bdShroud

bdShroud Full Stack Engineer • AI Software Engineer

Building useful software with code, AI, and open source.

আমার স্টুডেন্ট ভাবছিলো  আমি গতকাল  তাকে পড়াইতে  যাবো না 😀সারপ্রাইজ দিয়ে আসলাম 😏
07/10/2026

আমার স্টুডেন্ট ভাবছিলো আমি গতকাল তাকে পড়াইতে যাবো না 😀
সারপ্রাইজ দিয়ে আসলাম 😏

যারা রেগুলার Claude Code ,Codex , Gemni CLI বা Cursor AI দিয়ে কোড করেন, তারা এই পেইনটা ১০০% রিলেট করতে পারবেন।ধরেন, রাত ...
07/09/2026

যারা রেগুলার Claude Code ,Codex , Gemni CLI বা Cursor AI দিয়ে কোড করেন, তারা এই পেইনটা ১০০% রিলেট করতে পারবেন।

ধরেন, রাত জেগে পুরা জোশে কোড করতেছেন, মাথা খাটায় একটা জোস লজিক বানাচ্ছেন... হুট করে স্ক্রিনে ভেসে উঠলো: "Quota Exceeded!" 😩

পুরো মুডটাই তিতা হয়ে যায়! তখন বসে বসে কাউন্টডাউন করা ছাড়া আর কোনো কাম থাকে না।

এই কোটা শেষ হওয়ার প্যারা থেকে বাঁচার জন্য একটা চরম লাইফসেভার জিনিস খুঁজে পাইলাম— OmniRoute। এটা একদম ওপেন সোর্স আর ফ্রি একটা AI গেটওয়ে।

সহজ বাংলায়, এটা আপনার সব AI টুলের মাঝে একটা ব্রিজ হিসেবে কাজ করবে। কেন এটা জোস?

⚡ কোটা শেষ? নো টেনশন: একটা AI-এর লিমিট শেষ হওয়া মাত্র মাত্র ৮ মিলিসেকেন্ডে এটা ব্যাকগ্রাউন্ডে আরেকটা প্রোভাইডারে শিফট করে নেয়। আপনি টেরও পাবেন না, কোডিং থামবেই না!
💰 টোকেন বাঁচায়: কোনো ঝামেলা ছাড়াই ১৫% থেকে ৯৫% পর্যন্ত টোকেন সেভ করে দেয়।
💳 ক্রেডিট কার্ড লাগে না: ১১টা প্রোভাইডার একদম লাইফটাইম ফ্রি!
🔒 সেফটি ফার্স্ট: এটা পুরোপুরি লোকাল। আপনার API key বা হিস্ট্রি বাইরের কেউ দেখবে না, সব আপনার পিসিতেই থাকবে।
মাসে ১.৬ বিলিয়ন ফ্রি টোকেন: (~1.6B documented free tokens/month)
Cursor, Copilot, Gemini CLI—সবখানেই কাজ করে । যারা দিন রাত "ভাইব কোডিং" করেন, তাদের জন্য এটা মাস্ট ট্রাই জিনিস।

লিংক প্রথম কমেন্টে পিন করে দিচ্ছি, চেক করে দেখতে পারেন! 🔥👇

অবশেষে আইডি ফেরত পেলাম, সাথে হ্যাকারকেও তার আসল জায়গা দেখালাম! 😎🔥​কালকে আমার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। হ্যাকার আ...
07/08/2026

