26/07/2022
ফেসবুক মার্কেটিং যে শুধুমাত্র ‘বুস্টিং’ নয় —
এটা বোঝাতে বোঝাতে আমার নাক 👃 কান 👂 গলার 🗣 ডাক্তার দেখানো লাগছে!
কিন্তু তারপরও কিছু মানুষকে বোঝানো যাচ্ছে না!
ধরুন, আপনি আপনার বন্ধুর ব্যাচেলর পার্টিতে 🎉 গেলেন।
সেখানে আপনার বন্ধুরও অনেক বন্ধু এসেছে। সেখানের বেশিরভাগ মানুষকেই আপনি চেনেন!
কিন্তু কয়েকটা মেয়ে 👯♀️ এসেছে, যাদের আপনি চেনেন না!
যে বন্ধুর ব্যাচেলর পার্টিতে এসেছেন, তাকে বললেন মেয়েগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে।
কিন্তু আপনার বন্ধু আপনার কথায় পাত্তাও দিলো না।
দেয়ার কথাও নয়, কারণ এটা ‘তার’ ব্যাচেলর পার্টি। আপনার নয়! 🫵
আর আজকেই তার ‘সিঙ্গেল লাইফ’ এর শেষ দিন। তাই, সে যা ইচ্ছে করে বেড়াচ্ছে!
আর এটাই স্বাভাবিক, তাই নয় কি?! 🤷♂️
আপনি অনেক ভেবেচিন্তে ‘ইউভি ব্লু’ গ্লাসে ঢেলে দু চুমুক দিয়েই সরাসরি গিয়ে মেয়েদের সামনে দাঁড়ালেন! 🧍♂️
প্রথমেই আপনার সম্পর্কে বললেন, দু-তিনটা হাসির টিপ্পনি কাটলেন আর মেয়েগুলোও আপনার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো।
আর এই বিষয়টিই হচ্ছে, ‘মার্কেটিং!’ 📢
কোনো এক ব্যক্তিকে একটা প্রোডাক্ট বা সেবা অথবা একটা ব্র্যান্ড সম্পর্কে আগ্রহী করে তোলাটা হচ্ছে মার্কেটারদের কাজ। 🎯
মার্কেটারকে দিয়ে যদি ভাবেন, পণ্য বিক্রি করাবেন; তাহলে ভুল করছেন!
মার্কেটারের কাজ সঠিক কাস্টোমারের কাছে পৌঁছানো আর সেলসম্যানের কাজ হচ্ছে সেই সঠিক কাস্টোমারদের কাছে সেটা বিক্রি করা! 🎯
গল্পে ফিরে যাই...
হুট করে খেয়াল করলেন, ধীরে ধীরে সেই মেয়েদের গ্রুপ থেকে দু-তিনজন করে সরে পড়তে শুরু করলো। আর আপনিও মনে মনে ভাবছেন সমস্যাটা 🙅♂️ কোথায়!
শেষমেষ আপনার সামনে মাত্র তিনজন দাঁড়িয়ে আছে আর তারাই আপনার সাথে কথা বলছে, হাসাহাসি করছে!
এই যে তিনজন দাঁড়িয়ে আছে, এরাই আপনার ‘সঠিক টার্গেটেড অডিয়েন্স!’ 👥
শুরুতে আপনি সবার কাছে নিজের মার্কেটিং করেছিলেন, যেটা টার্গেটেড ছিল না! কিন্তু শেষে যারা আগ্রহী, যারা টার্গেটেড; তারাই টিকে আছে।
ফেসবুক মার্কেটিং করার সময় আমরা সবচেয়ে মারাত্মক যে তিনটা ভুল করে থাকি তার মধ্যে একটা হচ্ছে —
সঠিক অ্যাড কপি তৈরি না করা। 📇
অ্যাড কপি হচ্ছে, একটা অ্যাডের উপরে নিচে আশেপাশে যা লেখা থাকে, আঁকা থাকে সবকিছুই! 📑
এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়!
কীভাবে?
উপরের গল্পটা দিয়েই উদাহরণটা দেয়া যাক...
ধরুন, ওখানে আপনি প্রথম যখন সবার কাছে নিজের পরিচয় দিতে গিয়েছিলেন, তখন কিন্তু আপনি শুধুমাত্র আপনার নামটা বলেই ক্ষান্ত হোন নি। 🗣
তারা আগ্রহী হবে এমন কিছু বলেছিলেন বলেই তারা আগ্রহী হয়েছে।
ঠিক না?
যদি আপনি প্রথমে ঐ মেয়েদের গ্রুপে গিয়ে শুধুমাত্র আপনার নামটা বলেই তাদের জিজ্ঞেস করতেন —
‘এখান থেকে কেউ আমার সাথে ডেটে যাবে?’ 🧌
তাহলে জুতাপেটা মিস হতো না, যেটা ফেসবুক অ্যাডের ক্ষেত্রে হয় অন্যভাবে; যেমন - পোস্ট হাইড করে দেয়া, পেইজ আনলাইক করা, অ্যাডে রিপোর্ট করে দেয়া ইত্যাদি ইত্যাদি! 🎯
দ্বিতীয় যে সমস্যাটা আমরা ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে দেখি, সেটা হচ্ছে —
সঠিক এবং টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট না করা। 👥
আর তৃতীয় সমস্যাটা হচ্ছে —
ভ্যালুর স্বল্পতা! 📊
আপনার অ্যাডে যে পণ্য বা সেবা আছে; সেটার যদি ভ্যালু না থাকে; তাহলে মানুষ এটা কেন কিনতে আগ্রহী হবে? 🤷🏼
উপরের গল্পে, আপনি যদি নিজের ভ্যালুটা দেখাতে না পারেন; তাহলে যতই সুন্দর হোন না কেন; পাত্তা পেলেও টিকতে পারবেন না! 🧏🏻
এখন উপরের সবকিছু বাদ দিন!
একটু ভাবুন তো, আপনি আসলে ফেসবুক মার্কেটিং বলতে তাহলে কি বুঝতে পারছেন? 🤷♀️
ফেসবুক মার্কেটিং একটা ‘ব্রিজ’ 🌉 ছাড়া আর কিছুই নয়!
যে ব্রিজটাকে আপনি ব্যবহার করবেন ক্রেতা-বিক্রেতার মিলন ➿ ঘটানোর জন্য!
ব্রিজের এক পাড়ে ক্রেতা দাঁড়িয়ে আছে, আর আরেক পাড়ে বিক্রেতা।
ক্রেতাকে আগ্রহী করে তোলার জন্য, উদ্যোক্তা ভাড়া করবে মার্কেটারকে।
মার্কেটার ক্রেতাকে বিক্রেতার ঘর অবধি চিনিয়ে দিয়ে যাবে। আর তারপরের কাজ বিক্রেতার।
🏴🏴🏴
ফেসবুক মার্কেটিং মানে শুধুমাত্র বুস্টিং নয়, প্রমোশন নয়! 🚫
এখানে —
✅ ইনফ্লুয়েন্স আছে,
✅ কন্টেন্ট আছে,
✅ ম্যানেজমেন্ট আছে,
✅ ক্রিয়েটিভিটি আছে,
✅ প্রমোশন আছে,
✅ হাইপ আছে,
✅ সাইকোলজি আছে;
… আর সব মিলিয়েই ফেসবুক মার্কেটিং! 📈