বাংলা চ্যানেল ১৯

বাংলা চ্যানেল ১৯ channel 19
সব সময় সবার সাথে

নারীর ফাঁদে ফেলে এক যুবককে আটকে রেখে ভিডিও ধারণ, মারধর এবং পরে জিম্মি করে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নাটোরের বড়াইগ্র...
08/17/2026

নারীর ফাঁদে ফেলে এক যুবককে আটকে রেখে ভিডিও ধারণ, মারধর এবং পরে জিম্মি করে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নাটোরের বড়াইগ্রামে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে একই কৌশলে বিভিন্ন ব্যক্তিকে ফাঁসিয়ে চাঁদাবাজিসহ নানা অপরাধ করে আসছিল।

বড়াইগ্রামে সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য মোঃ সুজন মাহমুদ, ভ্রাম্যমাণ প্রতিনিধ.....

08/16/2026

অন্তর্গত স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান বাঙালপুর গ্ৰামে সম্প্রতি এক অনন্য ও মহতী মানবিক উদ্যোগ গ্রহণ করা হলো। এলাকার ঐতিহ্যবাহী বাঙালপুর বয়েজ ক্লাব এর উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি নজরুল ইসলামের যৌথ জন্মজয়ন্তী উদযাপন। #রবীন্দ্রনজরুলজয়ন্তী
#মানবিকপরিষেবা
#রক্তদানশিবির
#সমাজসেবা
#বাঙালপুরবয়েজক্লাব
স্থান ও সাংবাদিকতা সম্পর্কিত (Location & Reporting)
#বাগনান
#হাওড়া
#বাগনানহাওড়া
#অভিজিৎহাজরা
#গ্রামীনহাওড়া
ইংরেজি হ্যাশট্যাগ (English Tags for wider reach)





08/16/2026

তিরঙ্গা যাত্রা ‌ অভিজিৎ হাজরা, উদয়নারায়ণপুর, হাওড়া :- ‌ গ্ৰামীণ হাওড়া জেলার উদয়নারায়নপুর ব্লকের লালবেনাগড়ী গ্ৰামের ' সূর্য্য সংঘ ' যাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো একতা, সেবা, সংস্কৃতি, দেশপ্রেম। এই চার লক্ষ্য ও উদ্দেশ্য কে সামনে রেখেই ৮০ তম স্বাধীনতা দিবস - এ ' তিরঙ্গা যাত্রা ' এক পতাকা - এক দেশ - এক ভালোবাসা কে পাথেয় করে প্রভাত ফেরী, জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বক্তব্য, আবৃত্তি এবং ছাত্র -ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদানের মাধ্যমে পালন করল। গ্ৰামের কচিকাঁচা পড়ুয়া, অভিভাবক - অভিভাবিকা, গৃহবধূ ও অন্যান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য প্রভাত ফেরী ' সূর্য্য সংঘ ' - র প্রাঙ্গণ থেকে শুরু করে গ্ৰামের বিভিন্ন পথ পরিক্রমা করে সংঘ প্রাঙ্গণে সমাপ্ত হয়। ্তি ও আধ্যাত্মিক হ্যাশট্যাগ

তিরঙ্গা যাত্রা               ‌                                                  অভিজিৎ হাজরা, উদয়নারায়ণপুর, হাওড়া :- ...
08/16/2026

তিরঙ্গা যাত্রা ‌ অভিজিৎ হাজরা, উদয়নারায়ণপুর, হাওড়া :- ‌ গ্ৰামীণ হাওড়া জেলার উদয়নারায়নপুর ব্লকের লালবেনাগড়ী গ্ৰামের ' সূর্য্য সংঘ ' যাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো একতা, সেবা, সংস্কৃতি, দেশপ্রেম। এই চার লক্ষ্য ও উদ্দেশ্য কে সামনে রেখেই ৮০ তম স্বাধীনতা দিবস - এ ' তিরঙ্গা যাত্রা ' এক পতাকা - এক দেশ - এক ভালোবাসা কে পাথেয় করে প্রভাত ফেরী, জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বক্তব্য, আবৃত্তি এবং ছাত্র -ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদানের মাধ্যমে পালন করল। গ্ৰামের কচিকাঁচা পড়ুয়া, অভিভাবক - অভিভাবিকা, গৃহবধূ ও অন্যান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য প্রভাত ফেরী ' সূর্য্য সংঘ ' - র প্রাঙ্গণ থেকে শুরু করে গ্ৰামের বিভিন্ন পথ পরিক্রমা করে সংঘ প্রাঙ্গণে সমাপ্ত হয়।প্রভাত ফেরী - তে উপস্থিত সকলের উদ্দ্যেশ্যে গ্ৰামীণ গৃহবধূরা পুষ্প বৃষ্টি করে,শঙ্খ ধ্বনির মাধ্যমে স্বাগত জানান। স্বাধীনতার গর্বে - তিরঙ্গা র সম্মানে - র মহতী এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রঞ্জন দেঁড়ে। উপস্থিত ছিলেন সংঘ নির্মাণের ভূমিদাতা শিক্ষক আলামোহন মাখাল, নীলাদ্রি, ভৈরব ধাড়া,সোনা সাঁতরা,শ্রীমন্ত কোলে,চাঁদু মাখাল,সংঘ সভাপতি প্রলয় মাখাল, সম্পাদক অমল মাখাল,মিলন মাখাল সহ পঞ্চায়েত সদস্য ও প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যক্তিত্ববর্গ। সংঘ - র এই অনুষ্ঠান পালনে সকলের প্রশংসিত হন।সংঘ - র পক্ষ থেকে জানানো হয়েছে , আগামী ঁ শ্যামা পূজা উপলক্ষে সুস্থ সংস্কৃতির লক্ষ্যে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, মরণোত্তর চক্ষুদান ও দেহদান শিবির, প্রবীণদের সম্বর্ধনা, সমাজের স্ব - স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ববৃন্দদের সম্বর্ধনা, বন্যপ্রাণ সচেতনতা শিবির, নৃত্য - আবৃত্তি - সংগীত এর কর্মসূচি গ্ৰহণ করা হয়েছে।

