরপর পরিস্থিতি অনুযায়ী আমরা কীভাবে মানিয়ে নিই, সেটাই দেখার বিষয়।’

বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণভাগে একসঙ্গে দেখা যেতে পারে জুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজকে। আগে এই দুই ফরোয়ার্ডকে একসঙ্গে খেলাতে খুব একটা আগ্রহী ছিলেন না স্কালোনি।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারা ম্যাচের বেশির ভাগ খেলোয়াড়ই বলিভিয়ার বিপক্ষে একাদশে থাকতে পারেন। তবে ডানপাশে আগুস্তিন গিয়াইয়ের শুরু করার সম্ভাবনা রয়েছে। লাল কার্ডের কারণে নিষিদ্ধ এনজো ফার্নান্দেজের জায়গায় খেলতে পারেন এক্সেকিয়েল পালাসিওস। মাঝমাঠে ভ্যালেন্তিন বারকোরও সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে সৃজনশীলতার দায়িত্ব পেতে পারেন ইতালির কোমোর হয়ে খেলা নিকোলাস পাজ।

এদিকে, স্কালোনিরও আর্জেন্টিনার সঙ্গে চুক্তি নবায়নের সম্ভাবনা তৈরি হয়েছে। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ৩১ ডিসেম্বর। বিশ্বকাপ ফাইনালের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেও সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা করেছেন তিনি। সম্ভাব্য নতুন চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত হতে পারে।

নিজের থাকার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে স্কালোনি বলেন, ‘আমরা সবসময় প্রতিদ্বন্দ্বিতা করব- এ ব্যাপারে আমি নিশ্চিত। এ কারণেই থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা নতুন প্রতিভা উঠে আসতে দেখছি, তাদের মধ্যে জাতীয় দলে খেলার ক্ষুধাও আছে। এই আন্তর্জাতিক উইন্ডোতে একজন খেলোয়াড়ও ডাক প্রত্যাখ্যান করেনি, যা দারুণ লক্ষণ। আমরা যেকোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব এবং উচ্চ পর্যায়ে পারফর্ম করব- এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’

১০ জনের চেক প্রজাতন্ত্রকে হারিয়ে জয়ে ফিরল ইংল্যান্ডউয়েফা নেশনস লিগে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা ভুলে জয়ে ফিরেছে ইংল্য...
09/30/2026

১০ জনের চেক প্রজাতন্ত্রকে হারিয়ে জয়ে ফিরল ইংল্যান্ড

উয়েফা নেশনস লিগে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা ভুলে জয়ে ফিরেছে ইংল্যান্ড। অ্যান্থনি গর্ডন ও অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে ১০ জনের দল নিয়ে খেলতে বাধ্য হওয়া চেক প্রজাতন্ত্রকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে থমাস টুখেলের শিষ্যরা।

মঙ্গলবার প্রাগের ফর্তুনা অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের দখল বেশি ছিল ইংল্যান্ডের। তবে পাল্টা আক্রমণে কয়েকবার ইংলিশ রক্ষণে চাপ সৃষ্টি করে স্বাগতিক চেক প্রজাতন্ত্র। ম্যাচের ১৫তম মিনিটে মর্গান রজার্সের শট পোস্টে লেগে ফিরে আসে। পরে এলিয়ট অ্যান্ডারসন ও বুকায়ো সাকাও গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।

২৫তম মিনিটে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তটি আসে। এলিয়ট অ্যান্ডারসনের ওপর কঠিন ফাউলের জন্য চেক মিডফিল্ডার পাভেল শুলৎজকে প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি উমুত মেলার। পরে ভিএআর পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত বদলে সরাসরি লাল কার্ড দেখানো হয় তাকে। ফলে বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় চেকদের।

প্রথমার্ধের যোগ করা সময়ে হ্যারি কেইনের বাঁকানো শট দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক মাতেই কোভার। তবে বিরতির পর আর ইংল্যান্ডকে অপেক্ষা করতে হয়নি। ৪৯তম মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। জাতীয় দলের হয়ে এটি তার টানা তৃতীয় ম্যাচে গোল।

গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইংল্যান্ড। লুইস হলের একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরে তারই এক ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের পোস্টে বল লাগান চেক অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি।

শেষ পর্যন্ত ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। বক্সের ভেতরে বল পেয়ে শক্তিশালী শটে গোলরক্ষক কোভারকে পরাস্ত করেন ইংল্যান্ড অধিনায়ক। স্পেনের বিপক্ষেও গোল করেছিলেন তিনি।

বাকি সময়ে একাধিক পরিবর্তন আনেন কোচ টুখেল। ইংল্যান্ড আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও কোভারের দৃঢ়তায় আর গোল বাড়াতে পারেনি। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে থ্রি লায়ন্সরা।

এই জয়ে গ্রুপ ‘এ৩’-এ দুই ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে ইংল্যান্ড। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন। আগামী শনিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ইংল্যান্ড, আর পরদিন স্পেনের মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪ শতাধিকফ্রান্সে শিক্ষাব্যবস্থার নানা সংকট ও শিক্ষকস্বল্পতার প্রতিবাদে জেন-জি ...
09/30/2026

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪ শতাধিক

ফ্রান্সে শিক্ষাব্যবস্থার নানা সংকট ও শিক্ষকস্বল্পতার প্রতিবাদে জেন-জি (Gen-Z) প্রজন্মের শিক্ষার্থীদের আন্দোলন দেশজুড়ে ব্যাপক সহিংস আকার ধারণ করেছে। আন্দোলনে আহত হয়েছেন বহু শিক্ষক, শিক্ষার্থী ও পুলিশ সদস্য; পাশাপাশি প্রায় ৪০০টি স্কুলে এই বিক্ষোভের প্রত্যক্ষ প্রভাব পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দেশজুড়ে ৪ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ৪০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, আটক ব্যক্তিদের বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক। খবর বিবিসির।

প্যারিসে শুরু হওয়া এই বিক্ষোভে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন স্কুলের প্রবেশপথ অবরোধ করে আসছেন। শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ বিভিন্ন সমস্যা নিয়ে ক্ষোভ থেকে এই আন্দোলনের সূত্রপাত।

কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবারের বিক্ষোভে অন্তত ১০ শিক্ষক ও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত হয়েছেন ৪৮ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিক্ষোভের প্রভাব পড়েছে অন্তত ৪০০টি স্কুলে।

ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা কয়েকটি ময়লার পাত্রে আগুন ধরিয়ে দিয়েছেন এবং বাসস্টপেরও ক্ষতি করেছেন।

বার্তাসংস্থা এএফপিকে ১৬ বছর বয়সি এক ছাত্রী বলেন, ‘আমরা এখানে একটি বার্তা দিতে এসেছি। কোনো কারণ ছাড়াই সবকিছু ভাঙচুর করতে আসিনি। আমরা বলতে এসেছি যে শিক্ষাব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। আমাদের প্রতিটি শ্রেণিতে ৩৪ জন করে শিক্ষার্থী, যা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। শিক্ষকেরা অতিরিক্ত কাজের চাপে রয়েছেন।’

ফরাসি শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভ করার অধিকার রয়েছে। তবে সহিংসতার খবরকে তিনি ‘কোনোভাবেই সমর্থনযোগ্য নয়’ বলে নিন্দা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বিএফএমটিভিকে বলেন, ৪৪০ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের কাছে এখনো চূড়ান্ত হিসাব নেই। তবে আমাকে বলা হয়েছে, তাদের দুই-তৃতীয়াংশকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

ফরাসি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়ে মেরেছেন। জবাবে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইউনিয়ন সিন্দিকাল লিসেয়েনের সভাপতি রিয়াদ রানি এএফপিকে বলেন, ফরাসি সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘দমন-পীড়ন’ চালাচ্ছে। পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগেরও অভিযোগ করেন তিনি।

ভারতে নাটকীয় দৃশ্য, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর চড়ে বিক্ষোভ আন্দোলনকারীদের

বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে কয়েকজন ফরাসি রাজনীতিক সমালোচনা করলেও এ বিষয়ে জানতে চাইলে নুনেজ বলেন, পুলিশের পদক্ষেপ ‘অত্যন্ত সংযত ও আনুপাতিকভাবে’ পরিচালিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে শিক্ষামন্ত্রী জেফ্রে বলেন, ‘বিক্ষোভ করার অধিকার একটি মৌলিক স্বাধীনতা। তবে কোনোভাবেই এটিকে এ ধরনের কর্মকাণ্ডের অজুহাত হিসেবে ব্যবহার করা যায় না। এসব কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া কিংবা এই পরিস্থিতিতে অবরোধ আরও বাড়ানোর আহ্বান জানানো আমাদের শিক্ষার্থী ও সরকারি কর্মীদের ঝুঁকির মধ্যে ফেলে। এটি দায়িত্বজ্ঞানহীন আচরণ।’

যুক্তরাজ্যের ষষ্ঠ ফর্ম বা যুক্তরাষ্ট্রের হাইস্কুলের সমপর্যায়ের ফরাসি ‘লিসে’ স্কুলগুলোতে গত সপ্তাহে প্যারিসের আশপাশের ইল-দ্য-ফ্রঁস অঞ্চলে এই আন্দোলন শুরু হয়। এরপর সোমবার ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু শিক্ষার্থীদের বিক্ষোভ আরও সহিংস রূপ নিলে তা ‘দায়িত্বজ্ঞানহীন’ হবে বলে সতর্ক করেন। এর আগে ১৬৪ জনকে গ্রেফতার করা হয়েছিল।

এদিকে মঙ্গলবার শিক্ষার্থীদের বিক্ষোভ চলার পাশাপাশি দেশজুড়ে শিক্ষক, হাসপাতালকর্মী ও সরকারি কর্মচারীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়নগুলোর ডাকা কর্মবিরতিও পালিত হয়েছে। কম বেতন ও কর্মপরিবেশসহ বিভিন্ন সমস্যার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেন।

নুনেজ জানিয়েছেন, এই কর্মসূচিতে অন্তত ২ লাখ মানুষ অংশ নিলেও বেশিরভাগ জায়গায় তা কোনো বড় ধরনের ঘটনা ছাড়াই শেষ হয়েছে।

বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপালের পর্যটন, মৌসুমের শুরুতেই ধস ব্যবসায়হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ফলে চরম বিপর্যয়...
09/29/2026

বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপালের পর্যটন, মৌসুমের শুরুতেই ধস ব্যবসায়

হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ফলে চরম বিপর্যয়ের মুখে পড়েছে নেপালের পর্যটন খাত। মূল পর্যটন মৌসুমের সূচনাতেই প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপুলসংখ্যক বিদেশি পর্যটক বুকিং বাতিল কিংবা স্থগিত করায় অনিশ্চয়তায় পড়েছেন স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ১ হাজার ৪৫০ জনের বেশি মানুষ নিহত হন। এতে গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের বিভিন্ন পর্যটন এলাকায় যোগাযোগ ব্যাহত হয়। বন্যার প্রভাব না পড়া এলাকাগুলোতেও পর্যটকদের উপস্থিতি কমে গেছে।

প্রতি বছর আগস্টে বর্ষা শেষ হওয়ার পর সেপ্টেম্বর থেকে নেপালে পর্যটনের ব্যস্ত মৌসুম শুরু হয়। এ সময় আকাশ পরিষ্কার থাকায় দেশটিতে বিপুলসংখ্যক বিদেশি পর্যটক ভিড় করেন। পর্যটন খাত দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৮ শতাংশের সঙ্গে যুক্ত এবং ১০ লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সঙ্গে জড়িত।

গত বছর নেপালে ১১ লাখ ৫০ হাজারের বেশি পর্যটক গিয়েছিলেন। এর প্রায় এক-তৃতীয়াংশ পর্যটক সেপ্টেম্বর থেকে নভেম্বরের ব্যস্ত মৌসুমে দেশটি ভ্রমণ করেন।