অবশেষে আইডি ফেরত পেলাম, সাথে হ্যাকারকেও তার আসল জায়গা দেখালাম! 😎🔥
​কালকে আমার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। হ্যাকার আমার জিমেইল, ফোন নাম্বার—সব চেঞ্জ করে ফেলেছিল। এমনকি আমার আইডি ফেরত দেওয়ার নাম করে আমার কাছে টাকাও দাবি করেছিল! ভেবেছিল আমি টাকা দিয়ে আইডি কিনব? একদমই না!
​টাকা না দিয়ে, নিজের চেষ্টায় এবং অনেক কষ্ট করে আইডিটা তো ব্যাক আনলামই, কিন্তু আমার মাথায় তখন একটাই ভূত চাপছিল—কে এই কাজটা করল আর কীভাবে করল, সেটা আমাকে জানতেই হবে।
​এরপর শুরু হলো আসল খেলা! হ্যাকার যে ডিভাইস দিয়ে আমার অ্যাকাউন্ট হ্যাক করেছিল, আমি উল্টো সেই ডিভাইসের ক্যামেরার অ্যাক্সেস নিয়ে নিলাম। শুধু তাই নয়, তার নিজের ছবি, লাইভ লোকেশন এবং আইপি অ্যাড্রেস (IP Address) বের করে একদম হাতের মুঠোয় নিয়ে এসেছি।
​অবশেষে তাকে শেষ ওয়ার্নিং দিয়েছি—"তোর বাপের অ্যাকাউন্ট হ্যাক করছিস, এবার শাস্তি ভোগ করার জন্য রেডি থাক!"
​সবাইকে বলব, সাবধানে থাকবেন। আর হ্যাকারদের উদ্দেশ্যে বলছি—সবাইকে এক ভাববেন না, বাপেরও বাপ থাকে! 🤫☠️

বিদায় ব্রাজিল
07/05/2026

বিদায় ব্রাজিল

07/04/2026

শ্রমিকের ঘাম শুকানোর আগেই পয়সা পরিশোধ করেছেন লিও 🫰 এজন্যই লিও সবসময় সেরা এবং মানবিক 😹
পায়সা পেক, তামাশা দেখ 🤌😌

07/04/2026

ব্রাজিল হারলে PUBG Mobile এর রয়েল পাস দিবো 10 জন কে

অযুহাত তো দাড় করাতে হবে তাই আগেই দিয়ে দিলাম ৷জাস্ট একটা আফসোসের গল্প বলছি।২০০৬ বিশ্বকাপ। এত স্টার। এত নাম। এত সম্ভাবনা।...
07/04/2026

অযুহাত তো দাড় করাতে হবে তাই আগেই দিয়ে দিলাম ৷
জাস্ট একটা আফসোসের গল্প বলছি।
২০০৬ বিশ্বকাপ।
এত স্টার। এত নাম। এত সম্ভাবনা। কিন্তু কাজের কাজ হয়নি। ম্যাজিক কোয়ার্টেট একসাথে খেলানো। অতিরিক্ত আক্রমণাত্মক একাদশ। দলে কোন প্রপার ডিফেন্সিভ স্ট্রাটেজি না থাকা। সব থেকেও কোচের কিছু ওল্ড ট্যাকটিক্সে এক জিদানের কাছে কোয়ার্টার ফাইনালে হারতে হলো।

২০১০ বিশ্বকাপ।
ডিক্টেটর দুঙ্গা। নেইমার, রোনালদিনহো, পাতোর মতো ফুটবলারকে স্কোয়াডে না রাখা। স্বজনপ্রীতিতে ভরা দল সাজানো। নিজের ঘাড়ত্যাড়ামি। এসবের কাছে আরো একটা স্বপ্নের অপমৃত্যু দেখতে হলো।

২০১৪ বিশ্বকাপ।
কোচের সমস্যা নেই। স্কলারি এসে গেছেন। কিন্তু রিসোর্স নেই। স্কোয়াডে হাতে ছিলো স্মরণকালে ব্রাজিলের সবচাইতে দুর্বল, অখ্যাত, ধ্বজভঙ্গ স্কোয়াড। ফলাফল সেমি ফাইনাল ট্রাজেডি।

২০১৮ বিশ্বকাপ।
প্লেয়ার আছে। সম্ভাবনা আছে। কিন্তু কোচের ডাগ আউটে স্কলারির মতো কেউ নেই। প্রয়োজনীয় মুহূর্তের সমাধান নেই। ব্রাজিলের মুহূর্মুহু আক্রমণেও গোল বের করার স্ট্রাটেজি নেই কোচের।