সোনাডাঙ্গায় চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ব্যাটারি-মোটরসহ ইজিবাইকের সরঞ্জাম উদ্ধারসাইদুল ইসলাম স্বাধীন , খুলনা:খুলনা নগরী...
08/15/2026

সোনাডাঙ্গায় চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ব্যাটারি-মোটরসহ ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার

সাইদুল ইসলাম স্বাধীন , খুলনা:

খুলনা নগরীর সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে ইজিবাইক চুরির সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫টি ১২ ভোল্টের ব্যাটারি, একটি ইজিবাইক কন্ট্রোলার ও একটি ইজিবাইক মোটর উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার (১৫ আগস্ট) ভোরে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) মো. আলতাফ হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা। ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে **মো. আশিক উদ্দিন মোল্লা (২৬)**কে গ্রেপ্তার করা হয়। তিনি সোনাডাঙ্গা থানার হাফিজ নগর, মুজগুন্নি মহাসড়ক এলাকার মো. কামাল উদ্দিন মোল্লার ছেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার আশিক উদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৫টার দিকে খানজাহান আলী থানাধীন গিলাতলা এলাকা থেকে **মো. আরিফুল ইসলাম (৩৭)**কে গ্রেপ্তার করা হয়। তিনি গাফতলা এলাকার আব্দুল জলিলের ছেলে।

এরপর একই দিন ভোর ৫টা ১০ মিনিটের দিকে খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়া মক্তব মোড় এলাকায় অভিযান চালিয়ে **মো. আব্দুল হাসান রাজীব (৩৯)**কে গ্রেপ্তার করা হয়। তিনি গিলাতলা দক্ষিণপাড়া মক্তব মোড় এলাকার মোবারক হাওলাদারের ছেলে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তৃতীয় আসামি আব্দুল হাসান রাজীবের বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৬০ মডেলের ১২ ভোল্টের ৫টি ব্যাটারি, একটি ইজিবাইক কন্ট্রোলার এবং একটি ইজিবাইক মোটর উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় দণ্ডবিধির ৩৮০/৪১১/৩৪ ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মালামাল চুরি সংক্রান্ত কিনা এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মহিরবাড়ি খালপাড়ে দুর্বৃত্তদের হামলায় যুবক আহত, গুলি ছুড়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগকামরুজ্জামান রনি খুলনা: খুলনা নগরীর মহি...
08/15/2026

মহিরবাড়ি খালপাড়ে দুর্বৃত্তদের হামলায় যুবক আহত, গুলি ছুড়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ

কামরুজ্জামান রনি খুলনা:

খুলনা নগরীর মহিরবাড়ি খালপাড় এলাকায় আবারও দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রুবেল গাজী নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রায় ২০ জনের একটি সন্ত্রাসী দল তার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মুক্তা কমিশনারের কালভার্ট সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত রুবেল গাজীর বাড়ি ৩১ নম্বর ওয়ার্ডের মুক্তা কমিশনারের কালভার্ট এলাকায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, প্রায় ২০ জনের একটি দল রুবেলকে ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘিরে ধরে। একপর্যায়ে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। তবে গুলি তার শরীরে না লাগায় পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। এতে রুবেল গাজী গুরুতর আহত হন।

হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, মহিরবাড়ি খালপাড় এলাকায় এর আগেও ছিনতাই ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রাতের বেলায় ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিস্তারিত তথ্য ও পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে সংবাদটি আরও হালনাগাদ করা হবে।

08/15/2026

পঞ্চগড়ে এই প্রথম পুরাতন ব্যাটারি চালিত অটো-রিকসা, ভ্যান ক্রয়-বিক্রয়ের বাজার উদ্বোধন

জেলা প্রতিনিধি, পঞ্চগড় :