কাঠমান্ডুর ট্যুর প্ল্যানার ও ট্যাক্সিচালক পুষ্পরাজ রিমাল বলেন, বন্যার কারণে এ বছর অধিকাংশ বিদেশি পর্যটক তাদের ভ্রমণ বাতিল করেছেন। তিনি সাধারণত কাঠমান্ডু ও পোখারার বিভিন্ন হোটেল এবং ট্রেকিং প্রতিষ্ঠানের হয়ে কমিশনে কাজ করেন।

তিনি বলেন, ‘এখনও পরিস্থিতি এক ধরনের লকডাউনের মতো।’ দুই মাসের জন্য দুটি গাড়ি ভাড়া করলেও স্বাভাবিক মৌসুমের তুলনায় এ বছর মাত্র এক-চতুর্থাংশ ব্যবসা করতে পেরেছেন বলেও জানান তিনি।

কাঠমান্ডু, পোখারা ও চিতওয়ানের সঙ্গে সংযোগকারী মহাসড়কের পাশে ঘরে তৈরি ঘোল বিক্রি করেন ৬১ বছর বয়সী সীতা নেপালি ও তার ৬৮ বছর বয়সী স্বামী রামাকান্ত নেপালি। বন্যার পর সড়ক বন্ধ থাকায় টানা ১১ দিন তাদের কোনো বিক্রি হয়নি। সড়ক খুলে দেওয়ার পরও পর্যটক কম থাকায় আগের তুলনায় তাদের বিক্রি অর্ধেকেরও নিচে নেমে গেছে।

বিদেশি পর্যটকদের অনেকেই বন্যার খবর ও বিভিন্ন দেশের দূতাবাসের ভ্রমণ সতর্কতার কারণে নেপাল সফর বাতিল করেছেন। যুক্তরাজ্যের দূতাবাস ১১ সেপ্টেম্বরের এক সতর্কবার্তায় জানিয়েছে, বন্যার কারণে নেপালের অনেক এলাকা অস্থিতিশীল হয়ে পড়েছে এবং দেশের অভ্যন্তরে নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা দেওয়া কঠিন। যুক্তরাষ্ট্রের দূতাবাসও একই ধরনের সতর্কতা জারি করে কিছু এলাকাকে ভ্রমণ-নিষেধাজ্ঞার আওতায় রেখেছে।

তবে নেপালের দূতাবাসের কর্মকর্তারা বলছেন, বন্যায় পুরো দেশ ক্ষতিগ্রস্ত হয়নি। নয়াদিল্লিতে নেপালের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সুরেন্দ্র থাপা বলেন, ‘নেপাল খোলা আছে এবং নিরাপদ। শুধু কিছু এলাকা এড়িয়ে চলতে হবে।’

চিতওয়ানের একটি রিসোর্টের কর্মী প্রমিলা ছেত্রী বলেন, বন্যার পর কয়েক ঘণ্টার মধ্যেই তাদের রিসোর্টের ৮০ শতাংশ বুকিং বাতিল হয়ে যায়। চিতওয়ানের প্রধান মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকায় পর্যটন ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়েছে।

তিনি বলেন, বন্যার সতর্কবার্তাকে অনেক পর্যটক পুরো নেপাল ভ্রমণ না করার নির্দেশনা হিসেবে ভুল বুঝেছেন। অথচ দেশের অনেক এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি। সেপ্টেম্বর ও অক্টোবরের ওপর নির্ভরশীল ছোট-বড় অনেক ব্যবসা এ কারণে ক্ষতির মুখে পড়েছে।

বন্যার কারণে পর্যটন খাতে মোট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি। তবে পর্যটননির্ভর ক্ষুদ্র ব্যবসায়ীরা ইতোমধ্যে আয় কমে যাওয়ার চাপ অনুভব করছেন। ঘোল বিক্রেতা সীতা নেপালি জানান, আয় ব্যাপকভাবে কমে যাওয়ায় তারা এখন দুপুরের খাবারে শুধু চিড়া ও ঘোল খাচ্ছেন।