২০২২ বিশ্বকাপ।
শক্তিশালী স্কোয়াড আছে। জেতার এবিলিটি আছে। শক্তিমত্তা আছে। কিন্তু কোচের কোন কার্যকরী পদক্ষেপ নাই। ১০ মিনিট একটা লিড ধরে রাখার ক্ষমতা নাই। টাইব্রেকারে ভাগ্য নিয়ন্ত্রণের সামর্থ্য নাই।

২০২৬ বিশ্বকাপ।
বিশ্বমানের কোচ আছে। কিন্তু পছন্দের একাদশের অর্ধেক দলে নাই। বিশ্বকাপের আগে মিলিতাও। ভেন্ডারসন। ঠিক আগে এস্তেবাও। বিশ্বকাপ প্রস্তুতিতে ওয়েসলি। বিশ্বকাপ চলাকালে রাফিনহা, পাকেতা।

রাফিনহা দুই ম্যাচ মিস করে কিছুটা সেরে উঠেছেন। অনুশীলনে যোগ দিয়েছেন। কিন্তু সদ্য ইঞ্জুরি ফেরত একজন মাঠে নামার জন্য কতটা যৌক্তিকতা রাখেন? তাও বিশ্বকাপের নক আউটে? পাকেতার তো বিশ্বকাপই শেষ একপ্রকার। একটা ইঞ্জুরিমুক্ত। পূর্ণশক্তির। দক্ষ কোচের। পারফেক্ট কম্বিনেশন একসাথে কবে দেখার সুযোগ হবে। ডোন্ট নো।

ছবিটা আজকে সকালে তুললাম। দা'জ্জা'লের এই সময়টা সুরা কাহাফের আমল করার চেষ্টা করি। আমল মানে খালি না বুঝে জু্ম্মার দিন গরগর ...
07/02/2026

ছবিটা আজকে সকালে তুললাম। দা'জ্জা'লের এই সময়টা সুরা কাহাফের আমল করার চেষ্টা করি।

আমল মানে খালি না বুঝে জু্ম্মার দিন গরগর তেলাওয়াত করা না। তেলাওয়াতের সাওয়াব আছে সেটা ঠিক। তবে শুধু তেলাওয়াত দিয়ে বাঁচা যাবে না। আমল মানে কাহাফের সাথে দা'জ্জা'লের শিক্ষাটা কি?

সুরা কাহাফের মত আমি আর পৃথিবীটা ডাইরেক্ট চোখে দেখতে পারি না। যেমন খিজির (আ) আর মুসা নবী দেখতে পারেন নাই। সামনে যা আছে সেটা দেখেই বিশ্বাস করা যাবেনা। প্রতিটা জিনিসের সাথে কিন্তু তার রহস‍্য বের করতে হবে। কারন এই পুরো বিশ্বটা এখন শ'য়'তা'নের দখলে। শ'য়'তা'ন আদম সন্তানের কখনই ভালো চায় নাই। শুরুটা দেখায় ভালো। পরে ট্রাপে ফেলে কান্নাকাটি শুরু।

ছবির কথায় আসি। আমেরিকাতে Seedless ফলের খুব প্রচলন শুরু হইছে। বাংলাদেশে আছে কি না জানিনা। মানুষও এখন বীজবিহিন ফল চাহিদা করে। শুনতে খুব মজা। খেতে ঝামেলা নাই।

কিন্তু আমিতো কাহাফের চোখে পৃথিবী দেখি।
১. বীজবিহিন ফল মানে জীবন শূণ্য। এটার থেকে আর কোন উৎপাদন আসবে না। দা'জ্জা'ল কৌশলে বীজের ভান্ডার কবজা করে নিচ্ছে। মানে খাবারের মুল সোর্সটাই হাতে নিলো। পরে দা'জ্জা'ল চাইলে বীজ দিবে নইলে খাবার পাবেন না।
২.আরেকটা জিনিস হবে এই বীজ তখন সোনার দামে বেচবে, যা আল্লাহ এমনিতেই প্রকৃতিতে ফ্রী দিয়েছিলো।

অর্গানিক খাবার আল্লাহ এমনিতেই ফ্রী দিয়েছিলেন নেচারে। সেটাকে ৫০ বছরে সরিয়ে এখন অর্গানিক খাবার সোনার দাম।

- Hossain

07/01/2026

"একটা প্রশ্নের উত্তর দিন—ভূমিকম্প হলে আপনি ২ মিনিটে কোথায় যাবেন?"

