Culচার

Culচার Inbox For Promotion ✅ Collaboration ✅
(3)

একই সঙ্গে বিয়ের ছুটির আবেদন করেছেন মহারাষ্ট্রের পুণের পিম্পরি-চিঞ্চওয়াড় পুলিশ কমিশনারেটে (পিসিপিসি) কর্মরত দুই মহিলা ক...
26/08/2026

একই সঙ্গে বিয়ের ছুটির আবেদন করেছেন মহারাষ্ট্রের পুণের পিম্পরি-চিঞ্চওয়াড় পুলিশ কমিশনারেটে (পিসিপিসি) কর্মরত দুই মহিলা কনস্টেবল। আর সেই আবেদন দেখেই চমকে গিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আবার অনেকে বিশেষ সাধুবাদও জানিয়েছেন দু’জনকে। কিন্তু কেন? কারণ আগামী ৩০ অগস্ট আলান্দিতে বিয়ের অনুষ্ঠান আয়োজন করে একে অপরকে বিয়ে করতে চলেছেন ওই দুই মহিলা কনস্টেবল। বিষয়টি পুলিশ বিভাগে যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনই তাঁদের এক পরিবারের পক্ষ থেকে বিয়েতে আপত্তিও উঠেছে।

পুণের ‘ডেলি সিটি নিউজ়’-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে পিম্পরি-চিঞ্চওয়াড় পুলিশ কমিশনারেট গঠনের পর চাকরিতে যোগ দেওয়া ওই দুই কনস্টেবল গত তিন বছর ধরে একই জায়গায় কর্মরত আছেন। চাকরি করতে করতেই প্রথমে বন্ধুত্ব এবং পরে বন্ধুত্ব গড়িয়ে প্রেম। তাঁরাই এখন বৈদিক রীতি মেনে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করছেন। বিয়ের আমন্ত্রণপত্র-সহ ইতিমধ্যেই ছুটির আবেদন জমা দিয়েছেন মহিলা কনস্টেবল যুগল।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই কনস্টেবলই মহারাষ্ট্রের বাসিন্দা। এক জনের বাড়ি উত্তর মহারাষ্ট্রের একটি জেলায়। অন্য জন পুণে জেলার একটি গ্রামের বাসিন্দা। পুলিশের প্রশিক্ষণ শেষ করার পর তাঁদের দু’জনকেই অন্যান্য নতুন নিয়োগপ্রাপ্তদের সঙ্গে পুলিশ সদর দফতরে নিযুক্ত করা হয়েছিল। শুরুতে তাঁরা অন্য দুই নারী কনস্টেবলের সঙ্গে একই আবাসনে থাকতেন। পরবর্তী কালে তাঁদের দু’জনকেই পিম্পরি-চিঞ্চওয়াড়ের একই থানায় বদলি করা হয়। ফ্ল্যাটের অন্য সঙ্গীরা চলে যাওয়ার পরেও তাঁরা একসঙ্গে থেকে যান। সম্পর্কেও জড়ান। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের পরিচিত মহলের কিছু মানুষ তাঁদের সম্পর্কের কথা জানতে পারেন।

তবে দুই কনস্টেবলের বিয়ের বিষয়টি ভাল চোখে নিচ্ছেন না তাঁদের এক জনের পরিবারের সদস্যেরা। তাঁরা ইতিমধ্যেই ওই সম্পর্ক এবং বিয়ের অনুষ্ঠানের বিরোধিতা করেছেন। এর আগে তাঁরা থানায় গিয়ে মহিলা কনস্টেবল যুগলের সম্পর্কে বাকি কর্মীদের কাছে খোঁজখবর নিয়েছিলেন। তখন পুলিশের ঊর্ধ্বতন কর্তারা বাকি কর্মীদের বিষয়টি নিয়ে আলোচনা না করার পরামর্শ দিয়েছিলেন। তবে বিয়ের তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যেরা পিম্পরি-চিঞ্চওয়াড় পুলিশ কমিশনারেটের (পিসিপিসি) এক ঊর্ধ্বতন কর্মকর্তার দ্বারস্থ হন এবং পদক্ষেপ করার দাবি জানান।

জানা গিয়েছে ওই পুলিশকর্তা তাঁদের বোঝান যে, পারস্পরিক সম্মতির ভিত্তিতে সম্পর্ক বজায় রাখা বা ব্যক্তিগত কোনও অনুষ্ঠান আয়োজন করা থেকে প্রাপ্তবয়স্ক দু’জনকে পুলিশ আটকাতে পারে না। তবে প্রয়োজনে কাউন্সেলিং বা পরামর্শমূলক সহায়তা প্রদান করা যেতে পারে।

উল্লেখ্য, ভারতে প্রাপ্তবয়স্কদের মধ্যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে সমলিঙ্গের সম্পর্ক বজায় রাখা বৈধ। তবে বিয়ের আইনি স্বীকৃতি নেই। তা নিয়ে চলতে থাকা বিতর্কের মধ্যেই বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করলেন ওই দুই মহিলা কনস্টেবল। সুতরাং, আলান্দিতে বিয়ের অনুষ্ঠানটি ব্যক্তিগত বা ধর্মীয় অনুষ্ঠান হিসেবে আয়োজন করলেও আইনত দম্পতির তকমা পাবেন না ওই দুই কনস্টেবল।