আল জাজিরা জানায়, বন্যার প্রভাব কাটিয়ে নেপালের পর্যটন মৌসুম কতটা ঘুরে দাঁড়াতে পারে, তা এখন অনেকটাই নির্ভর করছে পর্যটকদের আস্থা ও ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা কত দ্রুত স্বাভাবিক হয় তার ওপর।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জীবনমানের সংকট: মালয়েশিয়ায় নূন্যতম মজুরি বাড়ানোর নতুন উদ্যোগমালয়েশিয়ায় স্বল্প বেতনভোগী...
09/29/2026

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জীবনমানের সংকট: মালয়েশিয়ায় নূন্যতম মজুরি বাড়ানোর নতুন উদ্যোগ

মালয়েশিয়ায় স্বল্প বেতনভোগী শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি পুনর্বিন্যাসের বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ের আলোচনায় রয়েছে। ২০২৭ সালের বাজেট ঘোষণার আগেই বর্তমান ১,৭০০ রিঙ্গিতের ন্যূনতম মজুরি বাড়িয়ে ২,০০০ রিঙ্গিত করার পরিকল্পনা বিবেচনা করছে দেশটির সরকার। তবে দেশটির শ্রমিক সংগঠনগুলো এই প্রস্তাবিত হারের চেয়েও আরও বেশি মজুরি নির্ধারণের জোর দাবি জানিয়ে আসছে।

বর্তমানে মালয়েশিয়ায় মাসিক ন্যূনতম মজুরি এক হাজার ৭০০ রিঙ্গিত। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫০ হাজার টাকার কাছাকাছি। সরকার এটি বাড়িয়ে দুই হাজার রিঙ্গিত করার বিষয়ে আলোচনা করছে। তবে নতুন হার কত হবে এবং কবে থেকে কার্যকর হবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মালয়েশিয়ার অর্থমন্ত্রী আকমান নাসরুল্লাহ মোহাম্মদ নাসির বলেছেন, ন্যূনতম মজুরি দুই হাজার রিঙ্গিত করার বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ২০২৭ সালের বাজেট ঘোষণার সময় জানাবেন। তবে মজুরি বাড়ানোর ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ী ও মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ওপর এর প্রভাবও বিবেচনায় নিতে হচ্ছে।

সোমবার সাংবাদিকদের তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও এমএসএমই খাতের টিকে থাকা দুই দিকের মধ্যে ভারসাম্য রেখে ন্যূনতম মজুরি বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ন্যূনতম মজুরি বাড়ানোর ইঙ্গিত দেন। ইউনিভার্সিটি টেকনোলজি মারার সাবেক শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে তিনি বলেন, কোনো কোম্পানি বিলিয়ন বিলিয়ন রিঙ্গিত মুনাফা করবে, অথচ শ্রমিকরা এক হাজার ৭০০ রিঙ্গিত বেতন পাবেন এটি টেকসই নয়।

তিনি বলেন, উৎপাদনশীলতা ও কোম্পানির আয় বাড়লে শ্রমিকদেরও উচ্চ মজুরির মাধ্যমে তার সুফল পাওয়া উচিত। এ বিষয়ে বাজেটে কিছু উদ্যোগ ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ব্যবস্থা চালু হয় ২০১৩ সালে। তখন মাসিক ন্যূনতম মজুরি ছিল ৯০০ রিঙ্গিত। এরপর ২০১৬ সালে ১ হাজার, ২০১৯ সালে ১ হাজার ১০০, ২০২০ সালে ১ হাজার ২০০, ২০২২ সালে ১ হাজার ৫০০ এবং ২০২৫ সালে তা বাড়িয়ে ১ হাজার ৭০০ রিঙ্গিত করা হয়।

অর্থাৎ ২০১৩ থেকে ২০২৫ সালের মধ্যে ন্যূনতম মজুরি বেড়েছে প্রায় ৮৮ দশমিক ৯ শতাংশ।

বর্তমান ১ হাজার ৭০০ রিঙ্গিতের হার ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে নির্দিষ্ট শ্রেণির নিয়োগকর্তার ক্ষেত্রে কার্যকর হয়। পরে ১ আগস্ট থেকে কর্মীর সংখ্যা নির্বিশেষে দেশজুড়ে তা কার্যকর করা হয়। তবে গৃহকর্মীরা এর আওতাভুক্ত নন।