🚨 আজ যদি ৩০ সেকেন্ডের মধ্যে বড় ভূমিকম্প শুরু হয়...

আপনি কি সত্যিই নিরাপদে বের হতে পারবেন?

বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক বড় ভূমিকম্পে দেখা গেছে, অনেক মানুষ দ্রুত খোলা জায়গায় যেতে পেরেও প্রাণহানি এড়ানো যায়নি।

কিন্তু আমাদের শহরগুলোর বাস্তবতা আরও কঠিন।

চারপাশে সুউচ্চ ভবন, সরু রাস্তা, যানজট, আর পর্যাপ্ত খোলা জায়গার অভাব। অনেক এলাকায় ভবন থেকে বের হলেও নিরাপদ দূরত্বে যাওয়া সহজ নয়।

ভূমিকম্প থামানো আমাদের হাতে নেই।

কিন্তু নিরাপদ নগর পরিকল্পনা, বিল্ডিং কোড মেনে নির্মাণ, পর্যাপ্ত উন্মুক্ত স্থান এবং দুর্যোগ প্রস্তুতি—এসব আমাদের হাতেই।

এবার শুধু একটি প্রশ্নের উত্তর দিন—

📍 আপনার এলাকার নাম লিখুন। আপনার বাসা থেকে ৫ মিনিট হাঁটার মধ্যে এমন কোনো খোলা জায়গা আছে, যেখানে পুরো এলাকাবাসী একসঙ্গে আশ্রয় নিতে পারবে?

আমি কমেন্টগুলো পড়ে বাংলাদেশের বিভিন্ন এলাকার একটি তালিকা তৈরি করব।

আপনার এলাকার নাম লিখে জানান, কাছাকাছি নিরাপদ খোলা জায়গা কোথায়?

🌍 রিসেন্টে বিশ্বের কয়েকটি দেশে বড় ধরনের ভূমিকম্প হয়েছে। অনেক মানুষ কয়েক সেকেন্ডের মধ্যেই ভবন ছেড়ে খোলা জায়গায় যেতে পেরেছেন। তবুও প্রাণহানি ঠেকানো যায়নি।

এখন একবার আমাদের শহরগুলোর কথা ভাবুন।

ভূমিকম্প হলে আমরা কি সত্যিই নিরাপদ কোনো খোলা জায়গায় পৌঁছাতে পারব?

চারপাশে একের পর এক সুউচ্চ ভবন। অনেক এলাকায় ভবনের ফাঁক এতটাই কম যে আকাশটাও ঠিকমতো দেখা যায় না। সরু রাস্তা, গলিপথ, অবৈধ দখল আর পরিকল্পনাহীন নগরায়ণের কারণে কয়েক মিনিটের মধ্যেও নিরাপদ স্থানে যাওয়া অনেকের জন্য প্রায় অসম্ভব।

ভূমিকম্প কখন হবে, সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই।
কিন্তু নিরাপদ নগর পরিকল্পনা, বিল্ডিং কোড মেনে নির্মাণ, পর্যাপ্ত উন্মুক্ত স্থান এবং নিয়মিত দুর্যোগ প্রস্তুতি—এসব আমাদের হাতেই।

প্রশ্নটা শুধু একটাই—
ভূমিকম্প হলে আমরা কোথায় দাঁড়াব?

এখনই সময় এই প্রশ্নের উত্তর খোঁজার, কারণ দুর্যোগ কখনো জানিয়ে আসে না।
#ভূমিকম্প
#নগরপরিকল্পনা



Address

NY
New York, NY
10080

Alerts

Be the first to know and let us send you an email when bdShroud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to bdShroud:

Shortcuts

Share

Category