08/15/2026

*নাগরিক ফোরাম খুলনার উদ্যোগে ‘সবুজে সাজাই আমার শহর’ কর্মসূচির ২য় ধাপ সম্পন্ন*

তসলিম উদ্দিন মোহন
খুলনা
‘সবুজে সাজাই আমার শহর’ কর্মসূচির আওতায় নাগরিক ফোরাম খুলনার উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশনের ১ থেকে ৩১টি ওয়ার্ডে বৃক্ষরোপণ অভিযানের ২য় ধাপ সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) স্থানীয় দৌলতপুরস্থ শেরে বাংলা বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

নাগরিক ফোরাম ০৫ নং ওয়ার্ডের সভাপতি মোল্যা সফিকুল ইসলাম বাবু, পরিবেশ সচিব জি এম মইন ও নূর আলম শান্ত’র ব্যবস্থাপনায় এবং নাগরিক ফোরাম মহাসচিব ইকবাল হাসান তুহিন ও যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক ফোরাম চেয়ারপার্সন রফিকুল ইসলাম খোকন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক *জনাব নজরুল ইসলাম মঞ্জু*।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা *রাজিব আহমেদ*, স্টেট অফিসার *গাজী সালাউদ্দিন*, শেরে বাংলা বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা *মোল্লা নজরুল ইসলাম* ও প্রধান শিক্ষক *জয়নাল আবেদিন*।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে নাগরিক ফোরাম প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ৫০টি চারা রোপণ করা হবে।

প্রধান অতিথি ১ থেকে ১৫নং ওয়ার্ডের নাগরিক ফোরাম নেতৃবৃন্দের কাছে কমপক্ষে ৫০০ বৃক্ষ উপহার হিসেবে তুলে দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন।

*এসময় উপস্থিত ছিলেন* নাগরিক ফোরাম তথ্য ও গবেষণা সচিব শফিকুল হোসেন শান্ত, সহ নারী বিষয়ক সম্পাদক বিথী বিশ্বাস, সহ সমাজ কল্যাণ সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু।

এছাড়াও ০২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক চমন আক্তার, ০৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, ০৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ বাবলু হাওলাদার, ০৬ নং ওয়ার্ডের সভাপতি নূর আলম শান্ত ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান দিদার, ০৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম আলমগীর, ১৪নং ওয়ার্ড সভাপতি মাহামুদ হাসান শান্ত প্রধান অতিথির কাছ থেকে ওয়ার্ডের জন্য বৃক্ষ উপহার হিসেবে গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের নাগরিক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

চিকিৎসার কথা বলে তালায় নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলাকামরুজ্জামান রনি বিশেষ প্রতিনিধ...
08/15/2026

চিকিৎসার কথা বলে তালায় নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
কামরুজ্জামান রনি
বিশেষ প্রতিনিধি খুলনা

উন্নত চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে খুলনার কয়রা থেকে সাতক্ষীরার তালায় নিয়ে ৪০ বছর বয়সী এক গৃহবধূকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীসহ তিনজনের বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী। অভিযোগের তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে তালা ব্রিজ মোড় এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহার ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাঠি গ্রামের ওই গৃহবধূ অসুস্থ ছিলেন। তাকে ভালো চিকিৎসকের কাছে দেখানোর কথা বলে বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা সদরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার কথা জানান রাজু নামের এক যুবক। তিনি সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত বলে জানা গেছে।

পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় সাতক্ষীরা সদরে আর চিকিৎসক পাওয়া যাবে না—এমন কথা বলে রাজু ওই গৃহবধূকে তালা ব্রিজ মোড় এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে আগে থেকেই এক নারী অবস্থান করছিলেন।

ভুক্তভোগীর অভিযোগ, ওই নারীর সহযোগিতায় খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাকে অচেতন করা হয়। পরে জ্ঞান ফেরার পর তিনি ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি বুঝতে পারেন। অভিযোগ রয়েছে, রাজু ও অপর এক যুবক রাতভর পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করেন।

এ সময় বিষয়টি ওই নারীকে জানালে তাকে গালিগালাজ করা হয় এবং গোপনে ধারণ করা আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। পরে দফায় দফায় তাকে নির্যাতন করা হয়েছে বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে কৌশলে ওই বাসা থেকে বের হয়ে তালা থানায় গিয়ে পুলিশের কাছে আশ্রয় নেন ভুক্তভোগী। পরে পুলিশ তার স্বজনদের খবর দেয়। স্বজনরা থানায় উপস্থিত হলে তাদের সঙ্গে নিয়ে গৃহবধূ থানায় অভিযোগ করেন।

এ ঘটনায় শুক্রবার তিনি বাদী হয়ে তালা থানায় মামলা করেন। মামলায় এক নারীসহ তিনজনকে আসামি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ আসামিদের নাম-পরিচয় প্রকাশ করেনি।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দীক বলেন, সকালে স্বজনদের সঙ্গে নিয়ে ওই নারী থানায় এসে অভিযোগ করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগী গৃহবধূকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা চ্যানেল ১৯ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share