বিদেশি শ্রমিকরাও পাবেন সুবিধা

মালয়েশিয়ার ন্যূনতম মজুরি আইন বিদেশি শ্রমিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশের যোগ্য বিদেশি শ্রমিকরাও স্থানীয় আইনে নির্ধারিত ন্যূনতম মৌলিক মজুরি পাওয়ার অধিকারী।

বর্তমান নিয়ম অনুযায়ী বিদেশি শ্রমিকরাও অন্তত এক হাজার ৭০০ রিঙ্গিত ন্যূনতম বেসিক বেতন পাওয়ার অধিকার রাখেন। নতুন হার দুই হাজার রিঙ্গিত হলে যোগ্য বিদেশি শ্রমিকদের বেসিক বেতনও সেই হারে বাড়বে।

মালয়েশিয়ায় প্রায় ৪ লাখ নেপালি শ্রমিক কাজ করেন। ন্যূনতম মজুরি বাড়লে তারাও সরাসরি উপকৃত হবেন।

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি ও নেপালের কয়েকজন কর্মীদের সঙ্গে কথা হলে তারা জানান, জীবনযাত্রার ব্যয় বাড়তে থাকায় সঞ্চয় করা কঠিন হয়ে পড়েছে।

তারা বলেন, খাবারের দাম বাড়ায় খরচ মেটানোর পর প্রতি মাসে অবশিষ্ট টাকা/ রুপি দেশে পাঠাতে পারেন। তবে ওভারটাইম না থাকলে সঞ্চয় করা কঠিন।

শ্রমিক ইউনিয়নের দাবি ৩,১০০ রিঙ্গিত

ন্যূনতম মজুরি দুই হাজার রিঙ্গিত করার আলোচনা চললেও মালয়েশিয়ান ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (এমটিইউসি) দাবি করেছে, ন্যূনতম মজুরি তিন হাজার ১০০ রিঙ্গিত করা হোক। বর্তমান এক হাজার ৭০০ রিঙ্গিতের তুলনায় এটি ৮২ শতাংশেরও বেশি।

ইতোমধ্যে কিছু সরকারি মালিকানাধীন কোম্পানি ও সরকারি বিনিয়োগ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মাসে ৩ হাজার ১০০ রিঙ্গিতকে ‘লিভিং ওয়েজ’ বা জীবনযাপনের উপযোগী মজুরির মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে। তবে এটিকে এখনো নতুন আইনগত ন্যূনতম মজুরি হিসেবে সরকার আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করেনি।

এক হাজার ৭০০ থেকে সরাসরি তিন হাজার ১০০ রিঙ্গিতে মজুরি বাড়ালে ব্যবসাপ্রতিষ্ঠানের শ্রম ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। বিশেষ করে সীমিত মুনাফায় পরিচালিত ছোট ব্যবসাগুলোতে অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হতে পারে বলে ব্যবসায়ী মহল উদ্বেগ জানিয়েছে। এর প্রভাব পণ্যের দাম ও নতুন নিয়োগের ওপরও পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

অর্থমন্ত্রী আকমান নাসির বলেছেন, দীর্ঘমেয়াদে টেকসই মজুরি বৃদ্ধির জন্য শ্রমিকদের উৎপাদনশীলতা, দক্ষতা ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তার মতে, মজুরি বৃদ্ধির সঙ্গে উৎপাদনশীলতারও সমন্বয় থাকা প্রয়োজন।

মালয়েশিয়ার আইনে অন্তত দুই বছর পরপর ন্যূনতম মজুরি পর্যালোচনার বিধান রয়েছে। এ সময় জাতীয় মজুরি পরামর্শ কাউন্সিলকে ন্যূনতম মজুরির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ওপর প্রভাব মূল্যায়ন করতে হয়।