অন্য দিকে খবর, দু’জন মহিলা কনস্টেবলের মধ্যে এক জনের লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়া চলছে। জানা গিয়েছে, চিকিৎসার জন্য তিনি মুম্বইয়ের একটি বড় হাসপাতালে দু’-তিন বার গিয়েছেন ইতিমধ্যেই। লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁদের বিয়ে আইনত নিবন্ধন করা সম্ভব কি না, সে বিষয়টিও তাঁরা খতিয়ে দেখছেন।

ঘটনাটি সমাজমাধ্যমেও হইচই ফেলেছে। কনস্টেবল দম্পতিকে তাঁদের সাহস এবং সিদ্ধান্তের জন্য সাধুবাদ জানিয়েছে নেটাগরিকদের একাংশ।

বোরিং লাগছিল দেখে ChatGPT-কে বললাম আমার হয়ে ১০০টি জবে অ্যাপ্লাই করে দিতে। সকালে ঘুম থেকে উঠেই দেখি ফোনে ১০টি ইন্টারভিউ ক...
26/08/2026

বোরিং লাগছিল দেখে ChatGPT-কে বললাম আমার হয়ে ১০০টি জবে অ্যাপ্লাই করে দিতে। সকালে ঘুম থেকে উঠেই দেখি ফোনে ১০টি ইন্টারভিউ কল! যে প্রম্পটগুলো ব্যবহার করেছিলাম 👇

কঙ্গনা রানাওয়াত সম্প্রতি কৃতি স্যানোনের রাখির বিজ্ঞাপনের জামা দেখে মন্তব্য করেছেন-❝ আজ আমাদের সামনে এত সব পোশাকের বিকল্প...
26/08/2026

কঙ্গনা রানাওয়াত সম্প্রতি কৃতি স্যানোনের রাখির বিজ্ঞাপনের জামা দেখে মন্তব্য করেছেন-
❝ আজ আমাদের সামনে এত সব পোশাকের বিকল্প থাকা সত্ত্বেও কেন বিকিনি পরে ভাইকে রাখি পরাতে হবে? পোশাক নির্বাচনের অন্যান্য সব উপায় কোথায় গেল? ❞

আজ পাড়ার সেই লালু ভুলু কালু টমি ওদের দিন ❤️সত্যি ওরা আমাদের সারাদিনের একটা অংশ, ওরা থাকলে নিশ্চিন্তে ঘুমাতে পারি, ডাকলে ...
26/08/2026

আজ পাড়ার সেই লালু ভুলু কালু টমি ওদের দিন ❤️
সত্যি ওরা আমাদের সারাদিনের একটা অংশ, ওরা থাকলে নিশ্চিন্তে ঘুমাতে পারি, ডাকলে বুঝি বিপদ এসেছে।

Today is International Dog's Day
26/08/2026

Today is International Dog's Day

কি গুরুগম্ভীর রোগ আর তার পরামর্শ ❗রাতে বউ কামড়ে দিয়েছে তাই বউ এর থেকে নিরাপদ দূরত্বে থাকুন। এই পরামর্শই দিয়েছে SSKM হাসপ...
26/08/2026

কি গুরুগম্ভীর রোগ আর তার পরামর্শ ❗রাতে বউ কামড়ে দিয়েছে তাই বউ এর থেকে নিরাপদ দূরত্বে থাকুন। এই পরামর্শই দিয়েছে SSKM হাসপাতাল। এও সম্ভব?

ব্যাপারটা ভাইরাল হতেই খতিয়ে দেখে সোজা হাসপাতাল কর্তৃপক্ষকে প্রশ্ন করলে তারা ওপিডি বিভাগে বসা ডাক্তারদের সাথে আলোচনা করে বুঝতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে প্রথমে প্রেসক্রিপশন বের করে তার পরে এই ধরনের লেখা নিছক মজার উদ্দেশ্যেই করা।

কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ মোটেই খুব একটা মজার ছলে জিনিসটা নেয়নি বলেই জানা গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ভবানীপুর থানায় অভিযোগ করে ব্যাপারটা খতিয়ে দেখার আর্জি জানিয়েছে।

সবই কপাল 🤭🫡কপালের নাম গোপাল 🫢
26/08/2026

সবই কপাল 🤭🫡
কপালের নাম গোপাল 🫢

বাচ্চারা এসব কি করেছে, সবচেয়ে ওপরের বাচ্চাটাই বেশি দুষ্টু 🤭
26/08/2026

বাচ্চারা এসব কি করেছে, সবচেয়ে ওপরের বাচ্চাটাই বেশি দুষ্টু 🤭

আজ সেই কমেডি কিংবদন্তির জন্মদিন 🙏🏻🤍❤️ভানু বন্দ্যোপাধ্যায়ের সেরা সিনেমা কোনটি?
26/08/2026

আজ সেই কমেডি কিংবদন্তির জন্মদিন 🙏🏻🤍❤️
ভানু বন্দ্যোপাধ্যায়ের সেরা সিনেমা কোনটি?

আজ মাদার টেরেজার জন্মদিন 🙏🏻🤍মাদার টেরেজার তুলনা হয় না, তবুও মানুষ তাকে টেনেও মিথ্যে বলতে কুন্ঠাবোধ করে না 🙂
25/08/2026

আজ মাদার টেরেজার জন্মদিন 🙏🏻🤍
মাদার টেরেজার তুলনা হয় না, তবুও মানুষ তাকে টেনেও মিথ্যে বলতে কুন্ঠাবোধ করে না 🙂

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Culচার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Culচার:

Shortcuts

Share