২০২৭ সালের বাজেটের প্রাক-বাজেট বিবৃতিতেও সরকারের ‘ডিসেন্ট ওয়েজ এজেন্ডা’ বা মর্যাদাপূর্ণ মজুরি কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, দেশে ন্যূনতম মজুরি বর্তমানে ১ হাজার ৭০০ রিঙ্গিত। একই সঙ্গে সরকারি মালিকানাধীন বিনিয়োগ কোম্পানি ও সরকারি মালিকানাধীন কোম্পানিগুলো ৩ হাজার ১০০ রিঙ্গিতকে জীবনযাপনের উপযোগী মজুরির মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে।

মালয়েশিয়ার ১৩তম পরিকল্পনাতেও ২০৩০ সালের মধ্যে অর্থনীতিকে উচ্চ আয় ও উচ্চ উৎপাদনশীলতার দিকে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে বিদেশি শ্রমিকদের কর্মসংস্থান ব্যয়ের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। ২০২৫ সালের অক্টোবর থেকে বেতনের ওপর মালয়েশিয়ার কর্মচারী ভবিষ্যৎ তহবিল (ইপিএফ)-এ নিয়োগকর্তা ও বিদেশি শ্রমিক উভয়কেই ২ শতাংশ করে অবদান রাখতে হচ্ছে।

অস্ট্রেলিয়ায় আসা অভিবাসী চিকিৎসকদের সহযোগিতার ঘোষণাবাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় আসা অভিবাসী চিকিৎসকদের সহায়তা ও পেশাগত ...
09/29/2026

অস্ট্রেলিয়ায় আসা অভিবাসী চিকিৎসকদের সহযোগিতার ঘোষণা

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় আসা অভিবাসী চিকিৎসকদের সহায়তা ও পেশাগত সমন্বয় প্রক্রিয়া সহজ করতে একগুচ্ছ নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে 'ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অব অস্ট্রেলিয়া'। প্রবাসী বাংলাদেশী চিকিৎসকদের সর্ববৃহৎ এই সংগঠনটি নবীন চিকিৎসকদের নিবন্ধন, লাইসেন্সিং ও কর্মসংস্থানে সহযোগিতা জোরদার করার উদ্যোগ নিয়েছে।

সিডনিতে দুইদিনব্যাপী বার্ষিক কনভেনশান ও সাইনটিফিক সিজপোজিয়ের সমাপনী দিনে এই ঘোষণা দেওয়া হয়।

অস্ট্রেলিয়ার ৬টি রাজ্য ও ২টি টেরেটোরিতে বাংলাদেশি চিকিৎসকদের চাহিদা রয়েছে। যদিও এই চাহিদা পূরণ ও বিধিসম্মতভাবে অভিবাসন নিতে প্রয়োজন দক্ষতা ও পেশাদারিত্ব। এছাড়া চিকিৎসকদের যথাযথ প্রশিক্ষণেরও প্রয়োজন রয়েছে। এ বিষয়সহ আরও অনেক বিষয় আলোচিত হয়েছে সারাবিশ্বে প্রবাসী বাংলাদেশী চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন ফেরাডেশান ওব বাংলাদেশ মেডিকেল সোটাইসিস্ অব অস্ট্রেলিয়া (এফবিএমএসএ) এর দুই দিন ব্যাপী বার্ষিক কনভেনশান ও সাইনটিফিক সিজপোজিয়াজে।

এছাড়া আগামীতে আরও কত সহজে এবং সমন্বিতভাবে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় আসা অভিবাসী চিকিৎসকদের সহযোগিতা করা যায় সে বিষয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে অস্ট্রেলিয়া প্রবাসীদের এই সংগঠনটি। সিডনিতে দুইদিনব্যাপী বার্ষিক কনভেনশান ও সাইনটিফিক সিজপোজিয়ের সমাপনী দিনে এই ঘোষণা দেওয়া হয়।

সম্মেলনে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় আসা চিকিৎসকদের পেশাগত অগ্রযাত্রায় সহায়তার বিষয়টি গুরুত্ব পায়। আয়োজকেরা নিউ সাউথ ওয়েলসের মন্ত্রী ও অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধির কাছে হাসপাতালভিত্তিক ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টের সুযোগ এবং ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে বিনা মূল্যে প্রশিক্ষণ বা কোর্সের ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনার অনুরোধ জানান।

উল্লেখ করা যেতে পারে অস্ট্রেলিয়ায় ৬টি রাজ্য ও ২টি টেরেটোরিতে প্রায় এক হাজার ৮০০ চিকিৎসক বসবাস করছেন। যারা অস্ট্রেলিয়াতে অতি গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্ব পালনের পাশপাশি বাংলাদেশের চিকিৎসা খাতে গবেষণা ও কারিগরি দিকগুলোর উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে আসছেন।

দিনব্যাপী বৈজ্ঞানিক অধিবেশনগুলোর সমন্বয় করেন ডা. আকবর আশরাফী এবং বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলসের শিক্ষা সম্পাদক ডা. মিহির রায়।

জুনিয়র চিকিৎসক ও আন্তর্জাতিক মেডিকেল গ্র্যাজুয়েটদের পেশাগত দিক-নির্দেশনার পাশাপাশি হরমোন ও কিডনি রোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

Advertisement

এছাড়া হৃদরোগের পরীক্ষা ও বিশেষজ্ঞের কাছে রোগী পাঠানো নিয়ে আলোচনা করেন ডা. জামিল আহমেদ ও ডা. ময়েজুর রহমান। ক্যান্সার চিকিৎসায় ইমিউনোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ ইসলাম।

আলঝেইমার্স রোগের চিকিৎসায় ডোনানেমাব নিয়ে আলোচনা করেন ডা. মনোয়ার হোসেন এবং রিউমাটোলজির সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন ডা. মুখলেসুর রহমান।

এ ছাড়া আরএসভি টিকাদান, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার শনাক্তকরণ, মেনোপজ ব্যবস্থাপনা এবং শিশুদের স্নায়ুবিক বিকাশজনিত সমস্যা নিয়ে আলোচনা করেন ডা. লুতফুন্নেসা কুদ্দুস, ডা. শাহনাজ আক্তারসহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউ সাউথ ওয়েলসের মন্ত্রী জিহাদ ডিব এমপি, অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম. বুরহানউদ্দিন, অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী এবং অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের নিউ সাউথ ওয়েলস শাখার সভাপতি ডা. ফ্রেড বেট্রোস।

বাংলাদেশ থেকে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের উৎসাহিত করার পাশাপাশি বাংলাদেশের চিকিৎসাসেবা এবং স্নাতক ও স্নাতকোত্তর চিকিৎসাশিক্ষায় তাঁদের অবদান রাখার সম্ভাবনা নিয়ে তিনি আলোচনা করেন।

জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের চিকিৎসাব্যবস্থায় প্রবাসী চিকিৎসকদের আরও সম্পৃক্ত করার বিষয়ও আলোচনায় উঠে আসে।

বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলসের আতিথেয়তায় ২৬ ও ২৭ সেপ্টেম্বর পেনরিথের ওয়েস্টার্ন সিডনি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দুই দিনের এই আয়োজন চিকিৎসাবিজ্ঞানের জ্ঞানচর্চা, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারিবারিক মিলনমেলার এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

উল্লেখ্য শনিবার, ২৬ সেপ্টেম্বর সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। চিকিৎসক, তাদের পরিবারের সদস্য এবং সন্তানদের অংশগ্রহণে সংগীত ও নানা পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা শিল্পী ও কলাকুশলীদের পরিবেশনার পাশাপাশি বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী নকীব খানের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা ছিল সন্ধ্যার অন্যতম আকর্ষণ। ছয় শতাধিক চিকিৎসক ও তাদের পরিবার-পরিজন এই সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন।

Address

New York, NY
11372

Opening Hours

Monday 10am - 9pm
Tuesday 10am - 9pm
Wednesday 10am - 9pm
Thursday 10am - 9pm
Friday 10am - 9pm
Saturday 10am - 9pm
Sunday 10am - 9pm

Alerts

Be the first to know and let us send you an email when Deshi Tribune posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share